বাংলাদেশকে ২.৫৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি এডিবির
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০২৫ সালে বাংলাদেশকে মোট ২.৫৭ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩০ হাজার কোটি টাকার বেশি) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সংস্থাটি। এই হিসাবে ২০২৪ সালের (১.১৮ বিলিয়ন ডলার) তুলনায় দ্বিগুণেরও বেশি।
সোমবার (৫ জানুয়ারি) এডিবি ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
খাতভিত্তিক বিনিয়োগে এডিবি জানিয়েছে, ২০২৫ সালের এই বিশাল বিনিয়োগের লক্ষ্য মূলত দেশের অবকাঠামো উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার। মোট ঋণের ৩৫ শতাংশ ব্যয় হবে পরিবহন অবকাঠামো খাতে। এছাড়া ব্যাংকিং ও আর্থিক খাতে ২৩ শতাংশ, সরকারি খাত ব্যবস্থাপনা ও সুশাসনে ১৬ শতাংশ, জ্বালানি খাতে ১১ শতাংশ, পানি ও নগর উন্নয়নে ৯ শতাংশ এবং মানব ও সামাজিক উন্নয়ন খাতে ৬ শতাংশ অর্থ বরাদ্দ করা হয়েছে।
এডিবি আরও জানায়, বড় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৬৮৮ মিলিয়ন ডলারের ‘চট্টগ্রাম-দোহাজারী রেলওয়ে প্রকল্প’। এর মাধ্যমে ঢাকা থেকে সরাসরি পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল সহজতর হবে। এছাড়া দেশের ব্যাংকিং খাতের সংস্কার ও স্থিতিশীলতা ফেরাতে ৫০০ মিলিয়ন ডলার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৪০০ মিলিয়ন ডলারের বিশেষ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।
এডিবির বক্তব্য এডিবি কান্ট্রি ডিরেক্টর হে ইয়ুন জিয়ং বলেন, বর্তমান চ্যালেঞ্জিং বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের এই রূপান্তরকালীন পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের এই প্রতিশ্রুতি বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব এবং অর্থনৈতিক বৈচিত্র্য ও অবকাঠামো উন্নয়নের যৌথ লক্ষ্যেরই প্রতিফলন।
সংস্থাটি জানায়, অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গত বছর ৭২০ মিলিয়ন ডলারের সহ-অর্থায়ন সংগ্রহ করা সম্ভব হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাংলাদেশে এডিবির মোট ঋণের পরিমাণ ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে দেশে ১০.৮ বিলিয়ন ডলার মূল্যের ৪৮টি প্রকল্পের কাজ চলমান রয়েছে।
২০২৬ সালের লক্ষ্যমাত্রা আগামী বছরের পরিকল্পনা নিয়ে এডিবি জানায়, ২০২৬ সালে তারা অর্থনৈতিক করিডোর তৈরি, মাল্টিমোডাল লজিস্টিকস শক্তিশালীকরণ, পুঁজিবাজারের উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করার ওপর বিশেষ গুরুত্ব দেবে। একই সঙ্গে বেসরকারি খাতের উন্নয়নেও সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে এডিবি।
পাঠকের মতামত:
- ইউসিবির মুনাফা বেড়েছে ৮৩ শতাংশ
- Price Sensitive information of United Commercial Bank PLC
- তিন মাসে নিট মুনাফা বেড়েছে ৯৫ কোটি টাকা
- লুজারের শীর্ষে এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে আর্গন ডেনিমস
- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২ পয়সা
- মঙ্গলবারও শেয়ারবাজারে বড় উত্থান
- ডিএসইকে তলব বিএসইসির
- ব্লক মার্কেটে ৬৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ ডমিনেজ
- ভিআইপিবির দুই ফান্ডের লভ্যাংশ ঘোষণা
- বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত
- মেঘনা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ
- এশিয়া ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৬৫ শতাংশ
- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ
- বাটা সু’র মুনাফা বেড়েছে ৮৬ শতাংশ
- ন্যাশনাল ব্যাংকের লোকসান বেড়েছে ১৩২ শতাংশ
- ফাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৬ শতাংশ
- বে- লিজিংয়ের লোকসান কমেছে ৪৭ শতাংশ
- ইস্টার্ন ব্যাংকের মুনাফা বেড়েছে ২৫ শতাংশ
- সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ৭৫ শতাংশ
- লিন্ডে বাংলাদেশের মুনাফা বেড়েছে ৪ শতাংশ
- কেয়া কসমেটিকসের সংকটের অনুসন্ধানে ৪ সংস্থা
- ঋণসংকটে পোশাক খাত, বাড়ছে উদ্যোক্তাদের চাপ
- ন্যাশনাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৪৮ শতাংশ
- ডিএসইর সাবেক সিআরও খায়রুল বাশার শেয়ারবাজারে অযোগ্য
- লুজারের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে দেশবন্ধু পলিমার
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ ফারইস্ট নিটিং
- তিন কার্যদিবস পর শেয়ারবাজারে উত্থান
- আরএকে সিরামিকে সিইও নিয়োগ
- ঢাকা ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- মুনাফায় ফিরেছে আরএকে সিরামিক
- পিপলস ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৯৭ শতাংশ
- টুইন টাওয়ারের একটি ভবন ভাড়া দেবে ন্যাশনাল ব্যাংক
- সোনা-রুপার দাম কত
- মোদীর ছবি বিতর্কে শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ
- শুটিংয়ে সহ-অভিনেতার সঙ্গে হাতাহাতি, মুখ খুললেন নোরা
- ছয় মিউচুয়াল ফান্ডে এলআর গ্লোবালের নিয়োগ বাতিল
- লোকসান সাড়ে ৩ হাজার কোটি, কাগজে মুনাফা ২২ কোটি
- এবার পতন দিয়ে সপ্তাহ শুরু
- নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা আবারও বাড়ল
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ১০০ ব্রোকারেজ হাউজে নজরদারি জোরদার করছে বিএসইসি
- ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ সামিট অ্যালায়েন্স পোর্ট
- ৮৮ শতাংশ বিমা কোম্পানির মুনাফায় উত্থান
- ব্যাংক এশিয়ার ইপিএস কমেছে ১৬ শতাংশ
- ট্রাস্ট ব্যাংকের ইপিএস কমেছে ১২ শতাংশ
- লোকসানে হাইডেলবার্গ সিমেন্ট
- সিঙ্গার বাংলাদেশের লোকসান কমেছে
- বিএটিবিসির মুনাফা কমেছে
- বড় লোকসানে প্রিমিয়ার ব্যাংক
- করপোরেট গভর্ন্যান্স বিধিমালা বাস্তবায়নে কোম্পানি সেক্রেটারিদের ভূমিকা গুরুত্বপূর্ণ
- মিউচুয়াল ফান্ড খাতে আধুনিকায়নে সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ
- বিজিআইসিতে লুটপাটে ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা
- বিনিয়োগকারীরা হারালো ৯ হাজার ৬১৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- তিন কোম্পানির লভ্যাংশ বিতরণ
- সাপ্তাহিক লুজারে বীমা খাতের আধিপত্য
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- বড় পতন দিয়ে সপ্তাহ শেষ
- ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ শার্প ইন্ড্রাস্ট্রিজ
- অগ্রণী ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৪ শতাংশ
- আলহাজ্ব টেক্সটাইলের লোকসান বেড়েছে ১০৭ শতাংশ
- যমুনা ব্যাংকের মুনাফা বেড়েছে ২২ শতাংশ
- ফনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ১১৩ শতাংশ
- শাহজালাল ব্যাংকের মুনাফা বেড়েছে ১২ শতাংশ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














