দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে শেষ আটে ডাচরা
প্রথমবারের মতো নারী বিশ্বকাপের শেষ ষোলোয় উঠে আসা দক্ষিণ আফ্রিকার স্বপ্নটা ছিল আরও বড় কিছু করার। কিন্তু সেই স্বপ্নযাত্রাকে আর দীর্ঘায়িত করতে পারল না তারা। শক্তিশালী নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৯ মিনিটে পিছিয়ে যাওয়ার পর মাঠের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা অবশ্য চেষ্টা করেছিল ঘুরে দাঁড়ানোর। দারুণ কিছু সুযোগও পেয়েছিল তারা। কিন্তু ডাচ গোলরক্ষক ডাফনে ফন ডোমসেলারের বাধা পেরিয়ে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি তারা। শেষ আটে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ স্পেন।
সিডনির আলিয়াঞ্জ স্টেডিয়ামে এদিন ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল নেদারল্যান্ডস। ম্যাচে তাদের শুরুটাও ছিল ফেবারিটের মতোই। থিতু হয়ে এগিয়ে যেতে সময় লাগে মাত্র ৯ মিনিট। কর্নার থেকে উড়ে আসা বলকে হেডে জালের ঠিকানায় পাঠানোর চেষ্টা করেন লিয়েকে মার্টেনস। কিন্তু গোললাইন থেকে সেই বল ফিরিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। পুরোপুরি বিপদমুক্ত করতে না পারায় ফিরতি বল কাছাকাছি জায়গা থেকে হেডে জালের ঠিকানায় পাঠান জিল রোর্ড। এটি টুর্নামেন্টে জিলের চতুর্থ গোল।
জার্মানি বলের পেছনে ৯০ মিনিট ছুটছে, কিন্তু জিতছে প্রতিপক্ষজার্মান তারকা টমাস মুলার সেরা সময় অনেক আগে পার করে ফেলেছেনপিছিয়ে পড়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দক্ষিণ আফ্রিকা। ১৩ মিনিটে থেমবি কেগাথলানার শট ঠেকিয়ে ডাচদের রক্ষা করেন ডোমসেলার। দুই মিনিট পর আবার গোলের কাছাকাছি গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এবারও সাফল্য পায়নি তারা। অন্যদিকে নেদারল্যান্ডসও চেষ্টা করছিল ব্যবধান বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিতে। দক্ষিণ আফ্রিকার দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে দারুণ কিছু আক্রমণও করে তারা। শেষ পর্যন্ত দ্বিতীয় গোলটি আর পাওয়া হচ্ছিল না।
২৯ মিনিটে দক্ষিণ আফ্রিকান গোলরক্ষক কিলিয়ান সোয়ার্ট পা দিয়ে ঠেকিয়ে বল বাইরে না পাঠালে ব্যবধান প্রায় ২-০ করেই ফেলেছিল ডাচরা। অন্যদিকে ৩৬ মিনিটে দারুণ খেলতে থাকা থেমবি আরও একবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। এবারও ডোমসেলারের বিশ্বস্ত হাতকে ফাঁকি দিতে পারেননি দক্ষিণ আফ্রিকার স্ট্রাইকার। এদিন আক্ষরিক অর্থেই যেন থেমবির জন্য বাধার দেয়াল হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন ডাচ গোলরক্ষক।
প্রথমার্ধের যোগ করা সময়ে তাঁকে একা পেয়েও গোল করতে পারেননি থেমবি। একটু পর আবারও দুর্দান্ত সেভে সেই থেমবিকে ঠেকিয়ে দেন ডোমসেলার। প্রথমার্ধে দক্ষিণ আফ্রিকার এই স্ট্রাইকারকে অন্তত ৪ বার নিরাশ করেছেন ডাচ গোলরক্ষক। সমতা ফেরাতে না পারার হতাশা নিয়েই বিরতিতে যেতে হয় দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসা দক্ষিণ আফ্রিকাকে।
বিরতির পর দুই দলই আক্রমণে গিয়ে গোল আদায়ের চেষ্টা করে। তবে দক্ষিণ আফ্রিকা সুযোগ কাজে লাগাতে না পারলেও ভুল করেনি নেদারল্যান্ডস। ৫৪ মিনিটে নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকার জালে বল পাঠালেও গোল বাতিল হয় অফসাইডের কারণে। ৬৮ মিনিটে ঠিকই দ্বিতীয় গোলটি আদায় করে নেয় ডাচরা। অবশ্য এই গোলে ডাচদের কৃতিত্বের চেয়ে দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক সোয়ার্টের দায়টাই ছিল বেশি। হাতে আসা বলকে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন এই গোলরক্ষক। আর তাঁকে ফাঁকি দিয়ে বল জালে জড়ালে নেদারল্যান্ডস এগিয়ে যায় ২-০ গোলে।
প্রথমার্ধের মতো এই অর্ধেও গোলবারের নিচে ডাচদের দৃঢ়তার প্রতীক হয়ে ছিলেন ডোমসেলার। এই অর্ধেও একাধিকবার দক্ষিণ আফ্রিকার আক্রমণ ঠেকিয়ে দেন এই গোলরক্ষক। এর মধ্যে ৮০ মিনিটে আবারও গোল পায় নেদারল্যান্ডস। কিন্তু এবারও সেই গোল বাতিল হয় অফসাইডের ফাঁদে। এরপর শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়েই শেষ আটের টিকিট নিশ্চিত করে নেদারল্যান্ডস।
আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সুইডেন ও যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে দাপটের সঙ্গে খেলে শেষ ষোলোয় এসেছে সুইডেন। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল সুইডিশদের। সেটিই এখন পর্যন্ত নারী বিশ্বকাপে সুইডেনের সর্বোচ্চ অর্জন। অন্যদিকে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র প্রতিযোগিতার সবচেয়ে সফল দল। সব মিলিয়ে বাংলাদেশ সময় বেলা তিনটার ম্যাচটিতে রোমাঞ্চকর এক লড়াইয়ের অপেক্ষা করতেই পারেন ফুটবলপ্রেমীরা।
পাঠকের মতামত:
- ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল
- ১২ রানের লক্ষ্য দিয়ে ৯ উইকেটে হারল বাংলাদেশ
- লর্ডসে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
- লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- উৎপাদন বন্ধ, এমএল ডাইংয়ের হিসাবে প্রশ্ন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
- মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
- ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
- নাতি-নাতনিদের নিয়ে গ্রিসে ছুটিতে রজনীকান্ত
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস
- ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
- ব্রাজিলের হয়ে গোলের পর সুখবর দিলেন এনদ্রিক
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- বন্ধ সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- কর ছাড়ে তিন মাসে আদায় ১,৩০৪ কোটি টাকা
- লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
- লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে দেশের অধিকাংশ ব্যাংক
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও
- ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ার
- শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে আগ্রহী এডিবি
- লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লোকসান থেকে বেরোতে পারেনি আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার মুনাফা কমেছে ৪০ শতাংশ
- বিডি পেইন্টসের ‘নো’ ডিভিডেন্ড
- ভিএফএস থ্রেডের মুনাফা কমেছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে এগোচ্ছে বিশ্ব, ব্যর্থ বাংলাদেশ
- লোকসান থেকে বেরোতে পারেনি ওরিয়ন ফার্মা
- লোকসানে ওরিয়ন ইনফিউশন
- বেস্ট হোল্ডিংসের মুনাফা কমেছে ৪৮ শতাংশ
- লোকসান থেকে বেরোতে পারেনি একমি পেস্টিসাইডস
- ব্যাটের সঙ্গে ৪৯ বছরের বন্ধন শচীন টেন্ডুলকারের
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














