বিএসইসির তদন্তের জালে ভিআইপিবি অ্যাসেট
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ডগুলোর বিনিয়োগ কার্যক্রমে নির্ধারিত সীমা লঙ্ঘনের অভিযোগে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি জোরদার করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এরই ধারাবাহিকতায় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের বিনিয়োগের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে কমিশন।
সম্প্রতি বিএসইসির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের এমএফ অ্যান্ড সিআইএসএস বিভাগ থেকে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির অধীন পরিচালিত বিভিন্ন মিউচ্যুয়াল ফান্ড কিছু কোম্পানির শেয়ারে অনুমোদিত সর্বোচ্চ বিনিয়োগসীমা অতিক্রম করেছে বলে কমিশনের কাছে তথ্য এসেছে। বিদ্যমান বিধিমালা অনুযায়ী, একটি মিউচ্যুয়াল ফান্ড কোনো একক কোম্পানিতে তার মোট সম্পদের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারে। কিন্তু নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে এই সীমা ছাড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সীমা অতিক্রম করা বিনিয়োগগুলোর পূর্ণাঙ্গ তালিকা, সংশ্লিষ্ট সিকিউরিটিজের নাম, বিনিয়োগের পরিমাণ এবং সীমা ছাড়ানোর কারণ ব্যাখ্যাসহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে।
বিএসইসির চিঠিতে বলা হয়েছে, ভিআইপিবির ব্যবস্থাপনার অধীনে থাকা প্রতিটি মিউচুয়াল ফান্ডের করা বিনিয়োগের বিস্তারিত তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হলো। বিশেষ করে যেসব সিকিউরিটিজে সর্বোচ্চ অনুমোদিত সীমা অতিক্রম করে সেই তথ্য দিতে হবে। যেখানে যেখানে একক কোম্পানিতে বিনিয়োগের সর্বোচ্চ অনুমোদিত সীমা (অর্থাৎ ফান্ডের মোট সম্পদের ১০ শতাংশ) অতিক্রম করা হয়েছে (টেবিল-১ অনুযায়ী)। এছাড়া ২০২৫ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত সিকিউরিটিজগুলোতে মোট বিনিয়োগের বিস্তারিত তথ্যও প্রদান করতে নির্দেশ দেওয়া হলো।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, তাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল) বিধিমালা, ২০২৫, এর অধীনে নির্দেশনা জারির তারিখ থেকে তিন কার্যদিবসের মধ্যে উপরোক্ত তথ্য এবং সহায়ক নথিপত্র সরবরাহ করতে নির্দেশ দেওয়া হলো।
ভিআইপিবির মোট ছয়টি ফান্ড রয়েছে সেগুলো হলো- ভিআইপিবি অ্যাক্সেলেরেটেড ইনকাম ইউনিট ফান্ড, ভিআইপিবি গ্রোথ ফান্ড, ভিআইপিবি ব্যালান্সড ফান্ড, ভিআইপিবি এসইবিএল প্রথম ইউনিট ফান্ড, ভিআইপিবি এনএলআই প্রথম ইউনিট ফান্ড এবং ভিআইপিবি ফিক্সড ইনকাম ফান্ড।
আইনে বলা আছে, কোনো মিউচুয়াল ফান্ড তহবিলের ১০ শতাংশের বেশি একটি নির্দিষ্ট শেয়ারে বিনিয়োগ করতে পারবে না। অর্থাৎ ১০০ কোটি টাকার ফান্ড হলে একটি শেয়ারে সর্বোচ্চ ১০ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে মিউচ্যুয়াল ফান্ড খাতে নিয়ন্ত্রক সংস্থার তদারকি বাড়ানো বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে। মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগে সীমা লঙ্ঘন হলে ঝুঁকি কেন্দ্রীভূত হয়, যা ইউনিটহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে। তাই নিয়ন্ত্রকের এই উদ্যোগ সময়োপযোগী। অনেক সময় বাজার পরিস্থিতি বা শেয়ারের মূল্য বৃদ্ধির কারণে অনিচ্ছাকৃতভাবে সীমা ছাড়িয়ে যেতে পারে। তবে এমন হলে দ্রুত সমন্বয় করা এবং নিয়ন্ত্রককে অবহিত করা প্রয়োজন। পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিএসইসির এই পদক্ষেপ ভবিষ্যতে মিউচ্যুয়াল ফান্ড ব্যবস্থাপনায় আরো সতর্কতা আনবে।
নাম প্রকাশ না করার শর্তে বিএসইসির একজন কর্মকর্তা জানান, ‘বিএসইসির আইন অনুযায়ী মিউচ্যুয়াল ফান্ডগুলোর বিনিয়োগে নির্ধারিত সীমা অনুসরণ করা বাধ্যতামূলক। কোনো ফান্ড একক কোম্পানিতে অতিরিক্ত বিনিয়োগ করলে তা ঝুঁকি বাড়ায় এবং বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে এবং প্রয়োজন হলে পরবর্তী সময়ে নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়া হবে।’
পাঠকের মতামত:
- বিএসইসির তদন্তের জালে ভিআইপিবি অ্যাসেট
- টেকনো ড্রাগসের উন্নতি
- প্রাইম ব্যাংকে সিইও নিয়োগ
- নাভানা সিএনজির অধঃপতন
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল আফতাব অটো
- চার দিন পর খুলল শেয়ারবাজার
- বসন্তের আবহে পারসা
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৯৪২০ কোটি টাকা
- সাপ্তাহিক লেনদেনের ২৪ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে মেঘনা কনডেন্সড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
- আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
- আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন জাম্পা
- নদ-নদী রক্ষায় ৩৭ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের
- রাজপালের পাশে সালমান-অজয়রা
- সুমাইয়া শিমু কি বিদেশে থাকেন?
- শেয়ারবাজারে টানা ৪ দিনের ছুটি শুরু
- লুজারের শীর্ষে কেয়া কসমেটিকস
- গেইনারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
- নির্বাচনের আগে শেয়ারবাজারে বড় উত্থান
- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং মান প্রকাশ
- জিপিএইচ ইস্পাত থেকে বেরিয়ে যাচ্ছে আলমাস শিমুল
- সিটি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষনা
- ন্যাশনাল ফিডের লভ্যাংশ ঘোষনা
- রিজার্ভ উঠল ৩৪ বিলিয়ন ডলারের ঘরে
- বিপাকে রণবীর
- আসলে কেউ কারও বন্ধু নয়
- বাংলাদেশ শাস্তি পাচ্ছে না, পাকিস্তানের বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার
- টানা ৪ দিন বন্ধ হচ্ছে শেয়ারবাজার
- পুঞ্জীভূত লোকসান ৮৬ কোটি টাকা : নেই ঋণ পরিশোধের সক্ষমতা
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সিমটেক্স
- শেয়ারবাজারে বড় উত্থান
- শাকিবের রকস্টারে পাকিস্তানের নায়িকা!
- অনিশ্চয়তায় সালমানের ‘ব্যাটল অফ গালওয়ান’
- বে লিজিংয়ের লোকসান বেড়েছে ৩১ শতাংশ
- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মুনাফা কমেছে ৪ শতাংশ
- লুব-রেফের ভুয়া সম্পদের আড়ালে আইপিও’র শত কোটি টাকা গায়েব
- মোবাইল ব্যাংকিংয়ে সর্বোচ্চ লেনদেন ১ হাজার
- উত্তরা ফাইন্যান্সের অর্থ লুটপাটে ফাঁসলেন সাবেক এমডিসহ দুইজন
- বিশ্বের সর্বোচ্চ ফিচারের ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন তাসকিন
- অফিসের দিন প্রপারলি ইউটিলাইজ করা হয়
- কারাগারে রাজপাল যাদব
- লুজারের শীর্ষে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাব
- মাকসুদ কমিশনের নেতৃত্বে পতন দিয়ে সপ্তাহ শুরু
- নির্বাচনি ইশতেহারে শেয়ারবাজার নিয়ে পরিকল্পনা : বিএনপিকে ডিবিএ’র ধন্যবাদ
- অলিম্পিক এক্সেসরিজের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- ন্যাশনাল ফিড মিলের লভ্যাংশ সভার তারিখ পরিবর্তন
- মেঘনা কনডেন্সড মিল্কে কোটি কোটি টাকার অনিয়ম
- নির্বাচন উপলক্ষে ২ দিন বন্ধ থাকছে শপিংমল
- এই ম্যাচে জয় আমাদের প্রাপ্য ছিল : নেদারল্যান্ডসের মিকেরেন
- বিচ্ছেদের ইঙ্গিত যীশু-নীলাঞ্জনার
- সোশ্যাল মিডিয়া ডাস্টবিন
- বাড়ল সোনার দাম
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ৮৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৫ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৪ হাজার ৪৭৬ কোটি টাকা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- লুজারে পঁচা শেয়ারের আধিপত্য
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- উত্তরা ফাইন্যান্সে ৫ পরিচালক নিয়োগ
- চার কোম্পানির লভ্যাংশ বিতরণ
- মাকসুদ কমিশনের অপসারনের দিনক্ষণ গুণছে বিনিয়োগকারীরা
- আর্থিক হিসাব প্রকাশ করবে বিএসসি
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিএসইসির তদন্তের জালে ভিআইপিবি অ্যাসেট
- টেকনো ড্রাগসের উন্নতি
- প্রাইম ব্যাংকে সিইও নিয়োগ
- নাভানা সিএনজির অধঃপতন
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল আফতাব অটো
- চার দিন পর খুলল শেয়ারবাজার














