ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ইস্টার্ন ব্যাংকের নতুন এমডি হাসান ও. রশিদ

২০২৬ এপ্রিল ২১ ০৮:৫৪:৫৪
ইস্টার্ন ব্যাংকের নতুন এমডি হাসান ও. রশিদ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন হাসান ও. রশিদ। এর আগে ২০০৭ সাল থেকে ব্যাংকটির এমডি ছিলেন আলী রেজা ইফতেখার। বাংলাদেশে কোনো ব্যাংকেই এত দীর্ঘ সময় ধরে কেউ এমডির দায়িত্ব পালন করেননি।

হাসান ও. রশিদ ইবিএলে যোগদানের আগে প্রাইম ব্যাংকে এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি ইস্টার্ন ব্যাংকে অতিরিক্ত এমডি ছিলেন।

ইস্টার্ন ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংকিং খাতে ৩১ বছরের বেশি কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন হাসান ও. রশিদ দেশীয় এবং বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ, এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চ পদে কাজ করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রান্সফরমেশন, ইনোভেশন ও কৌশলগত নেতৃত্বের জন্য হাসান ও. রশিদ পরিচিত।

হাসান ও. রশিদ যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতি ও ব্যবসায় প্রশাসনে স্নাতক এবং গারভিন স্কুল অব ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট, থান্ডারবার্ড থেকে আন্তর্জাতিক ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ওয়াল স্ট্রিট জার্নাল স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন। এ ছাড়া যুক্তরাজ্যের ওমেগা থেকে ‘ক্রেডিট প্রফেশনাল’ সনদ অর্জন করেন তিনি।

পাঠকের মতামত:

ব্যাংক এর সর্বশেষ খবর

ব্যাংক - এর সব খবর



রে