লাফার্জহোলসিমের মুনাফা কমেছে ১৯ শতাংশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশের নিট মুনাফা চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৬) ১৯ শতাংশ কমেছে। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, আলোচ্য তিন মাসে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১১২ কোটি ২০ লাখ টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ৯৭ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে নিট মুনাফা ছিল ১৩৯ কোটি ১০ লাখ টাকা এবং ইপিএস ছিল ১ টাকা ২০ পয়সা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা ২৬ কোটি ৯০ লাখ টাকা বা ১৯ শতাংশ কমেছে।
মুনাফার পাশাপাশি কোম্পানিটির পণ্য বিক্রিও কমেছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের পণ্য বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ কমে প্রায় ৮০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ৮৫১ কোটি টাকা।
ব্যবসায়িক পরিস্থিতি সম্পর্কে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইকবাল চৌধুরী বলেছেন, ‘অব্যাহত মুদ্রাস্ফীতি ও উচ্চ জ্বালানি খরচের কারণে তৈরি হওয়া কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা উদ্ভাবন এবং পরিচালনগত উৎকর্ষের মাধ্যমে টেকসই অবস্থান ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সামষ্টিক অর্থনৈতিক প্রতিবন্ধকতা আমাদের মুনাফার মার্জিনের ওপর চাপ তৈরি করছে। তবে এমন কঠিন পরিস্থিতিতেও আমাদের বিশেষায়িত পণ্য ‘হোলসিম ওয়াটার প্রোটেক্ট’ ও ‘সুপারক্রিট প্লাস’–এর শক্তিশালী পারফরম্যান্স অব্যাহত রয়েছে, যা বাজারে আমাদের অবস্থান ও ভোক্তাদের বিশ্বাস আরও সুদৃঢ় করেছে।’
তিনি আরও জানান, বছরের শুরুতেই কোম্পানির পণ্যে বৈচিত্র্য আনতে ‘হোলসিম কোস্টাল গার্ড’ এবং ‘পাওয়ারক্রিট’ নামে দুটি বিশেষায়িত পণ্য বাজারে আনা হয়েছে। এগুলো যথাক্রমে উপকূলীয় অঞ্চল এবং রেডিমিক্সের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত। আগামী প্রান্তিকগুলোতে কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে এই পণ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। এর পাশাপাশি জিওসাইকেলের মাধ্যমে টেকসই উন্নয়ন প্রকল্পগুলোও উল্লেখযোগ্য ফল বয়ে আনছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পাঠকের মতামত:
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৯ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- আরমান–মুক্তি প্যানেলে কেন? মুখ খুললেন অভিনেত্রী নাসরিন
- অমিতাভের শেয়ার কেনা-বেচা ঘিরে শোরগোল
- ‘স্বামীর থেকেও বেশি ভালোবাসি’—ভক্তের কথায় লাজুক শাহরুখ
- নজিরবিহীন সিদ্ধান্ত: ডিএসইর চার ডিজিএমের চাকরি গেল একসঙ্গে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বেক্সিমকো
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- টানা ৩ দিনের উত্থান দিয়ে সপ্তাহ পার
- আজও লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৫৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
- মালেক স্পিনিংয়ের সাবসিডিয়ারির মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত
- বিআইএফসির লোকসান বেড়েছে ১০ শতাংশ
- ইসলামী ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ২৮ শতাংশ
- লভ্যাংশ দেবে না বিআইএফসি
- ইসলামী ইন্স্যুরেন্সের ১৬% লভ্যাংশ ঘোষনা
- গ্রুপ সেরা হয়ে নক-আউটে ব্রাজিল
- ২০৩০ বিশ্বকাপেও খেলার ইঙ্গিত মেসির
- পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দ্রুত বাস্তবায়নের আহ্বান বিটিএমএর
- বিলিয়নিয়ারের সংখ্যায় যুক্তরাষ্ট্রকে টপকে আবার শীর্ষে চীন
- লভ্যাংশে আগের নিয়মেই থাকছে ২০ শতাংশ কর
- সিএপিএম অ্যাডভাইজরির নিবন্ধন বাতিলের প্রক্রিয়া, শেয়ার স্থানান্তরের নির্দেশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারে সংঘবদ্ধ কারসাজি
- আজও লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা শেয়ার বেচবে
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- এসইএমএল লেকচার ফান্ড ওপেন-এন্ডে রূপান্তর
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- বেক্সিমকো ফার্মার মুনাফা বেড়েছে ৪১ শতাংশ
- শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধ ঘোষণা
- বেক্সিমকো ফার্মার ৪৭.৫০% লভ্যাংশ ঘোষনা
- বিনিয়োগকারীদের শতকোটি টাকা ফেরতের নির্দেশ, আত্মগোপনে অভিযুক্তরা
- আর্থিক হিসাব প্রকাশ করবে বে-লিজিং
- এবি ব্যাংকে সচিব নিয়োগ
- এসএস স্টিলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- বড় পতনের পরে উত্থানে ফিরল শেয়ারবাজার
- লুজারের শীর্ষে বেক্সিমকো
- এজিএমে লভ্যাংশ অনুমোদন, শেয়ারহোল্ডাররা পাচ্ছে ১০ কোটি টাকা
- আজও গেইনারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
- ড্যাফোডিল কম্পিউটার্সের সাড়ে ৫ মাসে ৩৪২ শতাংশ দর বৃদ্ধি
- ইউএই জল্পনায় উড়ল প্রতিরক্ষা স্টক
- সালমনের মায়ের চরিত্রে দিয়া মির্জ়া!
- দিশা–জ্যাকলিনের বিকিনি ও নিতম্বের ক্লোজ় শট ‘অশ্লীল’
- লেনদেনে ফিরেছে ৩ কোম্পানি
- ১২৪ কোটি টাকা শাস্তি পাচ্ছে শেয়ারবাজারের ১৪ ব্যাংক
- দুই বছরের মধ্যে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বেক্সিমকো ফার্মার জটিলতা কাটলো
- শেয়ারবাজারে বড় পতন
- লুজারের শীর্ষে ডমিনেজ
- গেইনারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
- ব্যাংক এশিয়া বন্ডের কুপন রেট ঘোষণা
- আফিয়া বেগমের স্থলে শেয়ারবাজার ট্রাইব্যুনালে সাব্বির ফয়েজ
- লেনদেনে ফিরেছে সাউথইস্ট ব্যাংক
- ৩ কোম্পানির লেনদেন বন্ধ
- প্রগতি লাইফের লভ্যাংশ ঘোষণা
- ট্রাস্টি বিজিআইসির গাফিলতিতে সংকটে মিউচ্যুয়াল ফান্ড খাত
- বেশি বেতন পেয়ে ৪ মাসেই ডিএসই ছাড়লেন আবিদ
- ডিএসইতে ছাঁটাই আতঙ্কের মধ্যে এমডি'র আত্মীয় নিয়োগ
- শেয়ারবাজারের স্বচ্ছতা ও কারসাজি রোধে জোর
- লুজারের শীর্ষে মেঘনা পেট
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৪৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
- আগামীকাল লেনদেনে ফিরবে সাউথ-ইস্ট ব্যাংক
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৯ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- অমিতাভের শেয়ার কেনা-বেচা ঘিরে শোরগোল














