প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে বিআইএন
প্রতিষ্ঠানের নামে নতুন করে ব্যাংক হিসাব খুলতে ভ্যাট নিবন্ধন বা বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে বিআইএনের বিপরীতে প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলও বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হচ্ছে। মূল লক্ষ্য—কর জাল সম্প্রসারণ এবং রাজস্ব আদায় বৃদ্ধি।
এনবিআর সূত্রে জানা গেছে, আসন্ন ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে এ সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। অর্থমন্ত্রীর অনুমোদন মিললে এটি আগামী অর্থবছর থেকেই কার্যকর হতে পারে।
এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স থাকলেও ভ্যাট নিবন্ধন নেই, তাদের করের আওতায় আনতেই এই উদ্যোগ। তিনি বলেন, “নীতি পুরোপুরি বাস্তবায়িত হলে হাজার হাজার ক্ষুদ্র ও বড় ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন নিতে হবে। এতে কর ব্যবস্থার বাইরে থাকা ব্যবসাগুলো স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হবে।”
তিনি আরও বলেন, ভ্যাট ব্যবস্থার জটিলতা ও হয়রানির আশঙ্কায় অনেক ব্যবসায়ী এখনো নিবন্ধন নিতে আগ্রহী নন। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে ভ্যাট ফাঁকি দিতে নিবন্ধনের বাইরে থাকছেন, আবার নিবন্ধন নিলেও নিয়মিত রিটার্ন জমা দিচ্ছেন না। নতুন ব্যবস্থার মাধ্যমে এই অনিয়ম কমানো সম্ভব হবে বলে মনে করছে এনবিআর।
সূত্র জানায়, নতুন নিয়ম কার্যকর হলে শুধু নতুন ব্যাংক হিসাব নয়, বিদ্যমান হিসাব চালু রাখার ক্ষেত্রেও বিআইএন যাচাই বাধ্যতামূলক করা হতে পারে। এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত পরিচয় নিশ্চিত করা, লেনদেন পর্যবেক্ষণ এবং ভ্যাট ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।
এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে ভ্যাট নিবন্ধনধারী বা বিআইএনের সংখ্যা আট লাখের বেশি। তবে এর মধ্যে নিয়মিত রিটার্ন জমা পড়ে প্রায় পাঁচ লাখের কাছাকাছি। অন্যদিকে, বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য বলছে, দেশে ট্রেড লাইসেন্সধারী দোকানের সংখ্যা প্রায় ৭০ লাখ। ভ্যাট ব্যবস্থার জটিলতা ও হয়রানিকেই ব্যবসায়ীদের অনীহার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
ভ্যাট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনার অংশ হিসেবে ব্যাংক হিসাব, ভ্যাট নিবন্ধন ও কর শনাক্তকরণ তথ্যকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে। এতে প্রকৃত লেনদেন যাচাই, রিটার্ন পর্যবেক্ষণ এবং ঝুঁকিপূর্ণ আর্থিক কার্যক্রম শনাক্ত করা সহজ হবে। তবে নতুন নিয়ম বাস্তবায়নের আগে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ নিবন্ধন প্রক্রিয়া ও ব্যাপক সচেতনতা প্রয়োজন বলেও তারা মনে করছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের জুলাইয়ে নতুন ভ্যাট আইন কার্যকরের পর ইলেকট্রনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (ই-বিআইএন) চালু করা হয়। এই ৯ ডিজিটের নম্বর ছাড়া ভ্যাট রিটার্ন দাখিল করা যায় না। প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। নতুন আইনে বার্ষিক লেনদেন ৫০ লাখ টাকার কম হলে ভ্যাট দিতে হয় না। তবে ৫০ লাখ থেকে তিন কোটি টাকা পর্যন্ত লেনদেনে ৪ শতাংশ টার্নওভার কর প্রযোজ্য এবং এর বেশি হলে নিয়মিত ভ্যাটহার কার্যকর হয়। ই-বিআইএন না নিলে ১০ হাজার টাকা জরিমানার বিধানও রয়েছে।
পাঠকের মতামত:
- বিনিয়োগকারীরা হারালো ৩ হাজার ৬৩৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৬৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৪ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পেচ্যুয়াল বন্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে মেট্রো স্পিনিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে এসবিএসি ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লেনদেন নামল ৭০০ কোটি টাকার নিচে
- মীর আখতারের ব্যবসায় বড় ধস
- মুন্নু সিরামিকের ব্যবসায় ধস
- রহিম টেক্সটাইলের মুনাফা কমেছে ৫৮ শতাংশ
- সামিট পাওয়ারের মুনাফা কমেছে ১৩ শতাংশ
- বাংলাদেশ সাবমেরিন কেবলসের মুনাফা কমেছে ১১ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ
- বিএসআরএম স্টিলের মুনাফা বেড়েছে ১১৫ শতাংশ
- নতুন মেরিন কার্গো বিমা করতে পারবে না বিজিআইসি
- ন্যাশনাল টিউবসের ‘নো’ ডিভিডেন্ড
- এবারও ওয়েস্টার্ন মেরিনের ‘নো’ ডিভিডেন্ড
- সরকারি তিন কোম্পানির মুনাফা ১৭৯৩ কোটি টাকা
- দুই অধিনায়কের সেঞ্চুরিতে পিন্ডিতে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা
- এত বিতর্কের পর আইপিএলে ফিরতে পারবেন মোস্তাফিজ?
- ওয়ালটনের ৩ মাসে ১৬৭৯ কোটি টাকার পণ্য বিক্রি
- লুজারের শীর্ষে মেঘনা সিমেন্ট
- লেনদেন ছাড়াল সাড়ে সাতশ কোটি
- গেইনারের শীর্ষে আমান কটন ফাইবার্স
- ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- খান ব্রাদার্সের আড়াই পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ২ পয়সা লভ্যাংশ ঘোষণা
- এটলাস বাংলাদেশের ‘নো’ ডিভিডেন্ড
- মুনাফায় ফিরেছে সমতা লেদার
- ইস্টার্ন কেবলসের ‘নো’ ডিভিডেন্ড
- ডমিনেজের শেয়ারপ্রতি ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগী পলাশ
- স্টাফদের বেতনের ৪০ শতাংশও আসে না মূল ব্যবসায়
- প্রেম বিতর্কে এনভিডিয়ার বাজারমূল্য কমল ২৩ লাখ কোটি টাকা
- বিচ্ছেদ হলে স্ত্রীকে দিতে হতে পারে ৭ লাখ ৫১ হাজার কোটি টাকা!
- নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বৃদ্ধি
- আইপিও পর্যালোচনায় আসছে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি
- এটিবির বন্ড মূল বোর্ডে স্থানান্তরের নির্দেশ বিএসইসির
- মিমের সেঞ্চুরিতে রক্ষা রংপুরের, নাসুমের ১০ উইকেট
- ৩৪ বছর পর টেস্টে বিরল রেকর্ড গড়ল পাকিস্তান
- ঘুরে দাঁড়াল শেয়ারবাজার
- লুজারের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে জেনেক্স ইনফোসিস
- ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- স্কয়ার ফার্মার পরিচালক কিনবে ৩৮ কোটি টাকার শেয়ার
- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৪% লোকসান বেড়েছে
- বিবিএস কেবলসের ৫০% লোকসান বেড়েছে
- রেনউইক যজ্ঞেশ্বরের ৭% লোকসান কমেছে
- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২০০% লোকসান বেড়েছে
- মনোস্পুল বাংলাদেশের ১০% লভ্যাংশ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ২৫% লভ্যাংশ ঘোষণা
- হিসাবের খাতা থেকে আস্থার ভিত্তি: আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের ভাবনা
- ওরিয়ন ফার্মার ‘নো’ ডিভিডেন্ড
- ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা
- লুজারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন
- সোমবারও শেয়ারবাজারে পতন
- আজও লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- সোনালি আঁশের মুনাফা বেড়েছে ১৯ শতাংশ
- আইটি কনসালটেন্টসের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের মুনাফা কমেছে ৬৭ শতাংশ
- রেনাটার মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ
- ইবনে সিনার মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- বিএসসির মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- এনার্জিপ্যাক পাওয়ারের ১% লভ্যাংশ ঘোষণা
- যমুনা অয়েলের ১২০% লভ্যাংশ ঘোষণা
- প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫% লভ্যাংশ ঘোষণা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














