ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন

২০২৬ মে ১৯ ১৫:০৬:৩৫
ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৯ মে) ব্লক মার্কেটে ৩৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৪২ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩০ লাখ ১ হাজার ৪৭১ টি শেয়ার ১০৮ বার হাত বদলের মাধ্যমে ৪২ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যাংক এশিয়ার ৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪ কোটি ২৯ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে