ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

রিটেইন আর্নিংস বাড়াতে গিয়ে জরিমানা এনআরবি ব্যাংকের

২০২৬ মে ২০ ০৯:২৫:০১
রিটেইন আর্নিংস বাড়াতে গিয়ে জরিমানা এনআরবি ব্যাংকের

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায়ও শেয়ারহোল্ডারদেরকে বঞ্চিত করতে কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এর মাধ্যমে পুরোটা বা ৭০ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।

২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।

এনআরবি ব্যাংকের ২০২৫ সালে শেয়ারপ্রতি ০.২০ টাকা হিসাবে ১৩ কোটি ৮১ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ কোন লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে মুনাফার পুরোটাই রিটেইন আর্নিংসে রাখা হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া ১৩ কোটি ৮১ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ১ কোটি ৩৮ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে এনআরবি ব্যাংককে।

এর আগে ২০২৪ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি ০.১১ টাকা হিসাবে ৭ কোটি ৬৯ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। এর বিপরীতেও ব্যাংকটির পর্ষদ কোন লভ্যাংশ দেয়নি। যাতে ব্যাংকটি ৭৭ লাখ টাকা জরিমানার কবলে পড়ে।

এনআরবি ব্যাংকের আগের বছরের তুলনায় ২০২৫ অর্থবছরে ৮১% মুনাফা বেড়েছে। ব্যাংকটির আগের বছরের ০.১১ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৫ সালে হয়েছে ০.২০ টাকা। তারপরেও ব্যাংকটির পর্ষদ এবারও লভ্যাংশ ঘোষণা করেনি।

উল্লেখ্য ২০২৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এনআরবি ব্যাংকের বর্তমানে ৬৯০ কোটি ৫৯ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৪৪.০১ শতাংশ। মঙ্গলবার (১৯ মে) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৫.৫০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন