ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

‘স্বামীর থেকেও বেশি ভালোবাসি’—ভক্তের কথায় লাজুক শাহরুখ

২০২৬ জুন ২৭ ০৮:১৮:০৪
‘স্বামীর থেকেও বেশি ভালোবাসি’—ভক্তের কথায় লাজুক শাহরুখ

বিশ্বজুড়ে তাঁর অগণিত অনুরাগী। পর্দায় তাঁর উপস্থিতি মানেই উন্মাদনা। বয়স ষাট পেরোলেও সেই মোহে একচুল ভাটা পড়েনি—আর একবার তা প্রমাণ করে দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। ২৫ জুন মেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে তাঁর সঙ্গে এক অনুরাগিণীর কথোপকথন এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

সাদা টি-শার্টের উপর কালো জ্যাকেট, কালো প্যান্ট, চোখে রোদচশমা—ছিমছাম সাজেই মঞ্চে হাজির ছিলেন শাহরুখ। বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মেতেছিলেন ভক্তরা। মঞ্চে উঠে দর্শকদের সঙ্গে কথোপকথন, জনপ্রিয় গানের তালে নাচ—সব মিলিয়ে মুহূর্তে উষ্ণ হয়ে ওঠে পরিবেশ।

এই আবহেই দর্শকাসন থেকে এক অনুরাগিণী চিৎকার করে ভালোবাসার কথা জানান। প্রথমে শোনা না গেলেও পরে মাইকে তিনি স্পষ্ট বলেন, “আমি আপনাকে খুব ভালোবাসি। আমার স্বামীর চেয়েও আপনাকেই বেশি ভালোবাসি।”

এই কথা শুনে প্রথমে হেসে ওঠেন শাহরুখ। তারপর চেনা রসিকতায় বলেন, “আরে, এই কথাটা তো গোপনে বলতে হত!”এরপরই সৌজন্য বজায় রেখে যোগ করেন, “আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। তবে আমি নিশ্চিত, তোমার স্বামীও তোমাকে খুব ভালোবাসে। আমি তোমাদের সবাইকে—তোমার স্বামী ও পরিবারকে—অনেক ভালোবাসা জানাই। ধন্যবাদ।”

একই অনুষ্ঠানে আর এক ভক্ত জানতে চান, অভিনেতা না হলে কী হতেন শাহরুখ? উত্তরে তিনি বলেন, “মেঙ্গালুরুর মতো শহরে থাকতে পারলে খুব খুশি হতাম। হয়তো আমি একজন শিক্ষক হতাম।”

উল্লেখ্য, এই মুহূর্তে শাহরুখ ব্যস্ত তাঁর আসন্ন ছবি কিং-এর কাজ নিয়ে। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন কন্যা সুহানা খান—যা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন