ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

‘মহিলা পরিচালকদের কথা অনেক পুরুষ অভিনেতাই শুনতে চান না’: হুমা কুরেশি

২০২৬ জুলাই ০৮ ০৯:০৮:০৪
‘মহিলা পরিচালকদের কথা অনেক পুরুষ অভিনেতাই শুনতে চান না’: হুমা কুরেশি

অভিনেত্রী হুমা কুরেশি বলেছেন, চলচ্চিত্র অঙ্গনে বিশেষ করে বাণিজ্যিক ধারার সিনেমায় অনেক পুরুষ অভিনেতা নারী পরিচালকদের নির্দেশনা মেনে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে অভিনেতা যশ এ ক্ষেত্রে ব্যতিক্রম বলেও মন্তব্য করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার–কে দেওয়া সাক্ষাৎকারে হুমা বলেন, আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’–এর পরিচালক গীতু মোহনদাস একজন আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্মাতা। নারী পরিচালক হিসেবে এত বড় বাজেটের সিনেমা নির্মাণ সহজ নয়। কিন্তু যশের সঙ্গে তার দারুণ বোঝাপড়া রয়েছে।

হুমার ভাষায়, “বাণিজ্যিক সিনেমার জগতে অনেক অভিনেতাই নারী পরিচালকের নির্দেশনা মেনে কাজ করতে চান না। কিন্তু গীতু মোহনদাস যশের মতো বড় তারকাকে নিয়ে সফলভাবে কাজ করছেন, যা সত্যিই প্রশংসনীয়।”

ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে হুমা বলেন, ‘টক্সিক’ দর্শকদের প্রত্যাশা ছাড়িয়ে যাবে। ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। আগামী ২৬ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন