বাজার শক্তিশালী হলে বিদেশিরা আগ্রহী হবেন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ আনতে রোড শো আয়োজনের পরিবর্তে বাজারকে বিনিয়োগবান্ধব ও আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে। বাজার যদি শক্তিশালী, গভীর ও স্বচ্ছ হয়, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা নিজেরাই আগ্রহী হয়ে আসবেন। তাদের আনতে আলাদা করে রোড শো করার প্রয়োজন হবে না বলে মন্তেব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেছেন, অতীতে বাজারে লেনদেন কম থাকায় বড় বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ করে প্রয়োজনের সময় বের হয়ে আসা কঠিন ছিল। তবে ইন্ট্রাডে নেটিং ও টি+১ সেটেলমেন্টের মতো সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাজারে তারল্য ও লেনদেন বাড়বে, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
গতকাল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত 'পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয়’ শীর্ষক এক ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে প্রাইম ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে সোনারগাঁও ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশগ্রহণ করেন।
মাসুদ খান জানিয়েছেন, আপনারা দেখবেন, এই শেয়ারবাজার ঘুরে দাঁড়াতেই হবে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি, তার ফল দেখা যাবে। বাজার আজকের অবস্থার চেয়ে অনেক, অনেক বেশি এগিয়ে যাবে। এটা হতেই হবে।
তিনি বলেছেন, বাজারের গভীরতা বাড়াতে ভালো মানের ও বৃহৎ কোম্পানিকে শেয়ারবাজারে আনতে হবে। এ লক্ষ্যে আইপিওর পাশাপাশি ডিরেক্ট লিস্টিং পদ্ধতিকে আরও কার্যকর করা হবে। বিকাশ বা বড় ব্যাংকের মতো সুপ্রতিষ্ঠিত কোম্পানিগুলো দীর্ঘ ও জটিল আইপিও প্রক্রিয়া ছাড়াই সীমিত পরিমাণ শেয়ার ছেড়ে দ্রুত তালিকাভুক্ত হতে পারবে।
বহুজাতিক কোম্পানিগুলোর তালিকাভুক্তির বিষয়ে তিনি বললেন, ব্যবসায়িক গোপনীয়তা, প্রযুক্তিগত তথ্য এবং করপোরেট কৌশল প্রকাশের বাধ্যবাধকতা, স্বতন্ত্র পরিচালক নিয়োগসহ বিভিন্ন নিয়ন্ত্রক শর্তের কারণেও তারা শেয়ারবাজারে আসতে আগ্রহী হয় না। তবে কমিশন এমন কিছু নীতিগত পদক্ষেপ গ্রহণ করবে, যাতে বহুজাতিক কোম্পানিগুলো শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত হয়।
আইপিও প্রক্রিয়া সম্পর্কে বিএসইসি চেয়ারম্যান জানিয়েছেন, বর্তমানে নির্ধারিত পাঁচ বছরের অডিটেড আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার পরও অনেক ক্ষেত্রে অতিরিক্ত তথ্য ও বহু বছরের নথিপত্র চাওয়া হয়। ফলে আইপিও অনুমোদনে এক থেকে দেড় বছর সময় লেগে যায়। প্রচলিত অডিটে নমুনাভিত্তিক যাচাই হওয়ায় অনেক অনিয়ম ধরা পড়ে না। তাই ফরেনসিক অডিটের মাধ্যমে কোম্পানির সম্পদ, ব্যাংক হিসাব, বিক্রয়, ব্যয়, দায়-দেনা ও অন্যান্য আর্থিক তথ্যের পূর্ণাঙ্গ যাচাই করা হলে আইপিও অনুমোদন প্রক্রিয়া আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য ও সময়সাশ্রয়ী হবে।
ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে তিনি বলেন, পাঁচটি ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত সরকারের এবং এ বিষয়ে প্রধান নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক। তবে একীভূত হওয়া প্রতিষ্ঠানগুলোর অধিকাংশের খেলাপি ঋণ অত্যন্ত বেশি এবং ইকুইটি বড় ধরনের নেতিবাচক অবস্থায় রয়েছে। ফলে প্রকৃত মূল্য নির্ধারণ কঠিন হয়ে পড়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়তে পারেন। তাদের স্বার্থ কীভাবে সুরক্ষিত হবে, সে বিষয়ে সরকার ও বাংলাদেশ ব্যাংককে উপযুক্ত সমাধান দিতে হবে।
ব্রোকারেজ হাউজে অনিয়ম ও বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ রোধে হাতে স্বাক্ষরের পরিবর্তে ডিজিটাল অনুমোদন ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান। তিনি বলেন, ডিএসইর নতুন ব্যাক-অফিস সফটওয়্যারের মাধ্যমে অনুমোদন ছাড়া বিনিয়োগকারীর মোবাইল নম্বর বা ই-মেইল পরিবর্তন করা যাবে না। পাশাপাশি নিয়মিত ও ঝুঁকিভিত্তিক অডিট চালুর মাধ্যমে বিশেষ করে ছোট ব্রোকারেজ হাউজগুলোর কার্যক্রম কঠোরভাবে তদারকি করা হবে।
তিনি আরও বলেন, কমিশন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, সামষ্টিক স্বার্থে কাজ করবে। একই সঙ্গে বিনিয়োগকারী শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অধিকাংশ ক্ষুদ্র বিনিয়োগকারী পর্যাপ্ত জ্ঞান ছাড়াই গুজব ও কারসাজিকারীদের অনুসরণ করে দুর্বল শেয়ারে বিনিয়োগ করেন। ফলে বারবার ক্ষতির শিকার হন। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিনিয়োগকারী শিক্ষা কার্যক্রম জোরদার করার পাশাপাশি মিউচুয়াল ফান্ড খাতকে আরও শক্তিশালী করা হবে।
সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দীর্ঘদিনের কারসাজি, সুশাসনের ঘাটতি ও দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে দেশের শেয়ারবাজারে আস্থার সংকট তৈরি হয়েছে। এ সংকট কাটাতে নিয়ন্ত্রক সংস্থার সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বর্তমান কমিশনের কিছু ইতিবাচক উদ্যোগ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার সুযোগ সৃষ্টি করেছে। একই সঙ্গে বাজারের গভীরতা বাড়াতে ভালো মানের দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা এবং সুশাসন নিশ্চিত করা জরুরি।
পাঠকের মতামত:
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পুনর্মূল্যায়নে রেনউইকের সম্পদমূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকা
- সরকারি দরপত্রে বিক্রি বন্ধে চাপে টেকনো ড্রাগস
- রিং সাইনের দুই বিভাগ ১৫ দিন বন্ধ হচ্ছে
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা
- এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল কীর্তি লিককের
- টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রহিমা ফুডের শেয়ারে কারসাজিতে ২০ লাখ টাকা জরিমানা
- শেয়ারবাজারে লেনদেনের খরা
- সম্পদ পূণ:মূল্যায়ন করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ৮ শতাংশ
- অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- বিচ্ছেদের খরচ জোগাতে পরিচারিকার কাজের পরামর্শ!
- সন্তান চান সালমান খান!
- বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ
- ইউরোপের বাজার ও বিদেশি বিনিয়োগে নজর সরকারের
- খাতায় ৮৭ কোটি টাকা, ব্যাংকে মিলল ৪৫ কোটি
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ
- মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা
- থাইল্যান্ডের বিনিয়োগ টানতে যৌথ শিল্পায়নের পরিকল্পনা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস প্রতিনিধিদল
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- প্রতারণার সুযোগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- বাংলা সিনেমার শুরুর দিকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন
- ‘বার্থডে গার্ল’ লুকে অপু বিশ্বাস, মন্তব্যে সরব ভক্তরা
- এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের পরিকল্পনা
- বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৫ শতাংশ
- অপসারণের নির্দেশের পরও ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদে মনির উদ্দিন
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- প্রতারণা বন্ধ হলেই সুরক্ষিত হবেন বিনিয়োগকারীরা
- দুর্গাপূজায় ৫ দিন বন্ধ থাকবে ডিএসই, ১৭ অক্টোবর খোলা
- কেনিয়ার বাজারে প্রবেশের অপেক্ষায় ওয়ালটন
- শেয়ারবাজারে সাইবার নিরাপত্তা জোরদারে ডিএসইর বিশেষ কর্মসূচি
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে














