ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

ঢাকা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ২ শতাংশ

২০২৬ আগস্ট ০২ ১০:৩৬:০০
ঢাকা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ২ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ২ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.২০ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.২৩ টাকা। এতে করে ইপিএস কমেছে ০.০৩ টাকা বা ২ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৬৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৭৩ টাকা। এতে করে ইপিএস কমেছে ০.০৬ টাকা বা ৮ শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.৮৭ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন