ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

জুলাইয়ে ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স

২০২৬ আগস্ট ০২ ১৯:৪৮:৪৪
জুলাইয়ে ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স

অর্থ বাণিজ্য প্রতিবেদক : চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ৮৩ পয়সা ধরে) এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ৩৮ কোটি ১০ লাখ ডলার। এছাড়া গত জুন মাসে দেশে এসেছিল ২৮২ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স।

এদিকে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই-জুন) বৈধ চ্যানেলে দেশে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবা সহজ হওয়া এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্সের প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন