আবার ভিকি-মেহজাবীন, আবার বাজিমাত
‘রেহনুমা’ দিয়ে শুরু। ২০২০ সালের ভালোবাসা দিবসে নাটকটি প্রচারের পর তিন বছর পার হয়েছে। এর মধ্যে নির্মাতা ভিকি জাহেদ, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে দেখা গেছে ‘চিরকাল আজ’, ‘দ্য সাইলেন্স’, ‘পুনর্জন্ম’ ফ্র্যাঞ্চাইজির মতো আলোচিত কাজে। এই নির্মাতা-অভিনেত্রী জুটির সর্বশেষ কাজ ‘আমি কী তুমি’ও মুক্তির পর সাড়া ফেলেছে। আইস্ক্রিনের দাবি, গত ২৭ জুলাই মুক্তির পর প্রথম সাত দিনে এক কোটি মিনিটের বেশি স্ট্রিমিং হয়েছে সিরিজটি।
ক্যারিয়ারজুড়েই নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। এর মধ্যে রোমান্টিক চরিত্রই বেশি। রোমান্টিক ভাবমূর্তি ভুলিয়ে মেহজাবীনকে ভিন্ন রূপে হাজির করলেন ভিকি জাহেদ। মেহজাবীনের সঙ্গে কাজ করা প্রসঙ্গে ভিকি বলেন, ‘রেহনুমা খুব চ্যালেঞ্জিং কাজ ছিল। এটা করার পরই মনে হয়েছে, উনি (মেহজাবীন) নিজের চরিত্র নিয়ে প্রচণ্ড পরিশ্রম করেন। উনিও আমার মতো অচেনা, অজানা, কম পরিচিত নানা বিষয়ে আগ্রহী। যে কারণে আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়। আমি যেসব চরিত্র ভাবি, সেগুলো একটু অন্য রকম হয়; উনিও খুব পছন্দ করেন। সাম্প্রতিক সময়ে তাঁকে নিয়ে বেশি কাজ করার কারণ হলো, তিনি খুব নিবেদিতপ্রাণ হয়ে চরিত্রগুলো ধারণ করেন, সময় দেন, পড়াশোনা করেন। ভালো-খারাপ তো পরের বিষয়, এই চেষ্টা পরিচালক হিসেবে আমার জন্য অনেক ইতিবাচক। অন্য রকম কোনো চরিত্র ভাবলে তাই ওনার নামই প্রথম আসে।’
মেহজাবীনের কথায়ও ভিকি জাহেদের কথার প্রতিফলন পাওয়া গেল। গত সোমবার দুপুরে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘ভিকি ভাই থ্রিলার বানাতে পছন্দ করেন, এটা আমারও খুব পছন্দের জনরা। ওনার গল্পভাবনা অন্য রকম, অভিনয়শিল্পীদেরও ভিন্নভাবে উপস্থাপন করেন। সব মিলিয়ে আমার সঙ্গে অনেক ভাবনাই মিলে যায়।’ আমি কী তুমি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘সিরিজের গল্প শোনার পরই খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল—শুধু থ্রিলার নয়, রোমান্স, ফ্যামিলি ড্রামা, সাই ফাই সবই ছিল। মনে হয়েছিল, এটা সব ধরনের দর্শকই খুব পছন্দ করবেন।’
থ্রিলারে নিজের মুনশিয়ানার প্রমাণ আগেও দিয়েছেন ভিকি জাহেদ। তবে ‘আমি কী তুমি’ সায়েন্স ফিকশন ড্রামা। বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুটা অচলিত সাই-ফাই জনরা বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন তিনি, ‘আমার জন্য সেফ জনরা ছিল থ্রিলার। সায়েন্স ফিকশন মানুষ দেখবেন কি না, তা নিয়ে সংশয় তো ছিলই, সব অর্থেই এটা ঝুঁকিপূর্ণ কাজ। কিন্তু এই গল্পের মূল দর্শনে আমি খুব বিশ্বাস করি; আমার যা আছে, তা নিয়েই খুশি থাকা উচিত। তাই গল্পটা বলতে চাচ্ছিলাম।’
ভিকি জাহেদের কাজকে এককথায় বর্ণনা করতে গেলে একটা শব্দই যথেষ্ট; ডার্ক। থ্রিলারের মোড়কে তাঁর গল্পে দেখা যায় ক্রমিক খুনি, নরমাংসখাদক, জটিল কোনো রোগে আক্রান্ত ব্যক্তি। এ ছাড়া তাঁর কাজে থাকে দুনিয়ার নানা প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনার রেফারেন্স।
এ ধরনের বিষয় নিয়ে কাজ করার চ্যালেঞ্জ প্রসঙ্গে গত সোমবার দুপুরে মুঠোফোনে ভিকি বলেন, ‘শুরুর দিকে বেশির ভাগ মানুষই এ ধরনের বিষয় নিয়ে কাজ করতে নিরুৎসাহিত করেছেন। প্রযোজক পেতেও সমস্যা হতো। তবে আমার বিশ্বাস ছিল। এখন সব দেশের সব ধরনের কনটেন্ট দর্শকের হাতের নাগালে; ওদের সঙ্গে টক্কর দিতে গেলে আমাদেরও বৈচিত্র্য আনতে হবে। যেসব গল্প কখনো বলা হয়নি, সেগুলো বলতে হবে। কারণ, দর্শক তো কনটেন্ট দেখবেন, আপনার বাজেট কম ছিল কি না, কতটা প্রতিকূলতা নিয়ে বানিয়েছেন, সেটা ভাববেন না। তাই টক্কর দিতে আমাদের একটাই অস্ত্র—গল্প।’
‘আমি কী তুমি’র মূল উপজীব্য প্যারালাল ইউনিভার্স। সিরিজে দেখানো আরেকটি ইউনিভার্স সিগমা বাংলাদেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়েছে।
পরিচালক জানান, ছোটবেলা থেকেই প্যারালাল ইউনিভার্স নিয়ে তাঁর তুমুল কৌতূহল। ষষ্ঠ শ্রেণিতে থাকার সময় রকিব হাসানের বইতে প্রথম জেনেছিলেন চেনা দুনিয়ার বাইরে অন্য দুনিয়ার কথা। এর পর থেকে নিয়মিতই বিষয়টি নিয়ে পড়াশোনা করেন। শেষ পর্যন্ত ধারণাটি হাজির করেন নিজের কাজে। তবে কতটা সফলভাবে করতে পারবেন, তা নিয়ে সংশয় ছিল। ‘এই বাজেটে সায়েন্স ফিকশন করা কঠিন। তুষারপাত দেখিয়েছি, ক্রিস্টাল বল বৃষ্টি দেখিয়েছি—এসব আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল,’ বলেন ভিকি। আমি কী তুমির শেষে সিকুয়েলের ইঙ্গিত আছে। তবে ভিকি জানান, প্যারালাল ইউনিভার্স যে অনেকগুলো থাকতে পারে, সেটা বোঝাতেই শেষের চমকটি রাখা হয়েছে। সিকুয়েলের ভাবনা থেকে নয়।
পাঠকের মতামত:
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














