ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

ডিএসইতে পতন, সিএসইতে উত্থান

২০২৬ আগস্ট ১২ ১৬:৩৫:২৮
ডিএসইতে পতন, সিএসইতে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুইদিনের উত্থানের পরে বুধবার (১২ আগস্ট) মূল্যসূচকের পতন হয়েছে। এছাড়া লেনদেনও কমেছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বাড়লেও লেনদেন কমেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১২ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮৯৭ পয়েন্টে। যা আগের দুই কার্যদিবসের উত্থানের মঙ্গলবার ৫৯ পয়েন্ট ও সোমবার ২৩ পয়েন্ট বেড়েছিল। তবে এর আগের দুই কার্যদিবসের পতনের মধ্যে রবিবার ৩৯ পয়েন্ট ও বৃহস্পতিবার ৩৩ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ১ হাজার ৭৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ১১৫ কোটি ৪৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪১ কোটি ৭০ লাখ টাকার বা ৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৯ টি বা ৩০.৯১ শতাংশের। আর দর কমেছে ২৩১ টি বা ৬০.০০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৫ টি বা ৯.০৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯২ টির, কমেছে ১১৪ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৮২৮ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৭১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ১৬২ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন