ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

১৭ বছরেই তিন লাখ টাকা বেতন, সবই খরচ করতেন প্লাস্টিক সার্জারিতে!

২০২৬ আগস্ট ১২ ১৬:৪০:১৬
১৭ বছরেই তিন লাখ টাকা বেতন, সবই খরচ করতেন প্লাস্টিক সার্জারিতে!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী বরাবরই খোলামেলা বক্তব্যের জন্য পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়জীবনের শুরুর দিকের নানা অজানা অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন, মাত্র ১৭ বছর বয়সেই মাসে প্রায় তিন লাখ টাকা আয় করতেন, আর সেই পুরো অর্থই ব্যয় করতেন প্লাস্টিক সার্জারি ও সৌন্দর্যচর্চার পেছনে।

সম্প্রতি কমেডিয়ান তানময় ভাটের ইউটিউব শো-তে অতিথি হয়ে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা বলেন রিয়া। তিনি জানান, অভিনয়ে আসার আগে জনপ্রিয় সংগীত ও বিনোদনভিত্তিক চ্যানেল এমটিভিতে ভিডিও জকি (ভিজে) হিসেবে কাজ শুরু করেছিলেন।

রিয়ার ভাষ্য, ১৭-১৮ বছর বয়সেই তিনি মাসে প্রায় তিন লাখ টাকা বেতন পেতেন, যা সেই সময় তার কাছে বিশাল অঙ্কের অর্থ ছিল। তবে সেই টাকার প্রায় পুরোটাই তিনি মুখের সৌন্দর্য বাড়াতে বিভিন্ন কসমেটিক বা প্লাস্টিক সার্জারিতে ব্যয় করেছেন।

সাক্ষাৎকারে রিয়াকে জিজ্ঞাসা করা হয়, ভিজে হিসেবে প্রথম কোন বলিউড তারকার সাক্ষাৎকার নিয়েছিলেন। জবাবে তিনি বলেন, প্রথম দায়িত্বই ছিল সালমান খানের সাক্ষাৎকার নেওয়া।

হাসতে হাসতে রিয়া বলেন, "আমি ভেবেছিলাম সবাই হয়তো আমাকে খুব গুরুত্ব দিচ্ছে। পরে বুঝলাম, আসলে সালমান খানের সাক্ষাৎকার নিতে সবাই ভয় পাচ্ছিল। তাই কাজটা আমার ওপরই ছেড়ে দেওয়া হয়েছিল।"

আড্ডার একপর্যায়ে সঞ্চালক তানময় ভাট নিজের চেহারা বদলের প্রসঙ্গ তুললে রিয়াও মজার ছলে বলেন, বর্তমানে সৌন্দর্যবিষয়ক প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে, চাইলে যে কেউ তা ব্যবহার করে দেখতে পারেন।

দীর্ঘ বিরতির পর আবারও ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন রিয়া চক্রবর্তী। আগামী ১৩ আগস্ট থেকে প্রাইম ভিডিওতে প্রচার শুরু হবে করণ জোহর প্রযোজিত রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটরস সিজন–২’। এই শোতে রিয়ার সঙ্গে আরও থাকছেন মল্লিকা শেরাওয়াত, মুনাওয়ার ফারুকি, শ্বেতা তিওয়ারি, অভিষেক মলহান ও পারুল গুলাটির মতো তারকারা।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন