বিনিয়োগে নতুন দুয়ার খুলল বিএসইসি
শেয়ারবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিনিয়োগ নীতিতে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনুমোদিত বিনিয়োগের ক্ষেত্র দুই থেকে বেড়ে চারটিতে উন্নীত হলেও শেয়ারবাজারে সরাসরি শেয়ার কেনাবেচার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সম্প্রতি পুনর্গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুধু বিএসইসির কর্মকর্তা-কর্মচারী নয়, দেশের শেয়ারবাজারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত আরও কয়েকটি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও একই নীতি কার্যকর হবে।
এ তালিকায় রয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)। অর্থাৎ নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি বাজারের অবকাঠামো ও প্রশিক্ষণ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মীদের জন্যও অভিন্ন বিনিয়োগ নীতি প্রযোজ্য হবে।
কমিশনের নথি অনুযায়ী, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মচারী কর্তৃক শেয়ারবাজারে বিনিয়োগ-সংক্রান্ত নীতিমালা, ২০২১’ অনুমোদন না দিয়ে পৃথক প্রশাসনিক আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ওই বছরের ৩ মার্চ জারি করা অফিস আদেশে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের নন-কনভার্টিবল বন্ড ও ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের অনুমতি দেওয়া হয়।
সর্বশেষ সিদ্ধান্তে সেই দুই বিনিয়োগ মাধ্যম বহাল রেখে নতুন করে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) এবং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (রিইট) যুক্ত করা হয়েছে। ফলে অনুমোদিত বিনিয়োগের ক্ষেত্র দুই থেকে বেড়ে চারটিতে উন্নীত হলো। এর মাধ্যমে কর্মীদের জন্য বৈচিত্র্যময় ও তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ করা হলেও শেয়ার বা অন্যান্য সিকিউরিটিজে সরাসরি বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। কারণ, বিএসইসি ও শেয়ারবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা দায়িত্ব পালনের সময় বাজার, তালিকাভুক্ত কোম্পানি, লেনদেন ও নিয়ন্ত্রক সিদ্ধান্তসংক্রান্ত সংবেদনশীল তথ্যের সংস্পর্শে আসেন। এ অবস্থায় স্বার্থের সংঘাত এবং অভ্যন্তরীণ তথ্যের অপব্যবহারের ঝুঁকি কমাতেই সরাসরি শেয়ার বিনিয়োগের সুযোগ সীমিত রাখা হয়েছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক আদেশ জারি করবে কমিশনের অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স বিভাগ। অন্যদিকে স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, সিসিবিএল, বিআইসিএম ও বিএএসএমের কর্মীদের ক্ষেত্রে একই ধরনের নির্দেশনা জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি কমিশনের আইন বিভাগে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আল-আমিন বলেন, বিএসইসিসহ শেয়ারবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের জন্য নতুন বিনিয়োগ খাত যুক্ত করা ইতিবাচক উদ্যোগ। তবে এ সুবিধা বাস্তবায়নের ক্ষেত্রে এমন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে কোনো ধরনের স্বার্থের সংঘাত বা সংবেদনশীল তথ্যের অপব্যবহারের সুযোগ সৃষ্টি না হয়।
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে জেনেক্স ইনফোসিস
- ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- স্কয়ার ফার্মার পরিচালক কিনবে ৩৮ কোটি টাকার শেয়ার
- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৪% লোকসান বেড়েছে
- বিবিএস কেবলসের ৫০% লোকসান বেড়েছে
- রেনউইক যজ্ঞেশ্বরের ৭% লোকসান কমেছে
- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২০০% লোকসান বেড়েছে
- মনোস্পুল বাংলাদেশের ১০% লভ্যাংশ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ২৫% লভ্যাংশ ঘোষণা
- হিসাবের খাতা থেকে আস্থার ভিত্তি: আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের ভাবনা
- ওরিয়ন ফার্মার ‘নো’ ডিভিডেন্ড
- ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা
- লুজারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন
- সোমবারও শেয়ারবাজারে পতন
- আজও লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- সোনালি আঁশের মুনাফা বেড়েছে ১৯ শতাংশ
- আইটি কনসালটেন্টসের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের মুনাফা কমেছে ৬৭ শতাংশ
- রেনাটার মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ
- ইবনে সিনার মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- বিএসসির মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- এনার্জিপ্যাক পাওয়ারের ১% লভ্যাংশ ঘোষণা
- যমুনা অয়েলের ১২০% লভ্যাংশ ঘোষণা
- প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫% লভ্যাংশ ঘোষণা
- বিএসসির লভ্যাংশ ঘোষণা
- এনভয় টেক্সটাইলের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের লভ্যাংশ ঘোষণা
- ৪৫ হাজার কোটি টাকায় উপজেলা হাসপাতাল আধুনিকায়নের উদ্যোগ
- অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
- দীপাবলির বিশেষ লেনদেনে হতাশ বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে ধুঁকছে বস্ত্র খাত
- র্যাম্প থেকে অভিনয়, এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের মাহি
- বল টেম্পারিংয়ে শুধু তিনজন নয়, জানত পুরো দল—আট বছর পর খাজার দাবি
- শেয়ারবাজারে পতনে সপ্তাহ শুরু
- লুজারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে শাইন মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ১১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- ডেসকোর মুনাফা বেড়েছে ৩৪ শতাংশ
- ডরিন পাওয়ারের মুনাফা বেড়েছে ২৩ শতাংশ
- পদ্মা অয়েলের মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- পদ্মা অয়েলের ১৭০% লভ্যাংশ ঘোষনা
- এবারও গোল্ডেন সনের ‘নো’ ডিভিডেন্ড
- ট্রাস্ট ইসলামী লাইফের ৫% লভ্যাংশ ঘোষনা
- চার ধাপে ৮৪ কোটি টাকার বীমাদাবি পরিশোধ, নতুন করে পাচ্ছেন ৫৯৭২ গ্রাহক
- সিএসইতেও চলছে ভাগবাটোয়ারা
- বছরজুড়ে পতনে ভারতীয় শেয়ারবাজার
- ওয়েব কোটসের কিউআইওর অর্থ কোথায় গেল, খতিয়ে দেখবে বিএসইসি
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- বিনিয়োগকারীরা হারালো ৯২৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১১৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৪ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে ইস্টার্ণ লুব্রিকেন্ট
- গেইনারের শীর্ষে শাইন ওরিয়ন ইনফিউশন
- ১০% লভ্যাংশ দেবে লাভেলো আইসক্রিম
- ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
- জব্দ বিও হিসাব চালু : বৃহস্পতিবারও শেয়ারবাজারে উত্থান
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- লোকসানেই ওয়েস্টার্ন মেরিন
- নাহি অ্যালুমিনিয়ামের মুনাফা বেড়েছে ১১১৪ শতাংশ
- হা-ওয়েল টেক্সটাইলের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- হা-ওয়েল টেক্সটাইলের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- ইস্টার্ন লুব্রিকেন্টসের মুনাফা কমেছে ৬৮ শতাংশ
- ইস্টার্ন লুব্রিকেন্টের ১১৫% লভ্যাংশ ঘোষনা
- এবারও গ্লোবাল হেভী কেমিক্যালের ‘নো’ ডিভিডেন্ড
- ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর এখন গোচারণ ভূমি
- কিউআইওর অর্থ ব্যবহারে বিএসইসির তদন্ত, কমিটি গঠন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- লুজারের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে জেনেক্স ইনফোসিস
- ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- স্কয়ার ফার্মার পরিচালক কিনবে ৩৮ কোটি টাকার শেয়ার
- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৪% লোকসান বেড়েছে
- বিবিএস কেবলসের ৫০% লোকসান বেড়েছে
- রেনউইক যজ্ঞেশ্বরের ৭% লোকসান কমেছে
- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২০০% লোকসান বেড়েছে
- মনোস্পুল বাংলাদেশের ১০% লভ্যাংশ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ২৫% লভ্যাংশ ঘোষণা
- হিসাবের খাতা থেকে আস্থার ভিত্তি: আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের ভাবনা
- ওরিয়ন ফার্মার ‘নো’ ডিভিডেন্ড
- ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা














