ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা জানা গেল

২০২৬ আগস্ট ২৭ ০৮:৫২:৩৩
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা জানা গেল

বিনোদন প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর। কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়ানো এ খবরে বিভ্রান্ত হয়ে পড়েন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তবে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চন ভালো আছেন এবং তার মৃত্যুর খবর সম্পূর্ণ গুজব।

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করে লিটন এরশাদ বলেন, ‘তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের কোনো সংবাদে বিভ্রান্ত হবেন না। আপনাদের ভালোবাসার মানুষ ইলিয়াস কাঞ্চন ভালো আছেন, সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’

তিনি আরও বলেন, এ ধরনের ভুয়া সংবাদ যারা ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। প্রশাসনের প্রতিও এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে ১৫ মাসের বেশি সময় লন্ডনে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট দেশে ফেরেন ইলিয়াস কাঞ্চন। পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটাতে দেশে ফেরার পর গত ৭ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমিতে নিসচার ১১তম মহাসমাবেশেও অংশ নেন তিনি।

দেশে ফেরার পর নিজের শারীরিক অবস্থা নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছিলেন এই অভিনেতা। গত ৯ আগস্ট রাতে তিনি জানিয়েছিলেন, দেশে ফেরার পর নিজেকে কিছুটা স্বস্তিতে অনুভব করছেন। সবার সঙ্গে দেখা করা ও কথা বলতে ভালো লাগছে বলেও জানান তিনি।

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। পাশাপাশি গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন