দুই কারণে ফিফার সভাপতি হতে চান না সেফেরিন
খেলাধুলা ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। ইনফান্তিনোকে পদত্যাগ করা অথবা আগামী মার্চের নির্বাচনে নেতৃত্বের চ্যালেঞ্জ মোকাবিলা করার আহ্বান জানালেও নিজে ফিফার সভাপতি হওয়ার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন সেফেরিন।
বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোতে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। পরে সেই পরিকল্পনা বাতিল করা হলেও ফিফা সভাপতির পদ থেকে তাঁর সরে দাঁড়ানোর দাবি জোরালো হয়েছে।
ইনফান্তিনোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এ ছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনক্যাকাফ থেকেও তাঁর পদত্যাগের চাপ এসেছে। আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এবং এশিয়ার কয়েকটি দেশের সমর্থন অবশ্য এখনো ইনফান্তিনোর সঙ্গে রয়েছে।
সোমবার ‘দ্য রেস্ট ইজ পলিটিকস’ পডকাস্টে সেফেরিন বলেন, তিনি ফিফা সভাপতি হওয়ার দৌড়ে যেতে চান না। এর পেছনে দুটি কারণও জানিয়েছেন ৫৮ বছর বয়সী স্লোভেনীয়।
সেফেরিন বলেন, “দুটি কারণে আমি এতে আগ্রহী নই। একটি হলো, আমি উয়েফাকে ভালোবাসি এবং এখানে কাজ করতে আমার ভালো লাগে। আর আমার মনে হয়, একটি নির্দিষ্ট সময়ে গিয়ে জীবনও কিছুটা উপভোগের সময় আসে। দ্বিতীয় কারণ, এই পদের প্রতি আমার আগ্রহ না থাকলে আমার গ্রহণযোগ্যতা অনেক, অনেক বেশি থাকবে।”
ইনফান্তিনো পুনর্নির্বাচনে অংশ নিলে তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেও মনে করেন সেফেরিন। তাঁর ভাষায়, ইনফান্তিনোর সামনে দুটি পথ রয়েছে—পদত্যাগ করা অথবা মার্চের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা।
সেফেরিন বলেন, “তিনি যদি বুঝতে পারেন যে তাঁর কোনো সমর্থন নেই—শুধু ভোটদাতাদের রাজনৈতিক সমর্থন নয়, বরং ফুটবল সম্প্রদায়, সমর্থক, খেলোয়াড়, সাবেক খেলোয়াড় ও কোচদের সমর্থনও নেই—তাহলে একটি বিকল্প হলো পদত্যাগ করা। দ্বিতীয় বিকল্প হলো, মার্চে নির্বাচনে যাওয়া। সে ক্ষেত্রে আমি মনে করি, তাঁর বিপক্ষে একজন প্রার্থী থাকবেন। আমি এখনো জানি না তিনি কে।”
মরক্কোর রাবাতে আগামী বছরের ১৮ মার্চ ফিফার ৭৭তম কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেখানেই ফিফার পরবর্তী নেতৃত্ব নির্ধারণের জন্য নির্বাচন হওয়ার কথা। ২০১৬ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্বে থাকা ইনফান্তিনোও পুনর্নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
কনক্যাকাফ সভাপতি ভিক্টর মন্তাগলিয়ানি এবং এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফাকে ইনফান্তিনোর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্চের নির্বাচনের আগে উয়েফা, এএফসি ও কনক্যাকাফ ইনফান্তিনোর বিরুদ্ধে আরও একটি বিকল্প পদক্ষেপ নিয়েও আলোচনা করছে। এর মধ্যে তাঁর বিরুদ্ধে অনাস্থা ভোটের বিষয়টিও রয়েছে।
এদিকে ইনফান্তিনো পুনর্নির্বাচনে তুলনামূলক কম সচ্ছল দেশগুলোর সমর্থনের ওপর গুরুত্ব দিচ্ছেন। সম্প্রতি ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়নের সদস্যদের সঙ্গে বৈঠকের পর ফিফার প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ফুটবলের ব্যবধান কমিয়ে আনা ফিফার অন্যতম লক্ষ্য।
পাঠকের মতামত:
- ঋণ করে শেয়ারবাজারে বিনিয়োগ না করার পরামর্শ
- নতুন কোম্পানি ছাড়া শেয়ারবাজারের গভীরতা বাড়ানো সম্ভব নয়
- লুজারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- অক্টোবরে সিডিবিএলের মোবাইল অ্যাপ, হাতের মুঠোয় বিও হিসাব
- গেইনারের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৪৯ কোটি টাকার লেনদেন
- আবারো শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- এবার বেক্সিমকো ও শাইনপুকুরের নতুন বোর্ড অনুমোদন বিএসইসির
- ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএ
- ঋণখেলাপির খবর নিয়ে ডিএসইর জিজ্ঞাসা, যা বলল টেকনো ড্রাগস
- ২ কোটি টাকা না দেওয়ায় রাজপালকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা
- ১৫ বছর পর শাহরুখ-কারিনা
- কর কমানোর প্রতিযোগিতায় বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি
- রাজস্ব ঘাটতি নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা, উদ্বিগ্ন নন অর্থমন্ত্রী
- আভিভা ইক্যুইটির বিরুদ্ধে ২০ কোটি টাকা জরিমানা, মানি লন্ডারিং খুঁজবে সিআইডি
- সায়হাম টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- বিনিয়োগযোগ্য পণ্য না থাকলে শিক্ষা দিয়ে লাভ হবে না
- আইপিও ছাড়াই বড় কোম্পানির তালিকাভুক্তির সুযোগ
- স্বল্পমেয়াদি লাভের জন্য শেয়ারবাজার নয়: সিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটানোই বড় চ্যালেঞ্জ: মিনহাজ মান্নান
- দুর্বল শেয়ারে কঠোর আইন চায় ডিএসই
- লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে ই-ক্যাবলস
- ব্লক মার্কেটে ৬৪ কোটি টাকার লেনদেন
- আবারো শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- আবারও ফনিক্স ফাইন্যান্স ফান্ডের ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- ইস্টার্ন হাউজিংয়ের লভ্যাংশ ঘোষনা
- ৩০টির বেশি ব্যাংকের সেবা বন্ধ, ভোগান্তির শঙ্কা
- শীর্ষ ২০ খেলাপির জন্য আলাদা কৌশল, ১৮ মাসের রোডম্যাপ
- ভালোবাসার পর বিয়ে, শেষ পর্যন্ত বিচ্ছেদ—বাংলাদেশের আলোচিত তারকা জুটিগুলো
- দুই বছর ধরে নিফটিতে লোকসান, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে অনিশ্চয়তা
- সিটি ইন্স্যুরেন্সের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তের নির্দেশ
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














