ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন

২০২৬ আগস্ট ২৫ ১৪:৫১:১৬
ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৫ আগস্ট) ব্লক মার্কেটে ৩০ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ২৫ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ৮৯৬ টি শেয়ার ৫৯ বার হাত বদলের মাধ্যমে ২৫ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাউথ-ইস্ট ব্যাংকের ৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫ কোটি ৫৯ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ শার্প ইন্ড্রাস্ট্রিজের ২ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন