মুন্নু অ্যাগ্রোর আর্থিক প্রতিবেদনে অসংগতি, তদন্তে ডিএসই
তালিকাভুক্ত মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির ২০২৪ সালের আর্থিক প্রতিবেদনে বিভিন্ন অসংগতির অভিযোগ উঠেছে। কোম্পানির ক্রয়সংক্রান্ত প্রয়োজনীয় নথির ঘাটতি, বড় অঙ্কের নগদ লেনদেন এবং নিরীক্ষকের পর্যবেক্ষণের সঙ্গে কোম্পানির দেওয়া ব্যাখ্যার গরমিল নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এসব বিষয় খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি বিএসইসির করপোরেট রিপোর্টিং ডিপার্টমেন্ট থেকে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার (সিআরও) কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে ৩০ কার্যদিবসের মধ্যে সুনির্দিষ্ট তথ্য, সহায়ক প্রমাণপত্র ও সুপারিশসহ পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএসইসির চিঠিতে বলা হয়েছে, মুন্নু অ্যাগ্রোর ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন নিরীক্ষক। এর মধ্যে কোম্পানির বিভিন্ন ক্রয়ের বিপরীতে প্রয়োজনীয় নথিপত্র না পাওয়ার বিষয়টি অন্যতম।
নিরীক্ষকের পর্যবেক্ষণ অনুযায়ী, মালামালের চাহিদাপত্র, কার্যাদেশ, ক্রয়াদেশ, কোটেশন, পণ্য সরবরাহের চালান, পণ্য গ্রহণের রসিদ, অর্থ গ্রহণের রসিদ এবং অর্থ পরিশোধের আবেদনসহ প্রয়োজনীয় নথি পাওয়া যায়নি। ফলে আর্থিক বিবরণীতে দেখানো ব্যয়গুলোর যথার্থতা ও যৌক্তিকতা নিরীক্ষকের পক্ষে নিশ্চিত করা সম্ভব হয়নি।
সাধারণত এসব নথির মাধ্যমে কোনো পণ্য বা সেবা কেনার প্রয়োজনীয়তা, অনুমোদন, সরবরাহকারী, মূল্য, পণ্য সরবরাহ এবং অর্থ পরিশোধের ধারাবাহিকতা যাচাই করা হয়। তাই নথির ঘাটতির কারণে সংশ্লিষ্ট লেনদেনগুলোর প্রকৃত অবস্থা যাচাই করা প্রয়োজন বলে মনে করছে বিএসইসি।
এ ছাড়া কোম্পানির অর্থ প্রদান ও অর্থ সংগ্রহের অধিকাংশই নগদে হয়েছে বলে নিরীক্ষকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্যাংকিং চ্যানেলের বাইরে বড় অঙ্কের নগদ লেনদেনের কারণে এসব অর্থের উৎস, ব্যবহার এবং লেনদেনের ধারাবাহিকতা যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না, সেটিও তদন্ত করতে বলেছে কমিশন।
কোম্পানির পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাও বিএসইসির কাছে সন্তোষজনক মনে হয়নি। কমিশনের চিঠিতে বলা হয়েছে, কোম্পানির ব্যাখ্যার সঙ্গে নিরীক্ষকের উত্থাপিত পর্যবেক্ষণের যথাযথ সামঞ্জস্য নেই। এ কারণে শুধু আর্থিক হিসাবের অঙ্ক নয়, সংশ্লিষ্ট লেনদেনের বাস্তবতাও যাচাইয়ের প্রয়োজন দেখা দিয়েছে।
তদন্তে ডিএসইকে লেনদেনের সত্যতা, কোম্পানির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা এবং আর্থিক বিবরণীতে দেখানো ব্যয়ের যৌক্তিকতা যাচাই করতে বলা হয়েছে। পাশাপাশি নগদ লেনদেনের অর্থপ্রবাহ সঠিকভাবে অনুসরণ করা যায় কি না, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে স্বাভাবিক ব্যবসায়িক শর্ত ও বাজারমূল্যের বাইরে কোনো লেনদেন হয়েছে কি না, তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।
এ ছাড়া আর্থিক বিবরণীতে কোনো ভুল বা অসংগতি রয়েছে কি না এবং সার্বিক পরিস্থিতিতে নিরীক্ষক যে রিপোর্টিং সিদ্ধান্ত নিয়েছেন, তা যথাযথ ছিল কি না—এসব বিষয়ও তদন্তের আওতায় থাকবে।
এর আগে ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি মুন্নু অ্যাগ্রোর আর্থিক বিবরণী নিয়ে ডিএসইর করপোরেট গভর্ন্যান্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কমিটি বিএসইসির কাছে একটি পর্যবেক্ষণ পাঠায়। ওই পর্যবেক্ষণের ভিত্তিতেই এবার কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে তদন্তের জন্য ডিএসইকে নির্দেশ দিয়েছে কমিশন।
পাঠকের মতামত:
- বোনাস শেয়ার ছাড়তে বিএসইসির অনুমোদন পায়নি এশিয়াটিক ল্যাব
- ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
- লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৫৭ শতাংশ
- কুয়েতে স্বর্ণের দামে বড় পতন, স্বস্তিতে প্রবাসীরা
- ১৫ বছরের জন্য জাপানি কোম্পানির হাতে যাচ্ছে থার্ড টার্মিনাল
- লিব্রা ইনফিউশনসের অনিয়ম অনুসন্ধানে বিএসইসি
- তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা
- কনফিডেন্স পাওয়ারের ফাঁদ
- ঢাকার হোটেলে কোহলিদের গোপন ভোজের সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান
- দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে বড় পরিবর্তন, সাড়ে তিন বছর পর ফিরলেন ইয়াসির
- লুজারের শীর্ষে এএফসি অ্যাগ্রো
- গেইনারের শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন
- ছয় কার্যদিবস পর শেয়ারবাজারে পতন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ‘ট্রাস্ট অ্যান্ড পে’তে ১৫ কোটি টাকা বিনিয়োগ করবে ট্রাস্ট ব্যাংক
- শেফার্ড ইন্ডাস্ট্রিজ ছাড়ছে কর্পোরেট পরিচালক
- আরএকে সিরামিকের টাইলস উৎপাদন লাইন-২ চালু
- দেশ গার্মেন্টসের মুনাফা কমেছে ২৫ শতাংশ
- বন্ধ সমতা লেদার দেখালো কৃত্রিম মুনাফা
- ফরচুন সুজের ‘নো’ ডিভিডেন্ড
- ২৬/১১ থেকে পহেলগাম, সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শাহরুখ
- সালমানকে ‘বিগ বস্’ থেকে সরাতে চেয়েছিলেন প্রবাসী অভিনেত্রী!
- পদ্মা রেল সংযোগে ১৬ হাজার কোটি টাকার অডিট আপত্তি
- মজুরি বাড়লে ১০ লাখ শ্রমিকের চাকরি হারানোর শঙ্কা
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে
- শ্রমিক-বিনিয়োগকারীর টাকা আটকে রেখেছে শেফার্ড
- এমারেল্ড অয়েলে ৪৬ কোটি টাকা জরিমানা
- কোপা আমেরিকার আয়োজক আবারও যুক্তরাষ্ট্র! দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট উত্তরেই কেন?
- প্রতিপক্ষের মাথায় বল ছুড়ে হলুদ কার্ড দেখলেন মেসি
- লুজারের শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক
- গেইনারের শীর্ষে দেশ গার্মেন্টেস
- ছয় দিনে সূচক বাড়ল ১১২ পয়েন্ট, লেনদেন ১২০০ কোটি ছাড়াল
- ব্লক মার্কেটে ৭৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- মতির স্পিনিং মিলসের পরিচালক কিনবে ১৪ কোটি টাকার শেয়ার
- ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের তথ্য নেই
- এশিয়াটিক ল্যাবের মুনাফা বেড়েছে ১২ শতাংশ
- এক প্রকল্পের কাজ অন্যটিতে নিতে চায় সরকার, চীনা প্রতিষ্ঠানের আপত্তি
- পদ্মা ব্যাংকের দায় পরিশোধে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- গুজব ও কারসাজির বাজারে বিনিয়োগ নয়, ট্রেডিং করছেন অধিকাংশ
- গোল্ডেন হার্ভেস্টে ৫০০ কোটি টাকার হিসাব নিয়ে নিরীক্ষকের উদ্বেগ
- কেলেঙ্কারিতে নেতৃত্ব হারাল এনভিডিয়া, উধাও ২৬৪ লাখ কোটি টাকার বাজারমূল্য
- শেয়ারবাজারে বড় দরপতনের গুজব, বিএসইসির সতর্কবার্তা
- ডিআরইউর দুই সদস্যের বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ
- দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
- রাধিকার মন্তব্য নিয়ে মুখ খুললেন কীর্তি
- স্পেসএক্সে ১৭২০ কোটি ডলারের বিনিয়োগ এনভিডিয়ার
- নোকিয়া, ইন্টেল ও সিনপসিসে বিনিয়োগ কমাল এনভিডিয়া
- নয় হাজার কোটি টাকার আইপিও আনছে কোল ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান
- ভারতের শেয়ারবাজারে বড় উত্থান, সেনসেক্স ছাড়াল ৮৪ হাজার
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৩ হাজার ৪৫৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯০ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৫ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল
- সাপ্তাহিক লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- ১২ রানের লক্ষ্য দিয়ে ৯ উইকেটে হারল বাংলাদেশ
- লর্ডসে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
- লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- উৎপাদন বন্ধ, এমএল ডাইংয়ের হিসাবে প্রশ্ন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
- মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
- ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
- নাতি-নাতনিদের নিয়ে গ্রিসে ছুটিতে রজনীকান্ত
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বোনাস শেয়ার ছাড়তে বিএসইসির অনুমোদন পায়নি এশিয়াটিক ল্যাব
- ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
- লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৫৭ শতাংশ
- লিব্রা ইনফিউশনসের অনিয়ম অনুসন্ধানে বিএসইসি
- কনফিডেন্স পাওয়ারের ফাঁদ














