সৌদি আরামকোর বছরেই ডিএসইর বাজার মূলধনের দ্বিগুণ মুনাফা
বাংলাদেশের এক বছরের (২০২৬-২৭ অর্থবছর) জাতীয় বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অথচ সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো এক বছরেই করেছে ১১ লাখ ৫৫ হাজার ৬৯৩ কোটি টাকা মুনাফা। অর্থাৎ একক একটি কোম্পানির বার্ষিক মুনাফাই বাংলাদেশের পুরো জাতীয় বাজেটের চেয়েও বেশি।
শুধু তাই নয়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত সব কোম্পানির সম্মিলিত বাজারমূলধন (মার্কেট ক্যাপিটালাইজেশন) ৬ লাখ ৯৮ হাজার ২৯ কোটি টাকার বিপরীতে সৌদি আরামকোর এক বছরের মুনাফা তারও প্রায় দ্বিগুণ।
সৌদি আরামকোর ২০২৫ সালের সমন্বিত (কনসোলিডেটেড) আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।
বিশ্লেষকদের মতে, যে দেশের শেয়ারবাজার যত বড়, ওই দেশের অর্থনীতি তত বড়। উন্নত দেশগুলোতে শেয়ারবাজারের ভূমিকা অনেক। কিন্তু বাংলাদেশের শেয়ারবাজার সে হিসেবে অনেক পিছিয়ে। যা সৌদি আরামকোর মুনাফার দিকে তাকাইলেই বোঝা যায়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, বাংলাদেশের শেয়ারবাজার খুবই ছোট, এরমধ্যে লেনদেনের পরিমাণ আরও কম। এছাড়া আমাদের শেয়ারবাজার এখনও প্রাথমিক বা বিকাশের শুরু পর্যায়ে রয়েছে। কিন্তু অনেক সুযোগ থাকলেও বাজারটা বিকশিত হচ্ছে না। এর বড় কারণ সুশাসনের বড়ই অভাব। তাই বিশ্ব শেয়ারবাজার দিয়ে এগিয়ে গেলেও আমরা পারিনি।
সৌদি আরবের ধাহরানে প্রধান কার্যালয়ভিত্তিক সৌদি আরামকো হাইড্রোকার্বন সম্পদের অনুসন্ধান, উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ, পরিশোধন ও বিপণন কার্যক্রম পরিচালনা করে। ১৯৮৮ সালে রয়্যাল ডিক্রির মাধ্যমে কোম্পানিটি প্রতিষ্ঠিত হলেও এর যাত্রা শুরু ১৯৩৩ সালে, যখন সৌদি সরকার এর পূর্বসূরি প্রতিষ্ঠানকে দেশটিতে হাইড্রোকার্বন অনুসন্ধানের কনসেশন দেয়। পরে ২০১৯ সালের ১১ ডিসেম্বর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সৌদি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। আইপিওর অংশ হিসেবে সে সময় কোম্পানিটির একমাত্র মালিক সৌদি সরকার মোট ৩৪৫ কোটি সাধারণ শেয়ার, যা কোম্পানির মোট শেয়ার মূলধনের ১ দশমিক ৭৩ শতাংশ বিক্রি করে।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২২ সালে সৌদি আরামকোর নিট মুনাফা ছিল ১৯ লাখ ৯৩ হাজার ২১৭ কোটি টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের উচ্চমূল্যের কারণে সেটিই ছিল কোম্পানিটির ইতিহাসের সর্বোচ্চ মুনাফা। তবে পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া, ওপেক প্লাসের উৎপাদন সীমিত রাখার সিদ্ধান্ত, জ্বালানি পরিশোধন ও পেট্রোকেমিক্যাল ব্যবসায় মার্জিন সংকুচিত হওয়া এবং বৈশ্বিক জ্বালানি চাহিদার ধীরগতির প্রভাবে মুনাফা ধারাবাহিকভাবে কমে ২০২৫ সালে ১১ লাখ ৫৫ হাজার ৬৯৩ কোটি টাকায় নেমে এসেছে। তিন বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে ৮ লাখ ৩৭ হাজার ৫২৪ কোটি টাকা বা ৪২ শতাংশ।
২০২৫ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৮ টাকা।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে সৌদি আরামকোর মোট বিক্রয় আয় হয়েছে ৫১ লাখ ৪৫ হাজার ৮২৯ কোটি টাকা। এর মধ্যে অপরিশোধিত তেল বিক্রি থেকে এসেছে ২৩ লাখ ২৯ হাজার ৭৬৭ কোটি টাকা। পরিশোধিত জ্বালানি ও পেট্রোকেমিক্যাল পণ্য থেকে আয় হয়েছে ২৫ লাখ ৬৪ হাজার ৩৫১ কোটি টাকা। এছাড়া প্রাকৃতিক গ্যাস ও প্রাকৃতিক গ্যাসজাত তরল (এনজিএল) থেকে ২ লাখ ১৪ হাজার ৮৫০ কোটি টাকা, অস্থায়ী ও চূড়ান্ত বিক্রয়মূল্যের পার্থক্যজনিত সমন্বয় থেকে ১ হাজার ৪১৯ কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৩৫ হাজার ৪৪২ কোটি টাকা আয় হয়েছে। বিক্রয়-সংশ্লিষ্ট অন্যান্য আয় হয়েছে আরও ৩ লাখ ৬৯ হাজার ১৪৫ কোটি টাকা।
ব্যয়ের মধ্যে সবচেয়ে বড় খাত ছিল পণ্য ও কাঁচামাল সংগ্রহ। এ খাতে ব্যয় হয়েছে ১৫ লাখ ৫ হাজার ৫৬৯ কোটি টাকা। এছাড়া উৎপাদন ও পরিশোধন কার্যক্রমসহ মোট পরিচালন ব্যয় দাঁড়িয়েছে ৩১ লাখ ৮২ হাজার ৪৬১ কোটি টাকা। এর বাইরে কোম্পানিটি সুদ, আয়কর ও যাকাত বাবদও উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেছে। শুধু জাকাতই পরিশোধ করেছে ৩ হাজার ৭২ কোটি টাকা।
আর্থিক প্রতিবেদনে সৌদি আরামকো জানিয়েছে, দেশটির কর আইন অনুযায়ী তেল ও হাইড্রোকার্বন খাতে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর সৌদি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিতে থাকা শেয়ারের ওপর করপোরেট আয়কর প্রযোজ্য নয়। ফলে এসব বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানিটিকে করের পরিবর্তে যাকাত পরিশোধ করতে হয়।
২০২৫ সালের শেষে প্রায় ২ লাখ ৯৭ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে সৌদি আরামকোর নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯ লাখ ২৩ হাজার ৫৮৭ কোটি টাকা।
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ
- মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা
- থাইল্যান্ডের বিনিয়োগ টানতে যৌথ শিল্পায়নের পরিকল্পনা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস প্রতিনিধিদল
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- প্রতারণার সুযোগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- বাংলা সিনেমার শুরুর দিকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন
- ‘বার্থডে গার্ল’ লুকে অপু বিশ্বাস, মন্তব্যে সরব ভক্তরা
- এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের পরিকল্পনা
- বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৫ শতাংশ
- অপসারণের নির্দেশের পরও ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদে মনির উদ্দিন
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- প্রতারণা বন্ধ হলেই সুরক্ষিত হবেন বিনিয়োগকারীরা
- দুর্গাপূজায় ৫ দিন বন্ধ থাকবে ডিএসই, ১৭ অক্টোবর খোলা
- কেনিয়ার বাজারে প্রবেশের অপেক্ষায় ওয়ালটন
- শেয়ারবাজারে সাইবার নিরাপত্তা জোরদারে ডিএসইর বিশেষ কর্মসূচি
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- ভবিষ্যৎ সম্প্রসারণে ৩.৩৮ কোটি টাকায় জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- তাকাফুল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৬৬ শতাংশ
- জিকিউ বলপেনের লভ্যাংশ ঘোষনা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- ডরিন পাওয়ারের লভ্যাংশ ঘোষনা
- তেলের দাম ও সুদের হার বৃদ্ধি, ভারতের শেয়ারবাজারে বড় পতন
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেও ঘুরে দাঁড়াল ভারতের শেয়ারবাজার
- মনীষার সঙ্গে বিচ্ছেদের কষ্টে ভেঙে পড়েছিলেন নানা পটেকর
- স্বামী-স্ত্রী ও শ্যালকের শেয়ার কারসাজি, জরিমানা ৭৪ লাখ টাকা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৪ শতাংশ
- ইবরার টিপুকে নিয়ে উদ্বেগ
- শেয়ার কারসাজির অভিযোগে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি তদন্তে
- বিনিয়োগকারীরা হারালো ১ হাজার ৭২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- নতুন পণ্যে শেয়ারবাজারের গভীরতা বাড়াতে চায় বিএসইসি
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজারে উত্থান দিয়ে সপ্তাহ পার
- বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে রদবদল
- লুজারের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস
- গেইনারের শীর্ষে বেক্সিমকো
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- শ্রমিক অসন্তোষ কাটিয়ে উঠেছে ইন্দো-বাংলা
- নির্বাহী পরিচালক হলেন বিএসইসির শেখ মাহবুবুর রহমান
- ফাইন ফুডসের মুনাফার সত্যতা নিয়ে শঙ্কা
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২৩ শতাংশ
- পোশাক নিয়ে এত জলঘোলা কেন: কৃতি
- প্রয়াত নানা পাটেকর, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মৃত্যু
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














