ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১০:০০:২৩
আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আমরা টেকনোলজিসের গত অর্থবছরের ৯ মাসের (জুলাই ২৫-মার্চ ২৬) ব্যবসায় ৯০ শতাংশ লোকসান বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৮৪) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.৯৭) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৮৭ টাকা বা ৯০ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২৬) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৬৫) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.৩৩) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৩২ টাকা বা ৯৭ শতাংশ।

এ কোম্পানিটির ২য় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২৫) শেয়ারপ্রতি (০.৬৭) টাকা ও ১ম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২৫) শেয়ারপ্রতি (০.৫২) টাকা লোকসান হয়েছে।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৬২ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন