ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

বুধবারও শেয়ারবাজারে উত্থান

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১৫:১৮:১৩
বুধবারও শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : কয়েকদিনের পতনে শেয়ারবাজার খন্দকার রাশেদ মাকসুদের রেখে যাওয়া সময়ের থেকেও তলানিতে চলে যায়। তবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বড় উত্থান হয়েছে। যে ধারাবাহিকতা বুধবারও অব্যাহত ছিল।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৯৪ পয়েন্ট। যা আগেরদিন বেড়েছিল ৯৩ পয়েন্ট। তবে এ সপ্তাহের বাকি দুই কার্যদিবসের মধ্যে রবিবার ৯৭ পয়েন্ট ও সোমবার ৪০ পয়েন্ট কমেছিল। এর মাধ্যমে সূচকটি মাকসুদ খানের রেখে যাওয়ার থেকেও নিচে নেমে গিয়েছিল।

ডিএসইর সূচকটি গত সপ্তাহের বৃহস্পতিবার ২৩ পয়েন্ট, বুধবার ১ পয়েন্ট ও মঙ্গলবার ২৮ পয়েন্ট কমেছিল। তবে সোমবার অনেক চেষ্টায় বেড়েছিল ৯ পয়েন্ট। কিন্তু সপ্তাহ শুরু হয়েছিল (রবিবার) ১০৪ পয়েন্টের বড় ধস দিয়ে।

এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ২ পয়েন্ট, বুধবার ২৩ পয়েন্ট ও মঙ্গলবার ৩৯ পয়েন্ট বেড়েছিল। তবে ওই সপ্তাহের বাকি দুই কার্যদিবসের মধ্যে সোমবার ১৬ পয়েন্ট ও রবিবার কমেছিল ৪১ পয়েন্ট।

আজ ডিএসইতে ৫৫৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫০৪ কোটি ৮৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫১ কোটি ৩৪ লাখ টাকার বা ১০ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮০ টি বা ৪৬.৬৩ শতাংশের। আর দর কমেছে ১৫৩ টি বা ৩৯.৬৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৩ টি বা ১৩.৭৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ২০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৪ টির, কমেছে ৫৮ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৬৭৩ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৪৫ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন