দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর মাত্র নয় দিনের মাথায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ৪ হাজার ৫০০ কোটি টাকা সুদমুক্ত ঋণ দিচ্ছে সরকার। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় বিপিসির বড় ধরনের লোকসান এবং আমদানি ব্যয়ের চাপ সামাল দিতে এ অর্থ দেওয়া হচ্ছে।
গত মঙ্গলবার এ অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘পরিচালন ঋণ’ খাতে বরাদ্দ অর্থ থেকে বিপিসিকে এই ঋণ দেওয়া হবে।
অর্থ বিভাগের আদেশ অনুযায়ী, ৪ হাজার ৫০০ কোটি টাকা পাঁচ বছরে ষান্মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। প্রথম ছয় মাস থাকবে গ্রেস পিরিয়ড। এ ঋণের জন্য অর্থ বিভাগের সঙ্গে বিপিসিকে চুক্তিও করতে হবে।
ছয় মাসে লোকসান ২২,৮৭৬ কোটি
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বিপিসির ওপর বড় আর্থিক চাপ তৈরি হয়েছে।
বিপিসির হিসাবে, মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে আমদানিকৃত জ্বালানির এলসি নিষ্পত্তি করতে গিয়ে প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে প্রায় ২২ হাজার ৮৭৬ কোটি টাকা। দেশের বাজারে দীর্ঘ সময় দাম অপরিবর্তিত থাকায় আন্তর্জাতিক বাজারের দরের সঙ্গে বড় ব্যবধান তৈরি হওয়ায় এই লোকসান হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে ৮ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজসম্পদ বিভাগকে দেওয়া এক চিঠিতে বিপিসি লোকসানের অর্থ সরকারি ভর্তুকি হিসেবে পুনঃপরিশোধের দাবি জানায়। একই সঙ্গে নতুন অর্থায়ন না পেলে অক্টোবরেই জ্বালানি আমদানির এলসি খোলার মতো প্রয়োজনীয় তহবিল ফুরিয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানানো হয়।
একসঙ্গে ২০ টাকা দাম বাড়ে
২১ সেপ্টেম্বর থেকে দেশে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়। এতে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা করা হয়েছে।
চার ধরনের জ্বালানি তেলের দাম একসঙ্গে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ঘটনা দেশে নজিরবিহীন।
বিপিসির হিসাবে, নতুন দাম কার্যকর হওয়ায় সংস্থাটির বার্ষিক ঘাটতি ও লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমতে পারে। তবে আমদানি ব্যয় মেটাতে তাৎক্ষণিক অর্থের প্রয়োজন থাকায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঋণ শেষ পর্যন্ত ভর্তুকি?
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দেওয়া সরকারি ঋণের অর্থ শেষ পর্যন্ত ফেরত না আসার বিষয়টিও সামনে এসেছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, এ ধরনের অর্থ কাগজে ঋণ হিসেবে দেওয়া হলেও বিভিন্ন সমস্যার কারণে গ্রহীতা প্রতিষ্ঠানগুলো অনেক সময় তা পরিশোধ করতে পারে না। ফলে ঋণের অর্থ শেষ পর্যন্ত সরকারের ভর্তুকির বোঝা বাড়ায়।
এদিকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জ্বালানি খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রাখা হয়েছে। অর্থবছরের প্রথম তিন মাসেই এ খাতে প্রায় ১৯ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে।
২০১৪-১৫ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বিপিসি প্রতি বছর ৫ হাজার থেকে ৯ হাজার কোটি টাকা পর্যন্ত মুনাফা করেছে। তবে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার সময় প্রতিষ্ঠানটি আবার লোকসানে পড়েছে। ২০২১-২২ অর্থবছরেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও তেলের দাম বৃদ্ধির কারণে বিপিসির লোকসান হয়েছিল ১ হাজার ৯৮৩ কোটি টাকা।
অর্থ বিভাগের আদেশে বলা হয়েছে, ৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ অনুমোদিত খাত ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬, সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫সহ প্রযোজ্য সব আর্থিক বিধি অনুসরণ করতে হবে।
পাঠকের মতামত:
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়াতে টাটা ট্রাস্টসের নতুন চাল
- পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটা টাকার বন্ড অনুমোদন
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- আগামীকাল লেনদেনে ফিরবে পূবালী ব্যাংক
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- বঙ্গজের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না তাল্লু স্পিনিং
- ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
- সালমানের অসম্পূর্ণ কাজ বিনামূল্যে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন আমিন খান
- চল্লিশেই শরীর ও ইচ্ছা সবচেয়ে জীবন্ত
- আবারও চালু হচ্ছে মাসিক ভ্যাট রিটার্ন, নীতিগত অনুমোদন মন্ত্রিসভায়
- প্রকল্প ব্যয় বাড়ছে ২,২২৩ কোটি টাকা: লাগবে সাড়ে ১০ বছর
- একদিনে বিনিয়োগকারীদের ক্ষতি ৫ লাখ কোটি টাকা
- এশিয়ান গেমসে ফাইনালেই চোখ লিটনের
- আক্রমণ আছে, সুযোগও আছে—গোল নেই বাংলাদেশের
- আগামীকাল পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- গেইনারের শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
- ব্রোকারেজের অনিয়মে ক্ষতি : ১৭ হাজার বিনিয়োগকারীর পাশে ডিএসই
- শেয়ারবাজারে টানা ৩ কার্যদিবস পতন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এপেক্স স্পিনিং
- ফনিক্স ফাইন্যান্স ফান্ডের উদ্যোক্তার ইউনিট বিক্রির ঘোষনা
- বিদেশি ঋণ পরিশোধ ৮ হাজার ৬২৬ কোটি টাকা
- সোনার গহনার দাম কমেছে
- গোবিন্দকে খুন করতে চান সুনীতা
- সন্তানকে রেখে কাজে যাওয়ার দিন টানা তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি
- বিএসআরএমে একটিতে মার্জিন, অন্যটিতে ঋণের চাপ
- কারসাজিতে জড়িত এটিসি শরিয়াহ ফান্ডের কার্যক্রম তদন্তে বিএসইসি
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- সিটির বড় শাস্তি হলে বদলে যেতে পারে হলান্ডের ভবিষ্যৎ
- ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, খেলেই জিততে হবে’
- লুজারের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- এবার পতন দিয়ে সপ্তাহ শুরু
- এসকে ট্রিমসের লোকসান কমেছে ৩৬ শতাংশ
- এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা
- ইটিপি নির্মাণে মাটি খনন শুরু করেছে অ্যাপেক্স ট্যানারি
- ইসলামী ব্যাংকিং শুরু করতে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স
- ঋণ পুনর্গঠনে ৫০০ কোটি টাকার প্রাধিকার শেয়ার ছাড়ছে অ্যাপেক্স ফুটওয়্যার
- শেয়ারবাজারে আসছে র্যানকন মোটরস
- কমল সোনার দাম
- কেনিয়ায় ১৬ বিলিয়ন ডলারের তেল শোধনাগার
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














