ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা

২০২৬ অক্টোবর ০৩ ০৮:২২:৫৮
মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা

গ্ল্যামারাস সাজ, ফ্যাশনেবল পোশাক আর ভিন্নধর্মী লুকে নিয়মিতই ভক্তদের নজর কাড়েন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা সাজে ছবি প্রকাশ করেন তিনি। তবে এবার কোনো ঝলমলে সাজ নয়, একেবারে মেকআপহীন স্বাভাবিক লুকে ধরা দিলেন এই অভিনেত্রী।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি ছবি প্রকাশ করেন নুসরাত ফারিয়া। ছবিগুলোতে তার মুখে ভারী মেকআপের কোনো ছাপ দেখা যায়নি। ঠোঁটে হালকা লিপস্টিক, এলোমেলো চুল আর সাদামাটা সাজেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।

ছবিতে ফারিয়ার পরনে ছিল স্লিভলেস পোশাক। স্বাভাবিক লুকের সঙ্গে চুলও রেখেছিলেন কিছুটা এলোমেলো। কৃত্রিম সাজের বাইরে এমন স্বাভাবিক উপস্থিতিতেই ভক্তদের সামনে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘বেয়ার ফেস, মেসি হেয়ার’। অর্থাৎ মেকআপহীন মুখ ও এলোমেলো চুল—নিজের এই স্বাভাবিক লুককেই এভাবে তুলে ধরেছেন তিনি।

ফারিয়ার এই মেকআপহীন ছবি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়। অনেক ভক্তই তার স্বাভাবিক চেহারা ও সরল লুকের প্রশংসা করেছেন। কেউ তাকে ‘বিউটি কুইন’, আবার কেউ ‘পুতুল নুসরাত’ বলে মন্তব্য করেছেন।

তবে প্রশংসার পাশাপাশি ছবিগুলো নিয়ে কিছু মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। সব মিলিয়ে গ্ল্যামারাস সাজের বাইরে নুসরাত ফারিয়ার এই স্বাভাবিক উপস্থিতি ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন