ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য

২০২৬ অক্টোবর ০৫ ০৮:৪৪:৫৯
প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য

হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন নিজের প্রেমজীবন নিয়ে মজা করে বেশ কিছু মন্তব্য করেছেন। এক অনুষ্ঠানে নিজের নতুন ছবি ‘ভেরিটি’ নিয়ে কথা বলার সময় সাবেক প্রেমিকদের প্রসঙ্গও টেনে আনেন তিনি।

শনিবার একটি অনুষ্ঠানের সঞ্চালনা করছিলেন ডাকোটা। সেখানে তাঁর আগামী ছবি ‘ভেরিটি’ নিয়ে কথা বলতে গিয়ে নিজের প্রেমজীবনের সঙ্গে ছবিটির মিল খুঁজে মজা করেন অভিনেত্রী।

ডাকোটা বলেন, ছবিটি মনস্তাত্ত্বিক ও ঘনিষ্ঠ সম্পর্কনির্ভর রোমাঞ্চকর গল্প। সঙ্গীতশিল্পীদের সঙ্গে প্রেমের অভিজ্ঞতাকেও তিনি অনেকটা একই রকম বলে মন্তব্য করেন। তাঁর ভাষ্য, সাবেক প্রেমিকদের মধ্যে কেউ কেউ ঘনিষ্ঠ সম্পর্কে খুব একটা ভালো ছিলেন না।

রসিকতা করে ডাকোটা আরও বলেন, সঙ্গীতশিল্পীদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সবার সঙ্গেই এখনো যোগাযোগ রয়েছে। কেউ গান গেয়ে স্মারক নিয়ে ফেরেন, আর তিনি অনুষ্ঠান থেকে আড়াই বছরের সম্পর্ক নিয়ে ফিরেছেন।

ডাকোটার এই মন্তব্যের পেছনে রয়েছে একাধিক সঙ্গীতশিল্পীর সঙ্গে তাঁর সম্পর্কের ইতিহাস। ‘কোল্ডপ্লে’র গায়ক ক্রিস মার্টিনের সঙ্গে প্রায় আট বছর সম্পর্কে ছিলেন তিনি। ২০১৭ সালে শুরু হওয়া সেই সম্পর্কের মধ্যে একাধিকবার দূরত্ব তৈরি হলেও শেষ পর্যন্ত ২০২৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

এরপর গায়ক রোল মডেলের সঙ্গে সম্পর্কে জড়ান ডাকোটা। ২০২৫ সালের শেষ দিকে তাঁদের একসঙ্গে দেখা যায়। তবে সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। চলতি বছরের আগস্টে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।

এর আগে ‘ড্রাউনার্স’ ব্যান্ডের গায়ক ম্যাথিউ হিটের সঙ্গেও সম্পর্কে ছিলেন ডাকোটা। তাঁদের সম্পর্ক কয়েকবার ভেঙে আবার জোড়া লাগলেও শেষ পর্যন্ত ২০১৬ সালে বিচ্ছেদ হয়।

সম্প্রতি গায়ক মেশিন গান কেলির সঙ্গেও ডাকোটার ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়েছে। তবে তাঁদের সম্পর্কের বিষয়টি কেউ প্রকাশ্যে নিশ্চিত করেননি। জুলাইয়ে টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসের বিয়েতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এ নিয়ে আলোচনা শুরু হয়।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন