ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ইবরার টিপুকে নিয়ে উদ্বেগ

২০২৬ অক্টোবর ১০ ১১:২৬:২৮
ইবরার টিপুকে নিয়ে উদ্বেগ

কিডনি ক্যানসারে আক্রান্ত সংগীত পরিচালক ইবরার টিপু প্রায় দুই বছর ধরে চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়েছে। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বর্তমানে যুক্তরাষ্ট্রে নিজের বাসায় রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গীতিকার কবির বকুল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কবির বকুল জানান, ইবরার টিপুর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তাঁর ভাষায়, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন এই সংগীত পরিচালক।

কবির বকুল জানান, ইবরার টিপুর স্ত্রী ও সংগীতশিল্পী বিন্দু কণা তাঁকে জানিয়েছেন, হাসপাতাল থেকে টিপুকে বাসায় নিয়ে আসা হয়েছে। পরিবারের ধারণা, হাসপাতালে তাঁর যথাযথ চিকিৎসা হচ্ছিল না।

সম্প্রতি স্ত্রী দিনাত জাহান মুন্নীর মাধ্যমে ভিডিও কলে ইবরার টিপুর সঙ্গে কথা বলার সুযোগ হয় কবির বকুলের। এ বছর রোজার ঈদে নিউইয়র্কে নিজের বাসায় ইবরার টিপুর সঙ্গে শেষ দেখা হয়েছিল তাঁর। তখন অসুস্থ শরীর নিয়েও বন্ধুর বাসায় গিয়েছিলেন এই সংগীত পরিচালক।

ইবরার টিপুর সঙ্গে দীর্ঘদিন কাজের স্মৃতিচারণা করে কবির বকুল জানান, তাঁর সুর ও সংগীতায়োজনে তৈরি হয়েছে অনেক জনপ্রিয় গান। এর মধ্যে রয়েছে ‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ এবং ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’।

ইবরার টিপুকে মৃদুভাষী ও সদাহাস্য মানুষ হিসেবে উল্লেখ করে কবির বকুল তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। প্রিয় সহকর্মীর অসুস্থতায় দূরে থেকে কিছু করতে না পারার কষ্টের কথাও জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন