ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

লভ্যাংশ দেবে না উসমানিয়া গ্লাস

২০২৬ অক্টোবর ২৭ ১৮:৫৬:৪২
লভ্যাংশ দেবে না উসমানিয়া গ্লাস

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরীর পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪.৭৯) টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯.৯৪ টাকায়।

উসমানিয়া গ্লাসের ‘নো ডিভিডেন্ডসহ’ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২৩ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায়ও উসমানিয়া গ্লাসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষনা করেনি। কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয় (৫.৩৪) টাকা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন