ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

গেইনারের শীর্ষে জেনেক্স ইনফোসিস

২০২৬ নভেম্বর ১০ ১৫:০০:৩৭
গেইনারের শীর্ষে জেনেক্স ইনফোসিস

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৭২ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।

মঙ্গলবার ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু ফেব্রিক্সের ৮.৫৪ শতাশ, পেনিনসুলার ৮.৫২ শতাংশ, বঙ্গজের ৮.১৬ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭.৬৯ শতাংশ, শাইন পুকুর সিরামিকসের ৭.২৩ শতাংশ, মাগুরা মাল্টিপ্লেক্সের ৭.০৫ শতাংশ, বেক্সিমকোর ৬.৬৭ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৬.৫৪ শতাংশ ও সী পার্লের ৬.৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন