ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

২০২৬ নভেম্বর ১০ ১৬:৫৫:০৬
ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীর্ঘদিন ধরে জব্দ থাকা বিনিয়োগকারীদের কিছু বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব পুনরায় চালুর সিদ্ধান্তে গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস উত্থান হয়েছিল। তবে চলতি সপ্তাহ ফের পতনে শুরু হয়। যা সোমবারও অব্যাহত ছিল। তবে মঙ্গলবার (১০ নভেম্বর) ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৩৭ পয়েন্টে। যা সোমবার ও রবিবার ১০ পয়েন্ট করে কমেছিল। তবে ফ্রিজ বিও চালুর খবরে গত বৃহস্পতিবার ৭১ পয়েন্ট ও বুধবার ৫৭ পয়েন্ট বেড়েছিল।

দেশের শেয়ারবাজার দীর্ঘদিন ধরেই পতনে রয়েছে। এরমধ্যে পূজার ছুটি শেষে গত ২৫ অক্টোবর শেয়ারবাজার চালুর পরে টানা ৩ কার্যদিবস পতন হয়। এরপরে ওই সপ্তাহের বুধবার উত্থান হয়। তবে বৃহস্পতিবারই পতনে ফিরে যায়। এরপরে গত সপ্তাহের রবিবার, সোমবার ও মঙ্গলবার শেয়ারবাজারে পতন হয়।

আজ ডিএসইতে ৬৫৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৫৪ কোটি ৭১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩ কোটি ৭৯ লাখ টাকার বা ১ শতাংশ।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৬৪ টি বা ৬৮.৭৫ শতাংশের। আর দর কমেছে ৬৮ টি বা ১৭.৭১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫২ টি বা ১৩.৫৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৮ টির, কমেছে ৪০ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫০৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৫ পয়েন্ট কমেছিল এবং ৯ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন