জ্বালানির আগুনে পুড়ছে মানুষ
সরকারি তিন কোম্পানির মুনাফা ১৭৯৩ কোটি টাকা
দেশে জ্বালানি সংকট, সরবরাহে ভোগান্তি ও মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ। পরিবহন ভাড়া থেকে শুরু করে পণ্য উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় ব্যয়—সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে। এর মধ্যে কয়েক দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বর্তমান সরকার। তবে শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি তেলের ব্যবসার সঙ্গে যুক্ত সরকারের মালিকানাধীন তিন কোম্পানি বিপুল মুনাফা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানি তিনটির সম্মিলিত মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৩ কোটি টাকা।
কোম্পানি তিনটি হলো পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল। এগুলো বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান। এর মধ্যে পদ্মা অয়েলে সরকারের মালিকানা ৫০ দশমিক ৩৫ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামে ৫৮ দশমিক ৬৭ শতাংশ এবং যমুনা অয়েলে ৬০ দশমিক ০৮ শতাংশ।
এ বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন "জ্বালানি খাতে সরকারের ঘোষিত ভর্তুকির প্রক্রিয়ায় স্বচ্ছতার তীব্র অভাব রয়েছে। একদিকে লোকসানের কথা বলে ভর্তুকির অজুহাত দেওয়া হচ্ছে, অন্যদিকে এ খাতের সরকারি প্রতিষ্ঠানগুলোই বিপুল অঙ্কের মুনাফা করছে—এই বৈপরীত্য গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে সাথে সাথে দেশীয় বাজারে তা বাড়ানো হয়, কিন্তু বিশ্ববাজারে দাম কমলেও তার সুবিধা কখনো দেশের ভোক্তা পান না। গণশুনানিতে আমাদের মতামত ও সুপারিশকে গুরুত্ব না দিয়ে সরকার একতরফাভাবে দাম নির্ধারণ করছে, যার ফলে ভোক্তাদের অধিকার প্রতিনিয়ত ক্ষুণ্ন হচ্ছে।
পাশাপাশি, এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ মিটিং ফির নামে বিপুল অর্থ তুলে নিলেও জনগণের ট্যাক্সের টাকার সঠিক হিসাব বা নজরদারি নিশ্চিত করা হচ্ছে না।"
সরকার নিয়ন্ত্রিত তিন জ্বালানি কোম্পানির আর্থিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে পদ্মা অয়েলের মুনাফা হয়েছে ৬৮২ কোটি ৪২ লাখ টাকা। আগের অর্থবছরে এ মুনাফা ছিল ৫৬২ কোটি ৮৮ লাখ টাকা। এক বছরে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় ২১ শতাংশ। শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫৭ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৬৯ টাকা ৪৭ পয়সা। কোম্পানিটি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর দিয়েছিল ১৬০ শতাংশ।
মেঘনা পেট্রোলিয়ামের মুনাফা হয়েছে ৬৮৫ কোটি ২২ লাখ টাকা। আগের অর্থবছরে মুনাফা ছিল ৬৬৪ কোটি ৩২ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ৬১ টাকা ৩৯ পয়সা থেকে বেড়ে ৬৩ টাকা ৩২ পয়সা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আগের অর্থবছরে লভ্যাংশ ছিল ২০০ শতাংশ।
অন্যদিকে যমুনা অয়েলের মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির মুনাফা হয়েছে ৪২৫ কোটি ৩৬ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল ৬৪৮ কোটি ১৯ লাখ টাকা। শেয়ারপ্রতি মুনাফা ৫৮ টাকা ৭০ পয়সা থেকে কমে ৩৮ টাকা ৫২ পয়সা হয়েছে। কোম্পানিটি ১২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে দিয়েছিল ১৮০ শতাংশ।
তিন কোম্পানির মধ্যে দুটি কোম্পানির মুনাফা ও লভ্যাংশ বেড়েছে। তবে যমুনা অয়েলের মুনাফা কমলেও তিন কোম্পানির সম্মিলিত মুনাফা হাজার কোটি টাকার অনেক বেশি। সরকারের উল্লেখযোগ্য মালিকানা থাকায় এ মুনাফার একটি অংশ সরকারি কোষাগারেও যাওয়ার সুযোগ রয়েছে।
এদিকে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েক দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। গত ১৮ এপ্রিল ঘোষিত মূল্যবৃদ্ধিতে ১৯ এপ্রিল থেকে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। অকটেনের দাম ১২০ থেকে ১৪০ টাকা, পেট্রল ১১৬ থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ থেকে ১৩০ টাকা করা হয়।
এরপর ১ জুন থেকে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে আরও ৫ টাকা করে বাড়ানো হয়। তখন ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হলেও অকটেন ১৪৫, পেট্রল ১৪০ ও কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। সর্বশেষ ২১ সেপ্টেম্বর থেকে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে আরও ২০ টাকা করে বাড়ানো হয়। বর্তমানে ডিজেল ১৩৫, অকটেন ১৬৫, পেট্রল ১৬০ ও কেরোসিন ১৫৫ টাকা লিটারে বিক্রি হচ্ছে।
অর্থাৎ সরকার দায়িত্ব নেওয়ার পর ডিজেলের দাম লিটারে ৩৫ টাকা, অকটেনের ৪৫ টাকা, পেট্রলের ৪৪ টাকা এবং কেরোসিনের ৪৩ টাকা বেড়েছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে পরিবহন, কৃষি, শিল্প ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে।
পাঠকের মতামত:
- সরকারি তিন কোম্পানির মুনাফা ১৭৯৩ কোটি টাকা
- দুই অধিনায়কের সেঞ্চুরিতে পিন্ডিতে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা
- এত বিতর্কের পর আইপিএলে ফিরতে পারবেন মোস্তাফিজ?
- ওয়ালটনের ৩ মাসে ১৬৭৯ কোটি টাকার পণ্য বিক্রি
- লুজারের শীর্ষে মেঘনা সিমেন্ট
- লেনদেন ছাড়াল সাড়ে সাতশ কোটি
- গেইনারের শীর্ষে আমান কটন ফাইবার্স
- ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- খান ব্রাদার্সের আড়াই পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ২ পয়সা লভ্যাংশ ঘোষণা
- এটলাস বাংলাদেশের ‘নো’ ডিভিডেন্ড
- মুনাফায় ফিরেছে সমতা লেদার
- ইস্টার্ন কেবলসের ‘নো’ ডিভিডেন্ড
- ডমিনেজের শেয়ারপ্রতি ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগী পলাশ
- স্টাফদের বেতনের ৪০ শতাংশও আসে না মূল ব্যবসায়
- প্রেম বিতর্কে এনভিডিয়ার বাজারমূল্য কমল ২৩ লাখ কোটি টাকা
- বিচ্ছেদ হলে স্ত্রীকে দিতে হতে পারে ৭ লাখ ৫১ হাজার কোটি টাকা!
- নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বৃদ্ধি
- আইপিও পর্যালোচনায় আসছে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি
- এটিবির বন্ড মূল বোর্ডে স্থানান্তরের নির্দেশ বিএসইসির
- মিমের সেঞ্চুরিতে রক্ষা রংপুরের, নাসুমের ১০ উইকেট
- ৩৪ বছর পর টেস্টে বিরল রেকর্ড গড়ল পাকিস্তান
- ঘুরে দাঁড়াল শেয়ারবাজার
- লুজারের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে জেনেক্স ইনফোসিস
- ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- স্কয়ার ফার্মার পরিচালক কিনবে ৩৮ কোটি টাকার শেয়ার
- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৪% লোকসান বেড়েছে
- বিবিএস কেবলসের ৫০% লোকসান বেড়েছে
- রেনউইক যজ্ঞেশ্বরের ৭% লোকসান কমেছে
- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২০০% লোকসান বেড়েছে
- মনোস্পুল বাংলাদেশের ১০% লভ্যাংশ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ২৫% লভ্যাংশ ঘোষণা
- হিসাবের খাতা থেকে আস্থার ভিত্তি: আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের ভাবনা
- ওরিয়ন ফার্মার ‘নো’ ডিভিডেন্ড
- ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা
- লুজারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন
- সোমবারও শেয়ারবাজারে পতন
- আজও লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- সোনালি আঁশের মুনাফা বেড়েছে ১৯ শতাংশ
- আইটি কনসালটেন্টসের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের মুনাফা কমেছে ৬৭ শতাংশ
- রেনাটার মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ
- ইবনে সিনার মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- বিএসসির মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- এনার্জিপ্যাক পাওয়ারের ১% লভ্যাংশ ঘোষণা
- যমুনা অয়েলের ১২০% লভ্যাংশ ঘোষণা
- প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫% লভ্যাংশ ঘোষণা
- বিএসসির লভ্যাংশ ঘোষণা
- এনভয় টেক্সটাইলের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের লভ্যাংশ ঘোষণা
- ৪৫ হাজার কোটি টাকায় উপজেলা হাসপাতাল আধুনিকায়নের উদ্যোগ
- অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
- দীপাবলির বিশেষ লেনদেনে হতাশ বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে ধুঁকছে বস্ত্র খাত
- র্যাম্প থেকে অভিনয়, এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের মাহি
- বল টেম্পারিংয়ে শুধু তিনজন নয়, জানত পুরো দল—আট বছর পর খাজার দাবি
- শেয়ারবাজারে পতনে সপ্তাহ শুরু
- লুজারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে শাইন মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ১১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- ডেসকোর মুনাফা বেড়েছে ৩৪ শতাংশ
- ডরিন পাওয়ারের মুনাফা বেড়েছে ২৩ শতাংশ
- পদ্মা অয়েলের মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- পদ্মা অয়েলের ১৭০% লভ্যাংশ ঘোষনা
- এবারও গোল্ডেন সনের ‘নো’ ডিভিডেন্ড
- ট্রাস্ট ইসলামী লাইফের ৫% লভ্যাংশ ঘোষনা
- চার ধাপে ৮৪ কোটি টাকার বীমাদাবি পরিশোধ, নতুন করে পাচ্ছেন ৫৯৭২ গ্রাহক
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














