ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও

২০২৬ নভেম্বর ১৭ ০৭:১৩:৫৫
বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও

বিনোদন প্রতিবেদক : বলিউড অভিনেতা সালমান খানের আসন্ন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর শুটিং করতে গিয়ে কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেতা ও তাঁর পুরো দল। শূন্য ডিগ্রি তাপমাত্রায় বরফশীতল পানিতে প্রতিদিন প্রায় ছয় ঘণ্টা করে শুটিং করতে হয়েছে তাঁদের। একটি দৃশ্যের শুটিং শেষ করতে সময় লেগেছে টানা আড়াই দিন।

ছবিটির পরিচালক অপূর্ব লাখিয়া সম্প্রতি শুটিংয়ের এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য, প্রথমে দৃশ্যটির শুটিং মুম্বাইয়ের স্টুডিওতে করার পরিকল্পনা ছিল। সেখানে সেট তৈরি করেই কাজ শেষ করার কথা ভাবছিলেন তাঁরা। কিন্তু সালমানের সঙ্গে আলোচনার পর সেই পরিকল্পনা বদলে যায়। কৃত্রিম সেটে দৃশ্যটির বাস্তব অনুভূতি পাওয়া যাবে না—এমন ভাবনা থেকেই সেপ্টেম্বরের শেষ দিকে দুর্গম এলাকায় গিয়ে শুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বাস্তব পরিবেশে শুটিং করতে গিয়ে বেশ কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় পুরো দলকে। শূন্য ডিগ্রি তাপমাত্রায় বরফশীতল পানিতে নেমে দৃশ্য ধারণ করতে হয়েছে। শুধু সালমান নন, তাঁর সঙ্গে থাকা অন্য শিল্পী ও কলাকুশলীদেরও ঘণ্টার পর ঘণ্টা পানিতে থাকতে হয়েছে।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, ছবিতে সালমান ও অন্যদের যে দৃশ্যে ঠান্ডায় কাঁপতে দেখা যাবে, সেটি অভিনয় ছিল না। তাঁরা সত্যিই ঠান্ডায় কাঁপছিলেন। প্রতিদিন প্রায় ছয় ঘণ্টা পানিতে থাকতে হয়েছে। এমনকি শুটিংয়ের বিরতিতে ভেজা পোশাক পরেই খাবার খেতে হয়েছে তাঁদের।

অপূর্ব লাখিয়ার পরিকল্পনা ছিল, এক দিনেই দৃশ্যটির শুটিং শেষ করবেন। কিন্তু শেষ পর্যন্ত সময় লাগে আড়াই দিন। পুরো দলকে এমন প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে দেখে পরিচালকেরও ঠান্ডা লাগছিল বলে জানিয়েছেন তিনি।

সালমান খানের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন