রঙ্গিন রূপবান’-এর রাজকুমারকে কেউ মনে রাখেনি
পরিবার নিয়ে সিনেমা হলে সিনেমা দেখার সেই সোনালি দিনে রাজকুমার রহিম হয়ে বড় পর্দায় আবির্ভূত হয়েছিলেন তরুণ চিত্রনায়ক আবদুস সাত্তার; আলোচিত সিনেমা ‘রঙ্গিন রূপবান’–এ অনবদ্য অভিনয়ের সুবাদে দেশজুড়ে তাঁর পরিচিত ছড়িয়ে পড়েছিল। রহিম চরিত্রে লাল রঙের জ্যাকেটের সঙ্গে ঝলমলে পাগড়ি আর মুকুটে দ্যুতি ছড়িয়েছিলেন সাত্তার, দর্শকদের কাছে রাজকুমারের প্রতিমূর্তি হয়ে উঠেছিলেন তিনি। দর্শকদের আগ্রহের জন্য ফোক–ফ্যান্টাসিনির্ভর চলচ্চিত্রে সাত্তারের ব্যস্ততা বাড়তে থাকে, হয়ে ওঠেন পোশাকি সিনেমার ‘পোস্টার বয়’।
আশির দশকে ঢাকাই সিনেমায় রাজ্জাক, বুলবুল, উজ্জ্বল, ফারুকের রাজত্বে লোক ঘরানার সিনেমায় আলাদা পরিচয় তৈরি হয়েছিল সাত্তারের। মান্নাসহ সমসাময়িক শিল্পীদের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তাঁর দেড় শতাধিক সিনেমার মধ্যে বেশির ভাগ সিনেমাই ছিল হিট। ‘সাত ভাই চম্পা’, ‘মধুমালা মদন কুমার’, ‘অরুণ বরুণ কিরণ মালা’, ‘সাগরকন্যা’, ‘শিশমহল’, ‘জেলের মেয়ে রোশনী’সহ বেশ কয়েকটি সিনেমায় তাঁকে রাজকুমারেরর বেশে পেয়েছেন দর্শকেরা।
বাংলাদেশের দর্শকদের কাছে ফোক–ফ্যান্টাসি ঘরানার ছবির জনপ্রিয়তা অনেক আগে থেকেই; বিশেষ করে ষাটের দশকে একের পর এক পোশাকি সিনেমা দিয়ে দর্শকদের মাঝে আলোড়ন তুলেছিলেন অভিনয়শল্পী, নির্মাতা, প্রযোজকেরা। লোক সিনেমার সেই ধারা আশির দশকে আরও জোরালো হয়েছে বলে মনে করেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ; তাতে মূল পাত্রের ভূমিকায় ছিলেন সাত্তার।
অনুপম হায়াৎ প্রথম আলোকে বলেন, ‘লোক ঘরানার সিনেমার কারণেই সমসাময়িক অন্যান্য নায়কদের থেকে সাত্তার নিজেকে স্বতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন।’সাত্তারকে নিয়ে ‘আলোমতি প্রেমকুমার’, ‘মধুমালা মদন কুমার’, ‘বেদকন্যা’ নামে তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক সাঈদুর রহমান, ফোক–ফ্যান্টাসিনির্ভর সেই তিন সিনেমায় রাজকুমারের চরিত্র নির্বাচন করেছিলেন পরিচালক।সাঈদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘লোকগাঁথানির্ভর সিনেমায় সাত্তার ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। রাজকুমারের চরিত্রের সঙ্গে মিশে যেতেন তিনি, দর্শকদের ভালো লাগত। ফলে পরিচালকেরা সেই ধরনের চরিত্রেই বেশি নিতেন তাঁকে। লোকগাঁথানির্ভর সিনেমায় নিজস্ব বৈশিষ্ট্যে উজ্জ্বল ছিলেন তিনি।’
বাংলা চলচ্চিত্রের ইতিহাস লেখা হলে সেখানে অবধারিতভাবেই সাত্তারের নাম আসার কথা, তবে ঢাকাই সিনেমার রাজকুমার প্রায় বিস্মৃতির অতলে হারাতে বসেছেন চলচ্চিত্র অঙ্গন থেকে। চলচ্চিত্র পরিচালক সমিতি কিংবা শিল্পী সমিতির কেউই তাঁকে আর মনে রাখেনি, গত ৪ আগস্ট অনেকটা নীরবেই কেটে গেল এই নায়কের তৃতীয় মৃত্যুবার্ষিকী। তাঁকে নিয়ে এফডিসি বা শিল্পী সমিতিতে কোনো আয়োজন হয়নি। স্মরণ করেননি শিল্পী সমাজের কেউই। ২০২০ সালে মৃত্যুর আগে কয়েক বছর শয্যাশায়ী ছিলেন দাপুটে এ নায়ক, অভিনয়ে অনিয়মিত হওয়ার পর দীর্ঘদিনের সহশিল্পীদরও কেউ খোঁজ নেননি। মৃত্যুর আগে সাংবাদিকদের সেই আক্ষেপের কথা বলে গেছেন এ অভিনেতা।
দীর্ঘ ক্যারিয়ারে ইবনে মিজান, চাষী নজরুল ইসলাম, আজিজুর রহমানের মতো পরিচালকের সঙ্গে তিনি যেমন কাজ করেছেন, তেমনি কাজ করেছেন শাবানা, রোজিনা, অঞ্জু, জিনাত, কবিতা, অলিভিয়া, রানীর মতো নায়িকাদের সঙ্গে। নায়কদের মধ্যে রাজ্জাকসহ সমসাময়িক নায়কদের প্রায় সবার সঙ্গেই পর্দা ভাগাভাগি করেছেন নারায়ণগঞ্জের ছেলে সাত্তার।
নাম লিখিয়েছিলেন ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায়আশির দশকের শেষ ভাগে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায় ইলিয়াস কাঞ্চনের আগে সাত্তারকে চূড়ান্ত করা হয়েছিল। জীবদ্দশায় বিভিন্ন সাক্ষাৎকারে সাত্তার বলেছেন, পরিচালক তাঁকে চরিত্রটি করার জন্য ১০ হাজার টাকা সাইনিং মানিও দিয়েছিলেন। তবে হঠাৎ পরিচালক তাঁর জায়গায় ইলিয়াস কাঞ্চনকে নিয়ে শুটিং শুরু করেন। বিষয়টি নিয়ে তিনি অবাক হলেও ঘটনা আর বাড়াননি। সিনেমাটি ১৯৮৯ সালে মুক্তির পর তুমুল দর্শকপ্রিয় হয়েছিল, কলকাতায়ও ছবিটির রিমেক হয়েছিল।
রাজ্জাকের সঙ্গে চেহারার মিল ছিলআশির দশকের মাঝামাঝির দিকে নায়ক হিসেবে সাত্তারের অভিষেকের পর সেই সময়ের শীর্ষ চিত্রনায়ক রাজ্জাকের সঙ্গে তাঁর চেহারা ও গড়নের মিল খুঁজেছিলেন দর্শকেরা। পরিচালক সাঈদুর রহমান ও গবেষক অনুপম হায়াৎও বলেছেন, তাঁদের চেহারায় বেশ সাদৃশ্য ছিল।
চেহারা মিল থাকলেও দুজনের মতের অমিল ছিল বিস্তর। সাত্তারের অভিযোগ ছিল, ‘চন্দ্রলতা’ নামে একটি ছবিতে সাইনিংয়ের পর রাজ্জাকের পরোক্ষ প্রভাবে ছবি থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল। মাঝে চাষী নজরুল ইসলামের ‘শুভ দা’ সিনেমায় রাজ্জাকের সঙ্গে কাজ করেছেন সাত্তার। পরে আরও তিনটি সিনেমায় একসঙ্গে কাজের সুযোগ হলেও রাজ্জাক শিডিউল না দেওয়ায় সিনেমাগুলো আর আলোর মুখ দেখেনি বলে অভিযোগ ছিল সাত্তারের।
পার্শ্ব নায়ক থেকে মূল নায়কনায়ক হওয়ার স্বপ্ন নিয়ে আশির দশকের গোড়ার দিকে ঢাকায় এসেছিলেন সাত্তার, নায়ক হিসেবে বড় পর্দায় আসার আগে পার্শ্ব নায়ক হিসেবে ‘তীর ভাঙা ঢেউ’, ‘আওয়ারা’ সিনেমায় কাজ করেন। সিনেমায় কাজ করতে গিয়েই নির্মাতা আলমগীর কবীরের সঙ্গে পরিচয় হয়। কিছুদিন তাঁর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
মাঝে হোন্ডা, তিব্বতের বিজ্ঞাপনে মডেলিং করে পরিচিত পান। এর মাঝে ১৯৮৪ সালে এফডিসিতে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় আবেদন করেন। সেখানে নির্বাচিত হওয়ার পর রাতারাতি বদলে যায় সাত্তারের জীবন। প্রযোজক শাহাদত হোসেনের ‘পাগলী’ চলিচ্চত্রে নাম লেখান। নায়িকা ছিল ফারজানা ববি। রাতে চুক্তিবদ্ধ হওয়ার পরদিনই শুটিং হয়েছিল। আলমগীর পিকচার্সের মালিক জাহাঙ্গীর খান ‘রঙ্গিন রূপবান’ সিনেমায় রহিমের চরিত্রে নেন সাত্তারকে, শুটিং শুরুর আগেই পরিচালক সফদর আলী ভুঁইয়া মারা গেলে পরিচালকের দায়িত্ব পান আজিজুর রহমান ছবির শুরু করলেন। একই সময়ে পরিচালক ইবনে মিজানের ‘পাতাল বিজয়’ সিনেমায় লক্ষ্মণের চরিত্রেও চুক্তিবদ্ধ হয়েছিলেন। ‘রঙ্গিন রূপবান’ মুক্তির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সাত্তারকে। একের পর এক সিনেমার প্রস্তাব পেতে থাকেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন ‘ঘর ভাঙা সংসার’, ‘দুশমনি’, ‘বেদকন্যা’, ‘পঙ্খিরানী’, জেলের মেয়ে রোশনী’, ‘বনবাসে বেদের মেয়ে জোছনা’, ‘ভালোবাসার যুদ্ধ’ ও ‘চাচ্চু আমার চাচ্চু’র মতো আলোচিত সিনেমা।
পাঠকের মতামত:
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














