সিরিজ হেরে পান্ডিয়া বললেন, ‘মাঝে মাঝে হারই ভালো’
ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের পরও ইতিবাচকই থাকছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপ সামনে রেখে টি-টোয়েন্টিতে কী করা দরকার, সেটি ভাবার অনেক সময় আছে মনে করা পান্ডিয়া বলছেন, মাঝে মাঝে হারলেও এটি দলের মানসিকতা তৈরিতে কাজে দেবে তাঁদের।
২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে ২-২ করেছিল ভারত, কিন্তু গতকাল লডারহিলে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পান্ডিয়ার দল। ২০১৭ সালের পর যে কোনো সংস্করণেই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিপাক্ষিক কোনো সিরিজ হারল ভারত। টসে জিতে ব্যাটিং নিলেও তিনে নামা সূর্যকুমার যাদব ও চারে খেলা তিলক বর্মা ছাড়া কেউই দাঁড়াতে পারেননি সেভাবে। ১৬৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ পেরিয়ে যায় ৮ উইকেট ও ১২ বল বাকি রেখেই।
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই এ সংস্করণে খেলছেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, অভিজ্ঞ বিরাট কোহলিরা। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নতুন দল গড়ে তোলা লক্ষ্য তাদের। সর্বশেষ বিশ্বকাপের পর থেকে টানা তিনটি সিরিজ জিতলেও এবার হারতে হয়েছে ভারতকে।
তবে এমন হারকে ইতিবাচক হিসেবেই নিচ্ছেন পান্ডিয়া। গতকাল ম্যাচশেষে তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টিতে কী করা উচিত, সেটি বুঝতে আমাদের যথেষ্ট সময় আছে। মাঝে মাঝে হারই ভালো, কারণ এটি আপনাকে অনেক কিছু শেখাবে। অবশ্যই যা ভুল করেছেন সেটি আড়াল হবে না, কিন্তু আমার মনে হয় এর ইতিবাচক দিক হচ্ছে-দল হিসেবে আমরা অনেক কিছু শিখেছি, এ কারণে সব ছেলেদের নামই আলাদা করে নেব আমি।’
ফলের চেয়ে প্রক্রিয়া বড়, পান্ডিয়া বলেছেন এমন, ‘সত্যি বলতে কী, তাদের নিজেদের প্রক্রিয়ায় নিবদ্ধ ছিল। যখন ২ উইকেট পড়ে গিয়েছিল, তারা চ্যালেঞ্জ নিয়েছে, নিজেদের চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে-পুরো সিরিজেই। হ্যাঁ, আজ (গতকাল) দেখে মনে হবে ম্যাচটা একপেশে, তবে একইসঙ্গে তারা মুখে হাসি ধরে রেখেছে, এগিয়ে এসেছে, চেষ্টা করেছে। হারজিত প্রক্রিয়ারই অংশ। আমাদের শেখার দিকেও নজর দিতে হবে।’
সিরিজ হারের পর পান্ডিয়া ইতিবাচক থাকলেও বেশ কয়েকটি প্রশ্নই উঠেছে এ দলকে ঘিরে। প্রশ্নবিদ্ধ হয়েছে পান্ডিয়ার অধিনায়কত্বও। সর্বশেষ ম্যাচে পরে ব্যাটিং করে বড় ব্যবধানে জিতলেও গতকাল আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।
এ সবকেও প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছেন পান্ডিয়া, ‘আমরা দল হিসেবে নিজেদের চ্যালেঞ্জ জানাব বলেই বিশ্বাস করি। এসব দ্বিপাক্ষিক সিরিজে আমরা শিখব। দলেও আমরা এসব নিয়ে আলোচনা করেছি। যা কিছুই কঠিন হোক না কেন, আমরা চেষ্টা করব। এটা নিশ্চিত করব যাতে উন্নতি করি। পরে গিয়ে বলাই যায়, এখানে-সেখানে একটি-দুটি সিরিজে কিছু যায় আসে না। এটা দীর্ঘ একটা প্রক্রিয়া, যা নিয়ে খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তবে সব মিলিয়ে ছেলেরা এটি ধরে রাখছে, সেটিই রোমাঞ্চকর।’
এ সিরিজের পান্ডিয়ার নিজের ব্যাটিং নিয়েও আছে আলোচনা। গতকালও যেমন ছয়ে নেমে ১৮ বলে ১৪ রান করেই থেমেছেন তিনি। এর দায় অবশ্য নিজেই নিয়েছেন পান্ডিয়া, ‘যদি দেখেন, ১০ ওভারের পর থেকে আমি যখন এসেছি, ওই সময়টা হেরেছি আমরা। আমার মনে হয় পরিস্থিতি কাজে লাগাতে পারিনি আমি। সময় নিয়ে শেষ করে আসতে পারিনি। তবে ছেলেরা আসলেই ভালো খেলেছে। কিন্তু আমার মনে হয় নেমে ঠিক যেভাবে খেলা দরকার ছিল, আমি সেটি করিনি।’
দলের পারফরম্যান্স নিয়ে অধিনায়ক ইতিবাচক থাকলেও কোচ রাহুল দ্রাবিড় অবশ্য সমস্যা এড়িয়ে যাচ্ছেন না। তাঁর মতে, ব্যাটিং নিয়ে ভাবতে হবে তাঁদের। বিশেষ করে ভারতের ব্যাটিং অর্ডারের শেষ দিকটা ভাবাচ্ছে দ্রাবিড়কে। ৮-১১ নম্বরে যাঁরা খেলেছেন এ সিরিজে ভারতের হয়ে, তাঁদের সবাইকেই বলা হচ্ছে ‘একেকজন ১১ নম্বর’ ব্যাটসম্যান।
ম্যাচ শেষে এ নিয়ে সংবাদ সম্মেলনে ভারতের প্রধান কোচ বলেছেন, ‘আমার মনে হয় যে দলটি এখানে আছে, কম্বিনেশন বদলানোর মতো ততটা বিকল্প আমাদের হাতে ছিল না। তবে সামনে এগোনোর পথে আমাদের কিছু ব্যাপারের দিকে নজর দিতে হবে যেখানে উন্নতি করা যায়। ব্যাটিংয়ের শক্তিমত্তা বাড়ানোর ব্যাপারটি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। নিজেদের সেরাটাই চেষ্টা করছি, তবে এদিকে নজর দিতেই পারি আমরা। কীভাবে বোলিং আক্রমণ দুর্বল না করেও ব্যাটিংয়ের শক্তিমত্তা বাড়ানো যায়।
পাঠকের মতামত:
- ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল
- ১২ রানের লক্ষ্য দিয়ে ৯ উইকেটে হারল বাংলাদেশ
- লর্ডসে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
- লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- উৎপাদন বন্ধ, এমএল ডাইংয়ের হিসাবে প্রশ্ন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
- মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
- ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
- নাতি-নাতনিদের নিয়ে গ্রিসে ছুটিতে রজনীকান্ত
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস
- ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
- ব্রাজিলের হয়ে গোলের পর সুখবর দিলেন এনদ্রিক
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- বন্ধ সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- কর ছাড়ে তিন মাসে আদায় ১,৩০৪ কোটি টাকা
- লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
- লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে দেশের অধিকাংশ ব্যাংক
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও
- ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ার
- শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে আগ্রহী এডিবি
- লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লোকসান থেকে বেরোতে পারেনি আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার মুনাফা কমেছে ৪০ শতাংশ
- বিডি পেইন্টসের ‘নো’ ডিভিডেন্ড
- ভিএফএস থ্রেডের মুনাফা কমেছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে এগোচ্ছে বিশ্ব, ব্যর্থ বাংলাদেশ
- লোকসান থেকে বেরোতে পারেনি ওরিয়ন ফার্মা
- লোকসানে ওরিয়ন ইনফিউশন
- বেস্ট হোল্ডিংসের মুনাফা কমেছে ৪৮ শতাংশ
- লোকসান থেকে বেরোতে পারেনি একমি পেস্টিসাইডস
- ব্যাটের সঙ্গে ৪৯ বছরের বন্ধন শচীন টেন্ডুলকারের
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














