অবশেষে মুখ খুললেন রাজ, যা বললেন পরীমনি ও সন্তান প্রসঙ্গে
১০ আগস্ট শরীফুল রাজ ও পরীমনি দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মবার্ষিকী পালন হলো রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। অনুষ্ঠানে বিনোদন অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি একাই সামলিয়েছেন রাজ্যের মা পরীমনি। অনুষ্ঠানে দেখা যায়নি বাবা শরীফুল রাজকে।
জন্মবার্ষিকী অনুষ্ঠানের ঠিক দুদিন আগে কলকাতা থেকে দেশে ফেরেন রাজ। জানা যায়, অনুষ্ঠানের আগের দিন রাতে পরীর বাসায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন তিনি। কলকাতা থেকে আনা উপহারসামগ্রী ছেলের হাতে তুলে দেন। ছেলের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসেন। অনেকে ধারণা করেছিলেন ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাবেন রাজ। কিন্তু দেখা যায়নি তাঁকে।
এদিকে ঢাকায় ফেরার পর রাজের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। ফোনও বন্ধ ছিল। অবশেষে মঙ্গলবার দুপুরে পাওয়া গেল এই অভিনেতাকে।
সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিলেন পরীমনি ও শরীফুল রাজসন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিলেন পরীমনি ও শরীফুল রাজফাইল ছবিছেলের প্রথম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে না যাওয়ার ব্যাপারে জানতে চাইলে প্রথম আলোকে বলেন, ‘কেন যাইনি, কী কারণে যাইনি, সেটি আমিই জানি, বাইরের অন্য কেউ বুঝবে না। তাই সেটি নিয়ে কথা বলে লাভ হবে না। বললেও হয়তো আমার কথা মানুষ বিশ্বাস করতে চাইবে না। সবার অভিযোগ থাকতে পারে, কিন্তু কলকাতা থেকে ফিরে একজন বাবা হিসেবে অনুষ্ঠানে আগের রাতে বাবুকে দেখতে বাসায় গিয়েছিলাম। বাবুর সঙ্গে সময় কাটিয়ে এসেছি।’
এক সাক্ষাৎকারে পরীমনি বলেছেন, ‘এখন আমার সঙ্গে রাজের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক তাঁর ছেলের সঙ্গে।’ এ ব্যাপারে জানতে চাইলে রাজ বলেন, ‘মানে কী, আমি পরীকে বিয়ে করেছি, বউয়ের সঙ্গে সম্পর্কটাই আগে। পরে সন্তানের সঙ্গে। সত্যি কথা কী, পরী সবকিছু ছেড়েছুড়ে দিয়ে সন্তানকে নিয়ে সব সময় সেলিব্রেশন করে, করছে, এ বিষয়টি আমার ভালো লাগে।’ রাজের ভাষায়, ‘পরীর জীবনে সুন্দর একটি উপহার, আনন্দের একটি উপহার সন্তান রাজ্যকে দিতে পেরেছি, এটি আমার জন্য আনন্দের, গর্বের।’
পরীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত পাওয়া গেল রাজের কথায়। তিনি বলেন, ‘এ জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না।’ তাঁর মন্তব্য, ‘বেবির জন্য হলেও আমার জীবনটা ঠিকঠাক করতে হবে। সে এখন বড় হচ্ছে। আরও পাঁচ-ছয় বছর পরে সে ভালোভাবে চলাফেরা করবে, কথা বলবে। তার একটা সুন্দর জীবন দিতে চাই।’
‘পরাণ’ ছবি দিয়ে দর্শক আলোচনায় আসা রাজ জানালেন, ভালোভাবে কাজের সঙ্গে যুক্ত হতে হবে। কাজের মধ্যেই থাকতে হবে। তাহলে জীবনটা স্বাভাবিক হবে।রায়হান রাফীর ‘পরাণ’ ছবিটি দিয়ে দেশ-বিদেশে দারুণ আলোচিত হন শরীফুল রাজ। সবাই ধারণা করছিলেন, ‘পরাণ’–এর জনপ্রিয়তা নিয়ে পরে একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হবেন তিনি। অনেক কাজের প্রস্তাবও এসেছিল। কিন্তু ব্যাটে–বলে মেলেনি। প্রায় দেড় বছর পর সম্প্রতি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে তাঁর। আগামী মাস থেকে শুটিং শুরুর কথা আছে।
তবে ছবির ও পরিচালকের নাম এখনই বলতে চাননি রাজ, ‘আমি এখন কাজ করতে চাই। কাজের মধ্যে নিজেকে রাখতে চাই। জীবনে অনেক ঝামেলা গেছে। সেখান থেকে মুক্ত হয়ে কাজে সময় দিতে চাই। আগামী মাস থেকে একটা কাজ শুরুর কথা আছে। আপাতত সে বিষয়ে এখনই কিছু বলব না। পরে বিস্তারিত বলব। কলকাতা থেকে ফিরে আপাতত একটি কর্মশালায় ক্লাস করছি।’
গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছেন
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়াতে টাটা ট্রাস্টসের নতুন চাল
- পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটা টাকার বন্ড অনুমোদন
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- আগামীকাল লেনদেনে ফিরবে পূবালী ব্যাংক
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














