কোম্পানির চাহিদা অনুয়ায়ি বিএসইসির অনুমোদন
নিয়মিত পতনে থাকা আমরা নেটওয়ার্ক মুনাফা বাড়িয়ে বাগিয়ে নিল রাইট
দেশের শেয়ারবাজারে এখনো প্রিমিয়াম নেওয়া ও শুধুমাত্র অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করা সব কোম্পানিকে সমানভাবে মূল্যায়ন করা হয়। সবারই দৃষ্টি থাকে শেয়ার দর অভিহিত মূল্যের উপরে নাকি নিচে এবং লভ্যাংশ ১০ শতাংশ বা তার বেশি দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে আছে কিনা। উচ্চ প্রিমিয়াম নেওয়া কোম্পানির দর কাট-অফ প্রাইসের নিচে আসলে যেমন সমস্যা হয় না, একইভাবে শুধুমাত্র অভিহিত মূল্যে তালিকাভুক্ত হওয়া কোম্পানির ন্যায় ১০ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও সমস্যা হয় না। যে কারনেই অভিহিত মূল্যে আসা কোম্পানির গড় শেয়ার দর ও লভ্যাংশ যে প্রিমিয়াম নেওয়া কোম্পানির থেকে বেশি, সেটা বেশিরভাগ বিনিয়োগকারী জানেই না।
তেমনই একটি প্রিমিয়াম নেওয়া কোম্পানি আমরা নেটওয়ার্কস। বিশ্ব যখন তথ্য প্রযুক্তিতে (আইটি) প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদশের শেয়ারবাজারে তালিকাভুক্ত একই খাতের আমরা নেটওয়ার্ক কোম্পানি পিছিয়ে পড়ছে। অথচ শেয়ারবাজারে আসার আগে ভালো ব্যবসা দেখিয়ে উচ্চ প্রিমিয়ামে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়েছে। যা দিয়ে ব্যবসা আরও বড় করা হবে বলে জানিয়েছিল। কিন্তু সেই কোম্পানির মুনাফা তালিকাভুক্তির পরে নিয়মিতভাবে কমে। তবে রাইট শেয়ার ইস্যু করতে চাওয়াকে কেন্দ্র করে ২০২২-২৩ অর্থবছরে দ্বিগুণ হয়ে গেছে।
যা দেখিয়ে বাগিয়ে নিল রাইট শেয়ার ইস্যুর অনুমোদন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির রাইট শেয়ার অনুমোদন দিয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ যে হারে এবং যে দরে রাইট শেয়ার ইস্যু করতে চেয়েছিল, বিএসইসি ঠিক একইভাবে দিয়েছে।
২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আমরা নেটওয়ার্কস বুক বিল্ডিং পদ্ধতিতে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে প্রতিটি শেয়ার ৩৯ টাকা করে ও সাধারন বিনিয়োগকারীদের কাছে ৩৫ টাকা করে ইস্যুর মাধ্যমে ৫৬ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করেছিল। কোম্পানিটির সেসময় আইপিওতে আসার আগে ২০১৫-১৬ অর্থবছরের ৯ মাসে ইপিএস হয়েছিল ২.৬২ টাকা। সেই কোম্পানিটির ইপিএস পুরো ২০২১-২২ অর্থবছরে ২ টাকার নিচে নেমে আসে। তবে রাইট শেয়ার ইস্যু করতে চাওয়াকে কেন্দ্র করে ২০২২-২৩ অর্থবছরে ৩.৬৪ টাকায় উঠে গেছে।

কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছর থেকে মুনাফা টানা পতনের মধ্যে রয়েছে। ওই অর্থবছরে আগের অর্থবছরের ৪.০১ টাকার ইপিএস কমে ৪ টাকায় নামে। যা ২০১৯-২০ অর্থবছরে আরও কমে ৩.১৯ টাকায় ও ২০২০-২১ অর্থবছরে ২.১৪ টাকায় ও ২০২১-২২ অর্থবছরে আরও পতনের মাধ্যমে ২ টাকার নিচে অর্থাৎ ১.৮৫ টাকায় নেমে আসে। তবে কোম্পানিটির পর্ষদ এখন রাইট শেয়ার ইস্যু করতে চায়। যে কারনে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ২০২২-২৩ অর্থবছরে ইপিএস বাড়িয়ে ৩.৬৪ টাকা দেখিয়েছে।

অথচ ব্যবসায় বাড়ানোর কথা বলে শেয়ারবাজার থেকে ২০১৭ সালে ৫৬ কোটি টাকার বেশি সংগ্রহ করেছে। এই টাকার মধ্য থেকে ১৮ কোটি ৫৯ লাখ টাকার ঋণ পরিশোধ ও বাকি টাকা দিয়ে আইটি খাতের বিভিন্ন উন্নয়নে ব্যবহারের কথা বলা হয়েছিল।

এমন উচ্চ প্রিমিয়ামে টাকা উত্তোলন করা আমরা নেটওয়ার্কসের লভ্যাংশ আটকে আছে ১০ শতাংশ বা শেয়ারপ্রতি ১ টাকায়। গত ৭ বছরের মধ্যে ৫ বছরই ১০ শতাংশ করে লভ্যাংশ দিয়েছে। যা কাট-অফ প্রাইসের তুলনায় ২.৫৬ শতাংশ। ব্যাংকের এফডিআর করলে এর চেয়ে অনেক বেশি পাওয়া যায়।
আমরা নেটওয়ার্কসের ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি ৩.৬৪ টাকা করে মোট ২২ কোটি ৫৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ১১% হারে শেয়ারপ্রতি ১.১০ টাকা করে ৬ কোটি ৮২ লাখ টাকার নগদ বা মুনাফার ৩০ শতাংশ লভ্যাংশ হিসাবে শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। মুনাফার বাকি ১৫ কোটি ৭৪ লাখ টাকা বা ৭০ শতাংশ কোম্পানির রিজার্ভে রেখে দেওয়া হয়েছে। এভাবে কোম্পানির পর্ষদ প্রতিবছর মুনাফার বড় অংশ রিজার্ভে রেখে দিয়েছে।
সেই কোম্পানির পর্ষদ ২টি সাধারন শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে তারা প্রতিটি রাইট শেয়ার ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা করে বিক্রি করতে চেয়েছিল। যার সঙ্গে একাত্বতা প্রকাশ করে কোম্পানির চাহিদা অনুযায়ি রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বিএসইসি। এর মাধ্যমে কোম্পানিটি ৯২ কোটি ৯৮ লাখ টাকা সংগ্রহ করবে।
উল্লেখ্য ২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আমরা নেটওয়ার্কসের বর্তমানে ৬১ কোটি ৯৯ লাখ টাকা পরিশোধিত মূলধন রয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৫৫ টাকায়।
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনে শেয়ারবাজারের সঙ্গে আমরা নেটওয়ার্কের প্রতারণা নিয়ে পরের পর্বে বিস্তারিত সংবাদ প্রকাশ করা হবে।
পাঠকের মতামত:
- জিল বাংলা সুগারের লেনদেন সাময়িক স্থগিত
- বেস্ট হোল্ডিংস জরিমানার কবলে
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ড্রাগন সোয়েটার
- ব্লক মার্কেটে ৪৫ কোটি টাকার লেনদেন
- সোমবারও শেয়ারবাজারে উত্থান
- আজও লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- উসমানিয়া গ্লাসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- দুই কোম্পানির লেনদেন বন্ধ আগামীকাল
- লোকসানে ড্রাগণ সোয়েটার
- সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা বেচবে ১০ লাখ শেয়ার
- ব্যাংক এশিয়ার পরিচালক সাড়ে ১০ লাখ শেয়ার বেচবে
- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের অস্বাভাবিক দর বৃদ্ধি
- এনআরবিসি সিকিউরিটিজের বিরুদ্ধে বিনা অনুমতিতে শেয়ার বিক্রির অভিযোগ
- ফরচুন সুজের পরিচালক-কর্মকর্তাদের ৭.২০ কোটি টাকা জরিমানা
- সব সূচকে এগিয়েছে শেয়ারবাজার
- কমোডিটি এক্সচেঞ্জ চালু সময়ের দাবি
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে ইউনিক হোটেল
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- জিল বাংলার অস্বাভাবিক দর বৃদ্ধি
- উত্থান দিয়ে সপ্তাহ শুরু
- পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- শ্রমিক অসন্তোষের পর আংশিকভাবে উৎপাদনে ফিরেছে ফু–ওয়াং ফুডস
- সর্বোচ্চ বোনাস ব্র্যাক ব্যাংকের, পিছিয়ে মিডল্যান্ড
- নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
- এআই স্টকে ধস, রক্তাক্ত এশিয়ার দুই বাজার
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৫ হাজার ২১৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৮১ কোটি টাকার লেনদেন
- আইপিও সহজ করতে বড় সংস্কার করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- মন্দা কাটিয়ে পুনরুদ্ধারের পথে শেয়ারবাজার: ডিবিএ সভাপতি
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে উসমানিয়া গ্লাস
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- লুজারের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে সোনার বাংলা ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- ডিএসইতে ছয় কার্যদিবস পর পতন
- পিপলস লিজিংয়ের লোকসান কমেছে ২ শতাংশ
- ইউরোপের ছয় দেশে লেভোথাইরক্সিন ট্যাবলেটের অনুমোদন পেল রেনাটা
- সাবসিডিয়ারিতে ২৯৩ কোটি টাকার বিনিয়োগ নিয়ে প্যারামাউন্ট টেক্সটাইলের বড় সিদ্ধান্ত
- বে লিজিংয়ের লোকসান কমেছে ২১ শতাংশ
- লভ্যাংশ দেবে না পিপলস লিজিং
- লভ্যাংশ দেবে না বে লিজিং
- রেমিট্যান্সে নতুন মাইলফলক
- চার আর্থিক প্রতিষ্ঠানকে শেষ সুযোগ
- রূপালী লাইফের শেয়ারে কারসাজি, সাড়ে ৫ কোটি টাকা জরিমানা
- সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ফিরে পেল স্টক এক্সচেঞ্জ
- শেয়ারবাজারে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম আয়োজন করল বিএসইসি
- মিউচ্যুয়াল ফান্ড নিয়ে পুরোনো বিতর্কে বিএসইসি
- বাজেটে শেয়ারবাজারবান্ধব উদ্যোগে বিএমবিএর কৃতজ্ঞতা
- শেষ ষোলোতে ফ্রান্স
- হালান্ডের শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় নরওয়ে, সামনে ব্রাজিল
- ‘আলফা’-তে পারিশ্রমিকের শীর্ষে আলিয়া, কত পেলেন ববি-শর্বরী?
- পাপারাৎজ়ির আচরণে ক্ষুব্ধ সোনাক্ষী সিন্হা
- বুধবার শেয়ারবাজার বন্ধ
- লুজারের শীর্ষে বেস্ট হোল্ডিংস
- গেইনারের শীর্ষে বিএসআরএম
- ব্লক মার্কেটে ৭৪ কোটি টাকার লেনদেন
- ডিএসইতে ৬ কার্যদিবসে বাড়লো ২০৯ পয়েন্ট
- লেনদেনের শীর্ষ ব্র্যাক ব্যাংক
- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড বেড়েছে
- পূণ:মূল্যায়নে ২১ কোটি টাকার সম্পদের দাম বাড়ল ৭৬৩ কোটি
- প্রাইম ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৬৯ শতাংশ
- ফনিক্স ফাইন্যান্সের লোকসান কমেছে ৪৮ শতাংশ
- লভ্যাংশ দেবে না বেস্ট হোল্ডিংস
- লভ্যাংশ দেবে না ফনিক্স ফাইন্যান্স
- মাকসুদ কমিশনের বিদায় হলেও স্টক এক্সচেঞ্জে বহাল তাদের নিয়োগ দেওয়া পর্ষদ
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- গেইনারের শীর্ষে রহিম টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৭৪ কোটি টাকার লেনদেন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














