বললেন অশ্বিন আমিরাতের কাছে নিউজিল্যান্ডের হারের নেপথ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট
টি–টোয়েন্টিতে ছোটখাটো ব্যবধানে ম্যাচের ফল হওয়া স্বাভাবিক ঘটনা। টেস্ট খেলুড়ে দলগুলো যে কখনো কখনো আইসিসির সহযোগী সদস্যের কাছে হেরে যায়, সেসব ম্যাচের বেশির ভাগেরই ফল হয়ে থাকে স্বল্প ব্যবধানে। তবে শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের কাছে নিউজিল্যান্ডের হার এ ক্ষেত্রে ব্যতিক্রম। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে আমিরাতের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে কিউইরা। নিউজিল্যান্ডের ১৪২ রান আমিরাত টপকে গেছে ২৬ বল হাতে রেখে।
ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মতে, আরব আমিরাতের কাছে নিউজিল্যান্ডের এই হারে প্রভাব রয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের। গত কয়েক বছরে বিশ্বজুড়ে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চালু হয়েছে। এই টুর্নামেন্টগুলোতে আইসিসির সহযোগী সদস্য দেশের অনেক ক্রিকেটার খেলেন। ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টির সুবাদে খেলোয়াড়দের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ছে, দলগুলোর মধ্যে কমে আসছে ব্যবধান। আর সে ধারাবাহিকতায় আইসিসির পূর্ণ সদস্য নয় এমন দেশের কাছে টি–টোয়েন্টি হারল নিউজিল্যান্ড।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আমিরাতের ইতিহাসগড়া জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনজন। ১৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার আয়ান আফজাল খান ২০ রানে নেন ৩ উইকেট। রান তাড়ায় ২৯ বছর বয়সী মোহাম্মদ ওয়াসিম খেলেন ২৯ বলে ৫৫ রানের ইনিংস।
আরেক ব্যাটসম্যান আসিফ খান ২৯ বল খেলে অপরাজিত থাকেন ৪৮ রানে। তাঁদের তিনজনই একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন। আয়ান খেলেছেন এ বছর আরব আমিরাতে শুরু হওয়া আইএলটি–টোয়েন্টি ও কানাডার গ্লোবাল টি–টোয়েন্টিতে। আর ওয়াসিম এ দুটি টুর্নামেন্টের পাশাপাশি পাকিস্তানের পিএসএলেও খেলেছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে আরব আমিরাতের জয়ের পর দলটিকে অভিনন্দন জানিয়ে একটি টুইট করেছেন অশ্বিন। মধ্যপ্রাচ্যের দেশটির জন্য এটি বড় অর্জন উল্লেখ করে অশ্বিন লিখেছেন, ‘নিউজিল্যান্ডকে হারানোটা আরব আমিরাতের বড় অর্জন। এর মাধ্যমে এটিও দেখা গেল যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কী করতে পারে।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রভাব সম্পর্কে একটি উদাহরণও টেনেছেন অশ্বিন। উল্লেখ করেছেন আফগানিস্তানের রশিদ খানের কথা, ‘রশিদ খান যখন আইপিএলে আসে, আফগানরা তখনো বিশ্বকাপে ভীতি ছড়ানো ক্রিকেট দল হয়ে ওঠেনি। কিন্তু এখন সেটা কেউ অস্বীকার করতে পারে না। ভবিষ্যতে দেখা যাবে আইপিএলে আরও দেশের প্রতিনিধিত্ব থাকবে এবং তারা নিজেদের দেশের ভাগ্যও পাল্টে দেবে।’
রশিদ খান ৪১০ টি–টোয়েন্টিতে ১৮.৩০ গড়ে ৫৫৬ উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে আফগান ক্রিকেটের সবচেয়ে বড় তারকাও ২৪ বছর বয়সী এই স্পিনার।
সংযুক্ত আরব আমিরাত–নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি–টোয়েন্টিতে মুখোমুখি হবে আজ।
পাঠকের মতামত:
- ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল
- ১২ রানের লক্ষ্য দিয়ে ৯ উইকেটে হারল বাংলাদেশ
- লর্ডসে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
- লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- উৎপাদন বন্ধ, এমএল ডাইংয়ের হিসাবে প্রশ্ন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
- মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
- ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
- নাতি-নাতনিদের নিয়ে গ্রিসে ছুটিতে রজনীকান্ত
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস
- ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
- ব্রাজিলের হয়ে গোলের পর সুখবর দিলেন এনদ্রিক
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- বন্ধ সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- কর ছাড়ে তিন মাসে আদায় ১,৩০৪ কোটি টাকা
- লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
- লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে দেশের অধিকাংশ ব্যাংক
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও
- ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ার
- শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে আগ্রহী এডিবি
- লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লোকসান থেকে বেরোতে পারেনি আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার মুনাফা কমেছে ৪০ শতাংশ
- বিডি পেইন্টসের ‘নো’ ডিভিডেন্ড
- ভিএফএস থ্রেডের মুনাফা কমেছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে এগোচ্ছে বিশ্ব, ব্যর্থ বাংলাদেশ
- লোকসান থেকে বেরোতে পারেনি ওরিয়ন ফার্মা
- লোকসানে ওরিয়ন ইনফিউশন
- বেস্ট হোল্ডিংসের মুনাফা কমেছে ৪৮ শতাংশ
- লোকসান থেকে বেরোতে পারেনি একমি পেস্টিসাইডস
- ব্যাটের সঙ্গে ৪৯ বছরের বন্ধন শচীন টেন্ডুলকারের
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














