গ্রাম থেকে পালিয়ে এসে নায়িকা, ‘ম্যাডাম ফুলি’ এখন কোথায়
১১ ভাই-বোনের পরিবারের সবার ছোট মেয়েটি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন রুপালি পর্দার নায়িকা হবেন। ১৯৯৮ সালে একদিন ভোরের আলো ফোটার আগেই ঝিনাইদহের শৈলকুপা থেকে ভাইয়ের হাত ধরে পালিয়ে এলেন রাজধানীতে। মেয়ের বয়স তখন ১৬। অচেনা শহরে কোথায় গিয়ে উঠবেন, কোনো ঠিক-ঠিকানা নেই। চারপাশে অন্ধকার দেখলেও মনের মধ্যে উঁকি দিচ্ছিল ঝলমলে রঙিন দুনিয়া। পরের গল্পটা সিনেমার মতোই। শৈলকুপা থেকে এসে ঢাকাই সিনেমার নায়িকার হওয়ার সেই গল্পে এবার ঢুকে পড়া যাক।
ঢাকায় পৌঁছে এলাকার বড় ভাই গীতিকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকারের কাছে গিয়ে হাজির হলেন মেয়েটি। তাঁর মনের কথা জানালেন তাঁকে। সেই সময় গীতিকার ও সুরকার হওয়ার সুবাদে অনেক পরিচালকের সঙ্গে পরিচয় ছিল মিল্টন খন্দকারের। তিনি ফোন দিলেন চিত্র পরিচালক শহিদুল ইসলাম খোকনকে। মেয়েটির আগ্রহের কথা তাঁকে জানালেন। সন্ধ্যায় তাঁর কাকরাইলের অফিসে যেতে বললেন পরিচালক। পরিচালক সে সময় ‘ভণ্ড’ ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন।
মেয়েটিকে দেখে, কথা বলে পছন্দ হয় পরিচালকের। মেয়েটিকে বললেন, ‘“ভণ্ড” ছবির সব প্রস্তুতি শেষ। এখন আমার কাছে “ম্যাডাম ফুলি” নামে একটি চিত্রনাট্য আছে, ওইটাতে কাজ করতে পারো।’ মেয়েটি রাজি হয়ে গেলেন। এত দেখার কিছু নেই, নায়িকা হতে হবে, এটাই তাঁর চাওয়া ছিল। ওই দিনই সিনেমায় চুক্তিবদ্ধ হলেন মেয়েটি। কিছুদিনের মধ্যে শুরু হলো শুটিং।
পরের বছর ১৯৯৯ সালে ‘ম্যাডাম ফুলি’ মুক্তি পেল। প্রথম ছবিতেই বাজিমাত। ‘ম্যাডাম ফুলি’ দেখতে প্রেক্ষাগৃহে প্রেক্ষাগৃহে টিকিট নিয়ে কাড়াকাড়ি দর্শকের। ‘ম্যাডাম ফুলি’ চরিত্রের সেই মেয়েটি নায়িকা সিমলা। প্রথম সিনেমা মুক্তির পরই তাঁর নাম দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়ল। রাতারাতি নায়িকা বনে গেলেন। নড়েচড়ে বসলেন অনেক চিত্র পরিচালক। গ্রামের সেই মেয়ে দর্শকের কাছে হয়ে উঠলেন শহরের ‘ম্যাডাম ফুলি’।
এত দিন পর ‘ম্যাডাম ফুলি’র প্রসঙ্গ তুলতেই সিমলা ফিরে গেলেন দুই যুগের বেশি সময় আগে। বলতে শুরু করলেন, ‘প্রথম ছবিই আমার জীবনের ইতিহাস। এই ছবিতেই আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আমার প্রথম ছবিই দর্শকের এত পছন্দ হবে, এত আলোড়ন তুলবে, বুঝতে পারিনি। এত ঝড় তুলেছিল, পরিচিতজনদের ছবিটি দেখানোর জন্য ছদ্মবেশে হলে গিয়ে আমি নিজে পর্যন্ত টিকিট পাইনি।’
প্রথম ছবিই দর্শক আলোচনায় আসতে পারে, সিমলা তখন টের না পেলেও পরিচালক ঠিকই বুঝেছিলেন। তাই ‘ম্যাডাম ফুলি’ ছবির শুটিংয়ের শেষ পর্যায়ে এসে শহিদুল ইসলাম খোকন ‘পাগলা ঘণ্টা’ ও ‘ভেজা বিড়াল’ নামে আর দুটি ছবিতে চুক্তি করিয়েছিলেন সিমলাকে। এই অভিনেত্রী বলেন, ‘প্রথম ছবির মুক্তি না পেতেই খোকন ভাই তাঁর আরও দুটি ছবিতে আমাকে চুক্তি করালেন। তখন মনে হলো, আমার কাজে সন্তুষ্ট। পরিচালক আমার মধ্যে এমন কিছু পেয়েছেন, আমার প্রতি তাঁর বিশ্বাস তৈরি হয়েছে।’
প্রথম ছবি মুক্তির পর সিমলাকে নিয়ে পরিচালকের সেই বিশ্বাস বাস্তবে রূপ পেল। আর ফিরে তাকাতে হয়নি সিমলাকে। একের এক ছবিতে কাজ করতে থাকেন। কিন্তু ২০১০ সালের পর সিনেমায় ছন্দপতন ঘটে তাঁর। আস্তে আস্তে পিছিয়ে পড়তে থাকেন।
এখন কীসিমলার সিনেমার ক্যারিয়ারের বয়স দুই যুগ। এখন কালেভদ্রে তাঁকে অভিনয়ে দেখা যায়। শুটিংয়ের বাইরেও অনেক অভিনয়শিল্পী ব্যস্ত নানা ইভেন্ট নিয়ে। কিন্তু সিমলা সেভাবে প্রকাশ্যে নেই। বর্তমান এই অভিনেত্রী কোথায় আছেন, কী করছেন, দর্শকেরা অনেকেই সে খবর জানেন না।
গত মঙ্গলবার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা হয় এই নায়িকার। জানালেন, মাকে সঙ্গে নিয়ে রাজধানীতে তাঁর নিজের ফ্ল্যাটেই থাকেন। মাঝেমধ্যে মাকে নিয়ে গ্রামের বাড়িতে ঘুরতে যান। গ্রামে ভাই-বোনের সঙ্গে সময় কাটান। এভাবেই দিন যাচ্ছে তাঁর। বলেন, ‘এখন তো সিনেমায় সেভাবে কাজ করি না। চলতি বছরে ডায়মন্ড (সৈয়দ অহিদুজ্জামান) ভাইয়ের “দক্ষিণ দুয়ার’’ ছবিতে কাজ করলাম। সব সময় তো কাজ আসে না। এ ধরনের ভালো কাজ হাতে এলে করি।’
সিনেমার মানুষের সঙ্গে খুব একটা বন্ধুত্ব নেই সিমলার। তাঁর সময়কার সহশিল্পী ইরিন জামান, তামান্না দেশের বাইরে চলে গেছেন। একসময় শাবনূরের সঙ্গে ভালো সখ্য থাকলেও তিনি দেশের বাইরে। ঢাকাই সিনেমার এই নায়িকা বলেন, ‘শুরু থেকেই সিনেমার মানুষজনের সঙ্গে কাজের বাইরে খুব একটা খাতির ছিল না আমার। তবে মৌসুমী আপা, শাবনূর আপার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তাঁদের বাসায় যাতায়াত ছিল। শাবনূর দেশের বাইরে, যোগাযোগ নেই। এখন শুধু মৌসুমী আপার সঙ্গে যোগাযোগ আছে। মৌসুমী আপার ভক্ত আমি। তাঁর সঙ্গে আমার দুটি সিনেমা করার সুযোগও হয়েছিল।’
শিবচরে কী করছেন ‘হঠাৎ বৃষ্টি’র ফেরদৌস ও ‘ম্যাডাম ফুলি’র শিমলাশিবচরে ‘দক্ষিণ দুয়ার’ ছবির শুটিং শুরু হয়েছে, চলবে ১৬ মার্চ পর্যন্ত। দেড় দশক পর এই চলচ্চিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও শিমলাএদিকে সিমলা জানান, ২০১৮ সালে ‘সফর’ নামে একটি ভারতীয় ছবিতে কাজ করেছেন। এটি পরিচালনা করেছেন অর্পণ রায় চৌধুরী। ছবিটি এখনো মুক্তি পায়নি। তা ছাড়া হিন্দি ও বাংলা ভাষায় নির্মিত হবে, এমন একটি ছবির কাজে প্রস্তাব পেয়েছেন তিনি।
সিমলা বলেন, ‘“সফর” ছবিটির শুটিং করতে গিয়ে করোনায় আটকা পড়েছিলাম। ওই সময় মুম্বাইতে প্রায় এক বছর থাকতে হয়েছিল। তখন রানি মুখার্জির চাচার একটি প্রোডাকশনে কাজের প্রস্তাব পাই। চিত্রনাট্য পেয়েছি। গল্পটি ভালো। গত পূজার পরপর শুটিং করার কথা ছিল, শুরু হয়নি।’
গোপনে ২০১৮ সালে পলাশ আহমেদ নামের একজনের সঙ্গে বিয়েও হয় সিমলার। পরের বছর একটি উড়োজাহাজ ছিনতাইচেষ্টার পর কমান্ডো অভিযানে নিহত হন পলাশ। আর বিয়ে করেননি তিনি। তবে বিয়ের জন্য পাত্রের খোঁজে আছেন বলেও জানালেন সিমলা, ‘বারবার তো ভুল করা যাবে না। এখন একটু চিন্তাভাবনা করেই বিয়েটা করতে হবে। তবে এখন আমার একটু পরিণতি স্বামী দরকার। সেই সন্ধানেই আছে পরিবার।’
পাঠকের মতামত:
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














