বাংলাদেশের হয়ে খেলতে চান পাকিস্তানি ক্রিকেটার আমির খান
পাকিস্তানের ক্রিকেটার আমির খান এখন ঢাকায়, বিয়ে করেছেন বাংলাদেশি এক মেয়েকে
‘কেমন আছেন, ভাই?’
আমির খানের মুখে পরিষ্কার বাংলায় এ প্রশ্ন শুনে একটু চমকে যেতে হলো! একজন পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে বাংলায় কথা বলার জন্য প্রস্তুত ছিলাম না। আমির অবশ্য বাংলাদেশে আছেন দুই বছর হতে চলল। টুকটাক বাংলা এত দিনে শিখে যাওয়ারই কথা। কিন্তু কোনো জড়তা ছাড়া এতটা পরিষ্কার বাংলা বলবেন, তা ভাবিনি। নিজেকে সামলে নিয়ে বললাম, ‘ভালো আছি। আপনার বাংলা তো দারুণ!’
কথাটা শুনে আমির হাসলেন। এরপর ভাঙা ভাঙা বাংলায় যা বললেন, তা শোনার পর বিষয়টা পরিষ্কারর হলো, ‘আমি বাংলা ভালো পারি না। শেখার চেষ্টা করছি।’ বাক্য দুটি আগের মতো পরিচ্ছন্ন শোনাল না। বিদেশি টান ছিল যথেষ্ট। বুঝতে পারলাম, আমির এখন পর্যন্ত ‘কেমন আছেন’টাই ভালোভাবে রপ্ত করেছেন। অন্তত যেকোনো বাংলাদেশিকে চমকে দেওয়ার জন্য তো যথেষ্ট।
আমিরের ক্রিকেট-যাত্রার গল্পটাও অনেককে অবাক করবে। লাহোরের যে পরিবারে তাঁর জন্ম, সেখানে ক্রিকেট প্রথম পছন্দ ছিল না। কিংবদন্তি স্কোয়াশ খেলোয়াড় জাহাঙ্গীর খান তাঁদের দূরসম্পর্কের আত্মীয়। পরিবারের সবার মধ্যেই স্কোয়াশের প্রতি আলাদা টান ছিল।
আমির একটু ব্যতিক্রম। তাঁর পছন্দ ছিল ক্রিকেট। স্কুল ক্রিকেট থেকেই পেশাদার ক্রিকেটার হওয়ার যাত্রা শুরু। লাহোরের মুসলিম মডেল স্কুলে আমিরের সঙ্গে একই ক্লাসে পড়তেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, ফাহিম আশরাফরা। ২৭ বছর বয়সী এই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার স্কুল ক্রিকেটের সিঁড়ি বেয়ে জাতীয় পর্যায়ে যেতে পারেননি। কিন্তু পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে তিনি ছিলেন নিয়মিত। লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে খেলেছেন প্রায় ১০ বছর। খেলেছেন স্টেট ব্যাংক অব পাকিস্তানের হয়ে।
২০২২ সালে আমিরের জীবনে বাঁকবদল আসে। বাংলাদেশে এক বন্ধুর মাধ্যমে আমিরের সঙ্গে পরিচয় হয় রোজি আখতার মিমের। বাংলাদেশের এই মেয়ের সঙ্গে অনলাইনে যোগাযোগ, এরপর প্রণয়। গত বছর সেই প্রণয় দুই পরিবারের সম্মতিতে বিয়েতে পরিণতি পায়। লাহোরের সেই আমির এখন স্ত্রীসহ ঢাকাতেই থাকেন।
তা আমিরের প্রথম প্রেম ক্রিকেটের কী হলো? ঢাকায় এসে কোথায় ক্রিকেট খেলা যায়, সেই খোঁজ করতে করতে ধানমন্ডির শেখ জামাল ক্রিকেট একাডেমির খোঁজ পেয়ে যান আমির। গত বছর থেকে সেখানেই কাটে আমিরের দুপুর-বিকেল। দেশ বদলে গেলেও আমিরের স্বপ্ন বদলায়নি। পাকিস্তানে যে স্বপ্ন নিয়ে ক্রিকেট খেলতেন, সে স্বপ্ন এখানেও লালন করছেন—দেশের হয়ে খেলার স্বপ্ন। আর আমিরের দেশ তো এখন বাংলাদেশও! আমিরও এখন বাংলাদেশের হয়ে খেলার স্বপ্নে বিভোর।
নাগরিকত্ব পেতে এর মধ্যেই আমির কাজ শুরু করে দিয়েছেন, ‘ক্লাব, ফ্র্যাঞ্চাইজি হয়ে তো অনেকেই খেলে। দেশের হয়ে খেলাটা সবকিছুর ঊর্ধ্বে। সেটা পাকিস্তান হোক কিংবা বাংলাদেশ, দেশের হয়ে খেলা বিরাট অর্জন। আমিও সে চেষ্টাই করছি। কাজগুলো ধীরে ধীরে এগোচ্ছি। শেখ জামালকে ধন্যবাদ যে তারা আমাকে সুযোগ করে দিয়েছে এত ভালো সুযোগ-সুবিধার মাঝে অনুশীলন চালিয়ে যাওয়ার। আমি আশা করি, প্রথম বিভাগ, ঢাকা লিগ বা বিপিএল—যেকোনো পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব করে প্রতিদান দিতে পারব। এখানে বিসিবির অনেক কোচই কাজ করেন। প্রত্যেকেই অসাধারণ! আমি তাঁদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি।’
শেখ জামাল নিয়ে আমিরের রোমাঞ্চের আরেকটা কারণও আছে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে দলটিতে খেলছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের এই মহাতারকার মতো আমিরও বাঁহাতি স্পিনার। কোনো এক দিন শেখ জামাল মাঠে সাকিব অনুশীলনে আসবেন, সেই অপেক্ষায় আছেন আমির, ‘আমি আশায় আছি। কখনো যদি দেখা হয়, তাহলে নিজেকে ভাগ্যবান মনে করব। আমার জন্য হবে সেটা বিরাট পাওয়া।’
পাকিস্তানের আমির এখন বাংলাদেশের হওয়ার চেষ্টা করলেও অতীতটাকে একেবারেই মুছে ফেলেননি। ঢাকায় বসে লাহোরে নিজ পরিবারের ৮০ বছর পুরোনো ব্যবসার খোঁজ রাখতে হয় তাঁকে, ‘এখন যেহেতু পরিবারকে দেখতে হচ্ছে, তাই অনলাইনে ব্যবসার খোঁজ রাখি। খুব দরকার হলে পাকিস্তানেও যেতে হয়। গত বছরে যেমন তিনবার গিয়েছিলাম।’
যোগাযোগ আছে খেলোয়াড় বন্ধুদের সঙ্গেও, ‘আমরা যখন ঘরোয়া ক্রিকেট খেলতাম, তখন মোহাম্মদ আমির নিষিদ্ধ ছিলেন। ওই সময় তিনি কোনো ম্যাচ না খেললেও অনুশীলন করতেন আমাদের সঙ্গে। এখন তো উনি আবার জাতীয় দলে ফিরেছেন। আশা করি ভালো করবেন। বাবরদের পুরো পরিবারেই তো ক্রিকেটারের ভিড়। ওমর আকমলরা একই পরিবারের। আমরা সবাই একসঙ্গেই বড় হয়েছি।’
লাহোরের সেই আমির এখন দলছুট। তাঁর নতুন ঠিকানা এখন লাহোর নয়, ঢাকা। কে জানে কোনো এক দিন তাঁর স্বপ্ন পূরণ হয়ে পাকিস্তানি থেকে বাংলাদেশি ক্রিকেটার হতে পারবেন কি না!
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল
- ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
- সন্তানদের ফোন ব্যবহারে কড়া কারিনা, এ নিয়ে সইফের সঙ্গে তর্ক
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- লুজারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় উত্থান
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- মাকসুদের সময়ের তলানিও ছাড়াল শেয়ারবাজার
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- ২৮ বছরের তরুণদের জন্য ২০ লাখ টাকা, অর্ধেকই অনুদান
- তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
- কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আগে মুনাফা বাড়ে, টাকা পেলেই কমে
- আবারও ধাক্কা, চোটে মাঠের বাইরে আলভারেজ
- ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- মাকসুদের সময়ের চেয়েও তলানিতে শেয়ারবাজার
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমলেও শেয়ারদর বাড়ল ১৫১%
- দফায় দফায় কমার পর বাড়ল সোনার দাম
- সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি
- ওটিটির তকমা চান না শ্রিয়া, নজর এখন সিনেমায়
- বন্ধ স্টিল মিলের জমি থেকে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার রপ্তানি
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ৪২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সাফ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
- ৪৭ বছর বয়সেও ইমরান তাহিরের দাপট, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














