কেমন আছেন ‘চাঁদনী’,‘চোখে চোখে’ সিনেমার নায়িকা শাবনাজ
কেমন আছেন ‘চাঁদনী’,‘চোখে চোখে’ সিনেমার নায়িকা শাবনাজ
‘চাঁদনী’ ছবির চাঁদনীর কথা নিশ্চয় মনে আছে। ১৯৯১ সালে এহতেশাম পরিচালিত সেই ছবিতে চাঁদনী চরিত্রে অভিনয় করেই রীতিমতো সাড়া ফেলে দেন শাবনাজ। ১৬ বছর ধরে তিনি নেই চলচ্চিত্রে। স্বামী, সন্তান আর সংসার নিয়েই ব্যস্ত। থাকেন ঢাকার উত্তরায়।
নব্বইয়ের দশকের জনপ্রিয় এই চিত্রনায়িকার মন ভালো নেই। ১৮ আগস্ট তাঁর মা আঞ্জুমান নাহার মারা গেছেন। জানা গেছে, আঞ্জুমান নাহার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। শাবনাজের স্বামী চিত্রনায়ক নাঈম প্রথম আলোকে বলেন, ‘আমার শাশুড়ি দীর্ঘ সময় ধরেই অসুস্থ ছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে আসার মধ্যে থাকতে হতো। মূলত হার্টের সমস্যা ছিল সবচেয়ে বেশি। হার্ট একদমই দুর্বল হয়ে যায়। বয়স বেশি হওয়ায় চেষ্টা করেও পেসমেকার লাগানো যাচ্ছিল না। ১০ দিনের মতো তিনি হাসপাতালেই ভর্তি ছিলেন।’
চলচ্চিত্রে অভিনয় ছাড়া নাটকেও অভিনয় করেছিলেন শাবনাজ। দুটো মাধ্যম থেকেই এখন আড়ালে তিনি। আড়ালে থাকা শাবনাজের হঠাৎ দেখা মেলে চলচ্চিত্র কিংবা নাটকসংশ্লিষ্ট কিছু ঘরোয়া আয়োজনে। চলতি মাসের শুরুতে শাবনাজের সঙ্গে কথা হয়। শাবনাজের সঙ্গে দেখা হয়েছিল গুলশানে, প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ারের বাসা। কথায় কথায় শাবনাজ জানালেন, নিজেকে এখন একেবারে অন্য এক জীবনের বাসিন্দা করে রেখেছেন, যে জীবনে সংসার, স্বামী ও সন্তান ছাড়া অন্য কিছু ভাবতে চান না।চলচ্চিত্রে কাজ করতে গিয়ে সহশিল্পী, সেই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাঈমের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তিনি জানালেন, ‘বিষের বাঁশি’ ছবির কাজ করতে গিয়ে দুজনের প্রেমের শুরু। আর ‘লাভ’ ছবির কাজ করতে গিয়ে ভালোবাসা বাড়তে থাকে। তবে শুরুতে কেউ কাউকে নিজেদের ভালো লাগার বিষয়টি বুঝতে দিতে চাইতেন না।
শাবনাজ বলেন, ‘নাঈমের জন্য মেয়েরা তো অনেক পাগল ছিল। আমি বুঝতে পারতাম। তবে আমার যে ওকে ভালো লাগত, তা বুঝতে দিতাম না। দেখতে তো আমিও কম সুন্দরী ছিলাম না (হাসি)। আমিও ভাব নিয়ে থাকতাম। সে কথা না বললে আমিও বলব না—এমনটাই ছিল হাবভাব।’
ছবিতে অভিনয়ের তিন বছরের মাথায় শাবনাজ ও নাঈম দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। ১৯৯৪ সালের ৫ অক্টোবর তাঁরা ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর দুই বছর ছবিতে অভিনয় করেন শাবনাজ। এদিকে দুজনের বিয়ের পর নাঈমের বাবা মারা যান। এতে ভীষণ ভেঙে পড়েন নাঈম। সময়টায় শাবনাজকে স্বামীর পাশে থাকতে হতো সবচেয়ে বেশি। শাবনাজ বললেন, ‘সকালে ঘুম থেকে উঠেই ময়না, ময়না (শাবনাজকে ময়না বলে ডাকেন নাঈম) বলে ডাকাডাকি করে অস্থির করে ফেলত নাঈম। আমাকে ওর সামনে বসে থাকতে হতো। আমার সঙ্গটা তখন ওর বেশি দরকারও ছিল। আমরা অনেক গল্প করতাম, আড্ডা দিতাম। নাঈম কাজও কমিয়ে দেয়। আমিও হাতে থাকা কিছু ছবির কাজ করে নিজেকে গুটিয়ে নিই।’
‘বিষের বাঁশি’ নামের ছবিতে শাবনাজের চরিত্রের নাম ছিল ময়না। আর এই ছবিতে অভিনয় করতে গিয়ে দুজনের প্রেমের শুরু, তাই শাবনাজকে এই নামেই ডাকা শুরু করেন নাঈম। শাবনাজ বলেন, ‘যেহেতু আমাদের প্রেমের শুরু এই ছবিতে, তাই নাঈম আমাকে ওই নামে ডাকে। এখনো ওই নামে সে আমাকে ডাকে।’১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত একটানা অভিনয়জীবনে ২৬টি ছবিতে অভিনয় করেছেন শাবনাজ। ‘চাঁদনী’ ছাড়া অন্য ছবিগুলো হচ্ছে ‘দিল’, ‘জিদ’, ‘আনজুমান’, ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘টাকার অহংকার’, ‘ঘরে ঘরে যুদ্ধ’, ‘সোনিয়া’, ‘অনুতপ্ত’। নাঈম ছাড়াও ইলিয়াস কাঞ্চন, বাপ্পারাজ, সালমান শাহ, অমিত হাসান, মান্নারা ছিলেন তাঁর সহশিল্পী।
শাবনাজ অভিনীত বেশির ভাগ ছবিই ছিল প্রেমের গল্পের। মনে মনে শাবনাজ বৈচিত্র্যময় গল্পের খোঁজে ছিলেন। কিন্তু কেউ শিল্পীর মন বুঝতে পারেননি। তাই ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে থাকেন। শাবনাজ বলেন, ‘একঘেয়ে গল্প। সবই প্রেমের। আমি শুধু নায়িকা হয়ে থাকতে চাইনি। শিল্পী হতে চেয়েছি। তাই বৈচিত্র্যময় গল্প খুঁজছিলাম। পাইনি। একজন অভিনয়শিল্পী মানুষের মধ্যে বেঁচে থাকেন অসাধারণ চরিত্র হয়ে।’
বাংলা চলচ্চিত্রের আরেক জনপ্রিয় জুটি নাঈম–শাবনাজ। পর্দায়ও ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই জুটিবাংলা চলচ্চিত্রের আরেক জনপ্রিয় জুটি নাঈম–শাবনাজ। পর্দায়ও ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই জুটিপ্রথম আলো১৯৯১ সালে শাবনাজের যখন বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে, সবে তিনি মিরপুর শাহ আলী স্কুল থেকে এসএসসি পাস করেছেন। মা খুব একটা পছন্দ না করলেও নাট্যকর্মী বাবা উৎসাহ দিয়েছেন। তিনি বলেছিলেন, ‘যা করবে সৎভাবে করবে, ভালোবেসে করবে।’ শাবনাজ বলেন, ‘পুরান ঢাকায় আব্বার ফুফাতো বোনের গায়েহলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম। আব্বার ফুফার খুব ভালো বন্ধু ছিলেন এহতেশাম সাহেব। বিয়ের চার মাস পর ওই অনুষ্ঠানেরই ভিডিওতে এহতেশাম সাহেব আমাকে দেখেন। পছন্দ করেন। তাঁর ছবির নায়িকা বানানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেন। বাবাকে তিনি বলেন আমাকে “চাঁদনী” ছবির নায়িকা করতে চান। বাবা যেহেতু মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন, তাই তিনি না করলেন না।’স্কুলে পড়ার সময় শাবনাজও পাশাপাশি ভিন্ন কিছু মনে মনে খুঁজছিলেন। স্কুলে অঙ্ক ছাড়া কোনো বিষয় তাঁর ভালো লাগত না। তিনি বলেন, ‘আমি সায়েন্সে পড়তাম। জেনারেল ম্যাথ ও হায়ার ম্যাথে বরাবরই আমি ৯৫-এর ওপর নম্বর পেতাম। অন্য বিষয়ে খুব একটা আগ্রহ পেতাম না।’ এসএসসির পর হঠাৎ চলচ্চিত্রের সুযোগ পেয়ে গেলে তাই কিছুটা খুশিও হন।
স্কুলের গণ্ডি পেরিয়েই জীবনের প্রথম সিনেমায় কাজ শুরু করেন শাবনাজ। তারকা হতে খুব বেশি সময় লাগেনি। প্রথম ছবি ‘চাঁদনী’ তাঁকে চলচ্চিত্রের ব্যস্ত তারকা বানিয়ে দেয়। প্রথম ছবিতে সম্মানী পেয়েছিলেন ৫০ হাজার টাকা। জনপ্রিয়তার কারণে দ্বিতীয় ছবিতেই সম্মানী বাড়িয়ে দেন ছয় গুণ। এদিকে প্রথম ছবির জনপ্রিয়তায় পরের বছরের পুরো সময়টা বুকিং করে নেন প্রযোজক-পরিচালকেরা।
নব্বইয়ের দশকের আলোচিত সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন শাবনাজ ও নাঈম। পরিচালক সোহানুর রহমান সোহান সম্মানীও দিয়ে রেখেছিলেন। কিন্তু পরে ছবিটিতে আর তাঁদের কাজ করা হয়নি। এরপর ছবিটির মধ্য দিয়ে সালমান শাহ ও মৌসুমীর মতো দুজন নায়ক-নায়িকাকে পায় বাংলাদেশ।একটানা ১৯৯৬ সাল পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেন শাবনাজ। ‘ঘরে ঘরে যুদ্ধ’ ছিল টানা কাজ করার সময়কার সর্বশেষ ছবি।
এরপর আর কোনো কাজ করেননি। সংসারে নিজেকে মনোযোগী করেছেন। ১৯৯৯ সালে এসে একসময়ের জনপ্রিয় এই নায়িকার অভিষেক ঘটে টেলিভিশন নাটকে। প্রথম নাটক ‘আকাস কুসুম’। এরপর আরও কয়েকটি নাটকে অভিনয় করা হয় তাঁর। ২০০৫ সালে দীর্ঘ বিরতির পর আবার চলচ্চিত্রে অভিনয়ের অনুরোধ আসে শাবনাজের কাছে। বরেণ্য অভিনয়শিল্পী এ টি এম শামসুজ্জামানের অনুরোধ উপেক্ষা করতে না পেরে আজিজুর রহমানের ‘ডাক্তার বাড়ি’ ছবিতে অভিনয় করেন। এরপর আর ছোট পর্দা আর বড় পর্দা কোথাও দেখা যায়নি তাঁকে। এসব নিয়ে কোনো আক্ষেপও নেই। পেছন ফিরে তাকাতেও চান না।
পাঠকের মতামত:
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














