অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বাটলারদের হারিয়ে হান্ড্রেডের শিরোপা কারেন-নিশামদের
জেসন রয় বিস্ময়টা লুকালেন না ম্যাচ শেষে। বললেন, ‘যদি আপনি আমাকে আমাদের ইনিংসের ৩০-৪০ বল পর বলতেন যে এমন কিছু হতে চলেছে, আমি আপনাকে বিশ্বাস করতাম না।’
শুধু রয় কেন, তখন হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইতেন না। লর্ডসে দ্য হান্ড্রেডের ফাইনালে টম কারেন যখন ব্যাটিং করতে আসেন, ৩৬ বলে ওভাল ইনভিন্সিবলসের স্কোর তখন ৫ উইকেটে ৩৪ রান। জেসন রয়, উইল জ্যাকস, পল স্টার্লিং, স্যাম কারেন ও স্যাম বিলিংস—ফিরে গেছেন সবাই। ম্যানচেস্টার অরিজিনালস সে ম্যাচে তখন পরিষ্কার ফেবারিট। অথচ সেই ম্যাচই ওভাল জিতেছে ১৪ রানে, জিতেছে নিজেদের প্রথম শিরোপা। অন্যদিকে, জস বাটলারের ম্যানচেস্টার এ নিয়ে হারল টানা দ্বিতীয় ফাইনাল।
সেটি মূলত সম্ভব হয়েছে ‘বড়’ কারেন ও জেমস নিশামের রেকর্ড গড়া ষষ্ঠ উইকেট জুটিতে। দুজন মিলে ৬৫ বলে যোগ করেন ১২৭ রান, হান্ড্রেডের ইতিহাসে যেটি সর্বোচ্চ রানের জুটি। দুজনের জুটি থাকে অবিচ্ছিন্ন। ৭ চার ও ১ ছক্কায় ৩৩ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন নিশাম। কারেন ছিলেন আরও বিধ্বংসী—৩৪ বলে ৬৭ রানের ইনিংসে ৪টি চারের সঙ্গে ৫টি ছক্কা মারেন তিনি।
৫ উইকেটে ৩৪ রানের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ইনিংস শেষে ৫ উইকেটে ১৬১ রান—স্বাভাবিকভাবেই ওভাল উজ্জীবিত ছিল। তবে প্রতিপক্ষ ম্যানচেস্টার আগের রাতেই গড়েছে হান্ড্রেডের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ফলে, ওভাল যে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল, তা বলা যায় না।
কিন্তু ম্যানচেস্টারের ইতিহাস গড়া জয়ের দুই মূল কারিগর ফিল সল্ট ও জস বাটলার গতকাল তেমন কিছু করতে পারেননি। ১৬ বলে ২৫ রান করে প্রথমে থামেন সল্ট, ওভালকে প্রথম ব্রেকথ্রু এনে দেন ব্যাটিংয়ে স্বপ্নের দিন কাটানো টম কারেনই। বাটলার ১৫ বলে ১১ রান করেন।
ম্যাক্স হোল্ডেন এক প্রান্তে টিকে থাকলেও ম্যানচেস্টারের মিডল অর্ডার দাঁড়াতে পারেনি, ৭২ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। ততক্ষণে বলপ্রতি প্রয়োজনীয় রানরেটও প্রায় দ্বিগুণ হয়ে গেছে। পরবর্তী সময়ে সিরিজসেরার পুরস্কার জেতা জেমি ওভারটন (১৯ বলে ২৮*) ও টম হার্টলি (৮ বলে ১৬*) শুধু ব্যবধানই কমাতে পেরেছেন।
ম্যাচশেষে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা টম কারেন, ‘জানি না কীভাবে পুরো ব্যাপার ব্যাখ্যা করব। সত্যিই দারুণ খুশি, ছেলেরা অবিশ্বাস্য কাজ করেছে! এই দলকে নিয়ে গর্বিত। খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিলাম না, একটু সময় নিয়েছি, ইতিবাচক থাকার চেষ্টা করেছি, নিশের (নিশাম) সঙ্গে জুটি হয়েছে। দুর্দান্ত উপলক্ষ, এবারের হান্ড্রেড অবিশ্বাস্য ছিল।’
জানি না কীভাবে পুরো ব্যাপার ব্যাখ্যা করব। সত্যিই দারুণ খুশি, ছেলেরা অবিশ্বাস্য কাজ করেছে!টম কারেনএমনিতে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ওভাল সরাসরিই খেলেছে ফাইনাল। তবে ফাইনালে অ্যাডাম জাম্পা, হাইনরিখ ক্লাসেন, সুনীল নারাইনের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পায়নি তারা। অবশ্য টম কারেন ও নিশামরা সেসবকে পাত্তাই দেননি।
পুরুষদের আগে একই দিনে নারী হান্ড্রেডের শিরোপা জিতেছে সাউদার্ন ব্রেভ। টানা দুটি ফাইনাল হারার পর অবশেষে শিরোপার স্বাদ পেল পয়েন্ট তালিকার শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করা ব্রেভ। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৩৯ রান তোলা ব্রেভ হারিয়েছে নর্দার্ন সুপারচার্জার্সকে। ব্রেভ অধিনায়ক অ্যানা স্রাবসোল এ ম্যাচ দিয়েই বিদায় বলেছেন পেশাদার ক্রিকেটকে। ইংল্যান্ডের ২০১৭ সালের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক পেয়েছেন রূপকথার বিদায়।
পাঠকের মতামত:
- ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- ১২ রানের লক্ষ্য দিয়ে ৯ উইকেটে হারল বাংলাদেশ
- লর্ডসে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
- লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- উৎপাদন বন্ধ, এমএল ডাইংয়ের হিসাবে প্রশ্ন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
- মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
- ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
- নাতি-নাতনিদের নিয়ে গ্রিসে ছুটিতে রজনীকান্ত
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস
- ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
- ব্রাজিলের হয়ে গোলের পর সুখবর দিলেন এনদ্রিক
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- বন্ধ সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- কর ছাড়ে তিন মাসে আদায় ১,৩০৪ কোটি টাকা
- লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
- লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে দেশের অধিকাংশ ব্যাংক
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও
- ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ার
- শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে আগ্রহী এডিবি
- লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লোকসান থেকে বেরোতে পারেনি আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার মুনাফা কমেছে ৪০ শতাংশ
- বিডি পেইন্টসের ‘নো’ ডিভিডেন্ড
- ভিএফএস থ্রেডের মুনাফা কমেছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে এগোচ্ছে বিশ্ব, ব্যর্থ বাংলাদেশ
- লোকসান থেকে বেরোতে পারেনি ওরিয়ন ফার্মা
- লোকসানে ওরিয়ন ইনফিউশন
- বেস্ট হোল্ডিংসের মুনাফা কমেছে ৪৮ শতাংশ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














