হিমাদ্রির শেয়ার কারসাজিকারদের ১.৭০ কোটি টাকা জরিমানা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে এসএমই বোর্ডে তালিকাভুক্ত হিমাদ্রি লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে ৩ প্রতিষ্ঠান ও ১ ব্যক্তিকে ১ কোটি ৭০ লাখ টাকা জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি এ সংক্রান্ত চিঠি দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে।
জরিমানা করা হয়েছে - ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউস ইনোভা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল বারী ও তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স এআর ট্রেডার্স এবং মেসার্স অভি ব্রিকস ও মুনীর ট্রেডার্স। এ ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রফিকুল বারী ও তাঁর প্রতিষ্ঠান এআর ট্রেডার্সকে ১ কোটি টাকা, অভি ব্রিকসকে ৬০ লাখ টাকা ও মুনীর ট্রেডার্সকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের মোট জরিমানার পরিমাণ ১ কোটি ৭০ লাখ টাকা।
তবে কারসাজির মাধ্যমে ওই ৩ প্রতিষ্ঠান ও ১ ব্যক্তি মাত্র ৫ মাসে ৮২ কোটি টাকা মুনাফা করেছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান শেয়ার বিক্রি করে প্রায় ২ কোটি টাকা মুনাফা তুলে নিয়েছে। বাকি ৮০ কোটি টাকা আনরিয়ালাইজড মুনাফা।
বিএসইসির তথ্য অনুযায়ী, এসএমই বোর্ডে তালিকাভুক্ত হিমাদ্রির শেয়ারের দামে অস্বাভাবিক উত্থানের ঘটনা তদন্তের জন্য গত বছরের আগস্টে ডিএসইকে দায়িত্ব দেওয়া হয়। ডিএসইর তদন্ত দল গত বছরের ২৭ এপ্রিল থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৫ মাসে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনা তদন্ত করে। তাতে ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো পারস্পরিক যোগসাজশে কারসাজি করে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ানোর তথ্য উঠে আসে।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ২৭ এপ্রিল হিমাদ্রির শেয়ারের বাজারমূল্য ছিল ৩৮.৮০ টাকা। টানা মূল্য বৃদ্ধির ফলে ১৭ সেপ্টেম্বর সেটির দাম বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৪৭৪ টাকায়। সেই হিসাবে প্রায় ৫ মাসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বাজারমূল্য ৬ হাজার ৪৩৫ টাকা বেড়েছে। এ সময়ের মধ্যে বাজারে লেনদেন হওয়া কোম্পানিটির বেশির ভাগ শেয়ারের এবং সিরিজ লেনদেনের সঙ্গে যুক্ত ছিল ইনোভা সিকিউরিটিজের এমডি রফিকুল বারী ও তাঁর মালিকানাধীন এআর ট্রেডার্স এবং অভি ব্রিকস ও মুনীর ট্রেডার্স। তারা নিজেদের মধ্যে শেয়ার লেনদেনের মাধ্যমে কৃত্রিমভাবে সংকট তৈরি করে শেয়ারের অস্বাভাবিক দাম বাড়িয়েছে।
আরও পড়ুন.....
আড়াই কোটি টাকার মূলধনের হিমাদ্রিতে ১০ কোটির বেশি ভূয়া সম্পদ
ডিএসইর তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ৭ মে ও ২ জুলাই দুই দিনে হিমাদ্রির প্রায় সাড়ে ১৯ হাজার শেয়ার কেনে এআর ট্রেডার্স। এসব শেয়ার কেনা হয় রফিকুল বারীর ব্যক্তিগত বিও হিসাব থেকে। একইভাবে গত বছরের ১৮ ও ২০ জুন রফিকুল বারী দুই দিনে ব্লক মার্কেট থেকে এআর ট্রেডার্সের নামে প্রায় ৩২ হাজার শেয়ার কেনেন।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, হিমাদ্রির কারসাজির ঘটনার সঙ্গে যুক্ত তিন প্রতিষ্ঠান যথাক্রমে এআর ট্রেডার্স, অভি ব্রিকস ও মুনীর ট্রেডার্সের নামে থাকা বিও হিসাবে ব্যবহার করা ঠিকানা আর রফিকুল বারীর ব্যক্তিগত বিও হিসাবের ঠিকানা একই। রাজধানীর মিরপুর ডিওএইচএসের ২ নম্বর অ্যাভিনিউর ১৩ নম্বর সড়কের একটি বাড়িকে এ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঠিকানা হিসেবে দেখানো হয়। যদিও বিএসইসির শুনানিতে রফিকুল বারী অভি ব্রিকস ও মুনীর ট্রেডার্সের সঙ্গে তাঁর সম্পর্কের কথা ও কারসাজির অভিযোগও অস্বীকার করেন তিনি। তবে বিএসইসি মনে করে, চার বিও হিসাবের সুবিধাভোগী এক বা একাধিক ব্যক্তি। কারসাজির সুবিধার্থে একাধিক বিও হিসাব ব্যবহার করা হয়েছে।
সিরিজ লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের পাশাপাশি এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান কোনো ধরনের ঘোষণা ছাড়াই বাজার থেকে কোম্পানিটির উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার কিনে আইন লঙ্ঘন করেছে। নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান ঘোষণা ছাড়া পারস্পরিক যোগসাজশে তালিকাভুক্ত কোনো কোম্পানির ১০ শতাংশ বা তার বেশি শেয়ার কিনতে পারে না। কিন্তু হিমাদ্রির শেয়ারের কারসাজির ক্ষেত্রে এ আইনেরও ব্যত্যয় ঘটেছে।
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- মাকসুদের সময়ের চেয়েও তলানিতে শেয়ারবাজার
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমলেও শেয়ারদর বাড়ল ১৫১%
- দফায় দফায় কমার পর বাড়ল সোনার দাম
- সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি
- ওটিটির তকমা চান না শ্রিয়া, নজর এখন সিনেমায়
- বন্ধ স্টিল মিলের জমি থেকে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার রপ্তানি
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ৪২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সাফ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
- ৪৭ বছর বয়সেও ইমরান তাহিরের দাপট, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- লভ্যাংশে পনেরো শতাংশ কর—শঙ্কা ও আশঙ্কার শেয়ারবাজার
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে : নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আট বছর পর ফিরেও ব্যর্থ
- দেড় যুগ পর পরিচালনায় রুবেল, ‘সুপার হিউম্যান’ হচ্ছেন জয়
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
- যুদ্ধ পরিস্থিতিতে দরপত্র ছাড়াই ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়ছে, ইউরোপে গতি কম
- ৯৯.৯৯% ঋণ খেলাপি, জামানতের অস্তিত্ব নিয়েই সন্দেহ
- পেশার মর্যাদা বাড়াতে একসঙ্গে আইসিএমএবি-আইসিএবি
- আইপিওর বাইরেও শেয়ারবাজারে অর্থায়নের সুযোগ আছে: ডিএসই এমডি
- প্যারামাউন্ট টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে এসকে ট্রিমস
- গেইনারের শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- পতনে দিন শেষ
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’
- এসবিআইয়ে ১২ হাজার কর্মী নিয়োগ, নতুন শাখা হবে ২৫০টি
- স্যামসাং ইন্ডিয়ায় ১০০ কর্মকর্তাকে চাকরি ছাড়ার নির্দেশ
- এমন ব্লাউজ পরার চেয়ে না পরাই ভালো
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজার লাভবান হবে
- মিউচুয়াল ফান্ডের বিকাশে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম জরুরি
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি, অন্যদের পথ খুলল
- কমোডিটি ডেরিভেটিভস বাজার: লাইসেন্স পাচ্ছে সাত ব্রোকার
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের এক ম্যাচ ঢাকায়, আরেকটি সিলেটে
- ব্যালন ডি’অর ২০২৬: কোপা ট্রফিতে হ্যাটট্রিকের হাতছানি ইয়ামালের
- ১০০ চিঠি নিয়ে ডিএসই-ডিবিএর আলোচনা
- উত্থান টিকলো না শেষবেলার পতনে
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘AA-’
- বে-মেয়াদি হচ্ছে রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
- ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ
- ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠান
- আজকের বাজারে সোনার দাম কত
- জিডিপির আশাতীত প্রবৃদ্ধি, তবু শেয়ারবাজারে স্বস্তি নেই
- ‘নিজের থালা-বাসন নিজেই ধোয়’, স্বামী শিলাদিত্যকে নিয়ে যা বললেন শ্রেয়া
- ‘খেলনা বিমান’ মন্তব্য, নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটি টাকার মামলা
- সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বাভাবিক লেনদেন, টাকা তুলছেন গ্রাহকরা
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তে ডিএসই
- শেয়ারবাজারের মন্দার কারণ ও করণীয় নিয়ে ডিএসই-ডিবিএর বৈঠক কাল
- ২০২৮ সালের মধ্যে ডেরিভেটিভ চালু করতে প্রস্তুতি নিচ্ছে বিএসইসি
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- মাকসুদের সময়ের চেয়েও তলানিতে শেয়ারবাজার
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমলেও শেয়ারদর বাড়ল ১৫১%
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা














