ছাত্রলীগকে বেছে বেছে নিয়োগ দেয় কমিশন : বাতিলের দাবি
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ১২৭ জনের বিশাল নিয়োগ দেয় কমিশন। এরমধ্যে বেশিরভাগই বেঁছে বেঁছে নিয়োগ দেওয়া হয়েছে ছাত্রলীগকে। যাদের যোগ্যতাই ছিল ছাত্রলীগ করা। ওইসব ছাত্রলীগ কোটায় চাকরী পাওয়া কর্মীরা এখন বিএসইসির বোঝাঁ। যাদের নেই কোন মেধা, নেই কোন যোগ্যতা। তাই যে লক্ষ্যে বিএসইসিতে এই বিশাল নিয়োগ দেওয়া হয়েছিল, তা পূরণ হয়নি। ফলে ওই নিয়োগ বাতিল করে যোগ্যদের বাছাই করে পূণঃনিয়োগ করার দাবি বাজার সংশ্লিষ্টসহ বিএসইসিরই কর্মকর্তাদের।
বাজার সংশ্লিষ্টদের মতে, যেখানে যোগ্যতা ছাত্রলীগ, সেখানে বিএসইসিতে নিয়োগ পাওয়া সেইসব কর্মকর্তা-কর্মচারীদের থেকে ভালো কিছু আশা করা যায় না। ছাত্রলীগরা মেধাবি না। এরা শুরুই করে চাঁদাবাজি দিয়ে ক্যারিয়ার। যাদের লক্ষ্যই ছিল অন্যর টাকা মেরে খাওয়া। তাদের থেকে ভালো কিছু আশা করা বোঁকামি।
সংশ্লিষ্ট দাবি, বাংলাদেশের ছাত্রলীগরা যে কি পরিমাণ মেধাবি হতে পারে, তা কিন্তু সবাই জানে। এরা বছরের পর বছর ফেইল করে একই ক্লাসে থাকে। ৪ বছরের কোর্স মেয়াদ ১০ বছরেও শেষ করতে পারে না। এমন ছাত্রলীগকে নিয়োগের মাধ্যমে বিএসইসিকে দীর্ঘমেয়াদে ধংস করা হয়েছে। সিনিয়র কর্মকর্তা-কর্মচারীরা যখন অবসরে যাবে, তখন বিএসইসি এক প্রকার পঙ্গু হয়ে যাবে। তাই এখনই ১২৭ জনের নিয়োগ বাতিল করে পূণ:নিয়োগের ব্যবস্থা করতে হবে।
১২৭ জন কর্মকর্তা ও কর্মচারীর বিশালসংখ্যক নিয়োগে বিদ্যমান আইন, বিধিমালা ও সরকারি আদেশের তোয়াক্কা করেনি কমিশন। মহামারি করোনার কারণে সরকারি নির্দেশে যখন দেশব্যাপী লকডাউন চলছিল, তখন তড়িঘড়ি করে এই নিয়োগ চূড়ান্ত করা হয়। এক্ষেত্রে সরকারি নির্দেশনাও আমলে নেয়নি কমিশন। বিএসইসির চেয়ারম্যানের ঘনিষ্ঠ এবং বিভিন্নভাবে শেয়ারবাজার থেকে সুবিধাভোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির দুজন অধ্যাপকের মাধ্যমে সম্পন্ন করা হয় এই নিয়োগ প্রক্রিয়া। এক্ষেত্রে লিখিত পরীক্ষার উত্তরপত্রও কমিশনে আসেনি।
পরবর্তী সময়ে এই দুজন শিক্ষককে শেয়ারবাজারসংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে একজন হলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বর্তমান পরিচালক ড. আব্দুল্লাহ আল মাহমুদ।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও বিএসইসির সাবেক চেয়ারম্যান ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, এ রকম কিছু ঘটে থাকলে তা দুঃখজনক। কারণ বিএসইসির নিয়োগ ও পদোন্নতির জন্য আলাদা বিধিমালা আছে। তাদের অবশ্যই সেটা মানতে হবে। তার মতে, একটি প্রতিষ্ঠান কতটা দক্ষতার সঙ্গে কাজ করবে, তা অনেকটা নির্ভর করছে অভ্যন্তরীণ সুশাসন ও শৃঙ্খলার ওপর। বিএসইসির মতো প্রতিষ্ঠানের জন্য এটি আরও প্রযোজ্য। তার মতে, এ ধরনের প্রতিষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।
বিএসইসিতে জনবল সংকটের অভিযোগ ছিল দীর্ঘদিনের। খোন্দকার ইব্রাহিম খালেদের তদন্ত রিপোর্টেও জনবল বাড়ানোর সুপারিশ করা হয়। পুরো শেয়ারবাজার নিয়ন্ত্রণের জন্য বিএসইসির জনবল ছিল ১৬৪ জন। তবে ২০১৯ সালের ১৬ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কমিশনের জনবল কাঠামোতে ২০৫টি নতুন পদের সৃষ্টির অনুমোদন দেয়। ফলে কমিশনের কাঠামোতে জনবলের সংখ্যা দাঁড়ায় ৩৬৯। গত ৩ বছরে এই ২০৫টি পদে নিয়োগ দেয় কমিশন।
নতুন সাংগঠনিক কাঠামো অনুসারে ১০ ক্যাটাগরির পদের বিপরীতে ১২৭ জন জনবল নিয়োগের জন্য ২০২১ সালের ২৫ মার্চ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বিএসইসি। এর মধ্যে সহকারী পরিচালক (সাধারণ) পদে ৫৭ জন, সহকারী পরিচালক লিগ্যাল সার্ভিস ৪ জন, সহকারী পরিচালক (এমআইএস) ৪, জনসংযোগ কর্মকর্তা ২, হিসাবরক্ষণ কর্মকর্তা ১, ব্যক্তিগত কর্মকর্তা ২১, লাইব্রেরিয়ান ১, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ৪, ক্যাশিয়ার ১, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ১, অভ্যর্থনাকারী ১, গাড়িচালক ৩ এবং অফিস সহায়ক পদে ২৭ জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
আগ্রহীদের ২০২১ সালের ১ থেকে ৩০ এপ্রিলের মধ্যে আবেদন করতে বলা হয়। কিন্তু করোনা ভাইরাসের বিস্তার রোধে ২০২১ সালের ১২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই প্রজ্ঞাপনে ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়। এ সময় অতিজরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়, চিকিৎসাসেবা, মৃত্যুদেহ দাফন এবং করোনার টিকা গ্রহণ) কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়। এজন্য সাধারণ মানুষের বাইরে যাওয়া রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশনা দিয়ে নামানো হয় রাস্তায়। এর ধারাবাহিকতায় ১৬ মে জারি করা আরেকটি প্রজ্ঞাপন জারি করে ২৩ মে পর্যন্ত বাড়ানো হয় লকডাউন। কিন্তু এই লকডাউনের মধ্যেই ২০২১ সালের ১৯ মে সহকারী পরিচালক পদে অনুষ্ঠিত হয় নিয়োগ পরীক্ষা। অর্থাৎ লকডাউনের ভেতরে সরকারের সব কার্যক্রম যখন বন্ধ ছিল, তখন পরীক্ষা নেয় বিএসইসি। এক্ষেত্রে লকডাউন সংক্রান্ত সরকারের নির্দেশনা লঙ্ঘন হয়েছে। এর মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ সীমিত করা হয়।
এছাড়া পরীক্ষার দায়িত্ব দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিকে। পুরো বিষয়টির দায়িত্ব পান বিজনেস ফ্যাকাল্টির দুজন অধ্যাপক-ড. আব্দুল্লাহ আল মাহমুদ এবং ড. মোহাম্মদ তারেক। এই নিয়োগের প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র মূল্যায়নসহ যাবতীয় কাজ এই দুজনই করেছেন। নিয়ম অনুসারে লিখিত পরীক্ষায় যারা অংশ নিয়েছেন, তাদের উত্তরপত্র কমিশনে আসার কথা। কিন্তু পরীক্ষার কোনো উত্তরপত্র কমিশনে পাঠানো হয়নি। শুধু উত্তীর্ণদের একটি তালিকা কমিশনে পাঠানো হয়। এই তালিকার ভিত্তিতে মৌখিক পরীক্ষার মাধ্যমে ১২৭ জনকে চাকরির জন্য চূড়ান্ত করা হয়।
মৌখিক পরীক্ষা গ্রহণের দায়িত্ব দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদাদলের প্রভাবশালী শিক্ষক প্রফেসর ড. মাহমুদ ওসমান ইমামকে। নতুন নিয়োগ পাওয়া ১২৭ জনের এই সংখ্যা ছিল ওই সময়ে বিএসইসিতে কর্মরত মোট জনবলের ৭৮ শতাংশের সমান। এ বিশাল নিয়োগ ছাত্রলীগদের মধ্যে সীমাবদ্ধ রাখা হলেও, তা নিয়ে প্রকাশ্যে কেউ কথা বলেনি এতোদিন। এরপরও আরও কয়েক দফায় জনবল নিয়োগ দেয় কমিশন।
অন্যদিকে লিখিত পরীক্ষার দায়িত্ব পাওয়া এই দুজন শিক্ষক ড. আব্দুল্লাহ আল মাহমুদ ও ড. মোহাম্মদ তারেক বিএসইসির বর্তমান চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলামের অনুগত হিসাবে ব্যাপক পরিচিত। কমিশনে যোগদানের আগে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম নিজেও বিজনেস ফ্যাকাল্টির ডিন ছিলেন। ফলে এখানে কনফ্লিক্ট অব ইনটেরেস্ট্রের (স্বার্থের দ্বন্দ্ব) বিষয় জড়িত।
নিয়োগ চূড়ান্ত হওয়ার পর ড. আব্দুল্লাহ আল মাহমুদকে ডিএসইর পরিচালক এবং ড. মোহাম্মদ তারেককে শেয়ারবাজারের আরেক প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনস্টিটিউটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট করা হয়। বর্তমানে ড. তারেক বিআইসিএমের ওই পদে কাজ করছেন। এছাড়া তাকে সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এবং বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়।
বিএসইসির প্রশাসনিক ব্যবস্থা, পদোন্নতি, পদায়ন ও দায়িত্ব বণ্টন প্রক্রিয়া দীর্ঘদিন থেকে সুশৃঙ্খল এবং অন্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় ছিল। কিন্তু শিবলী কমিশন চরম স্বেচ্ছাচারিতা করে।
পাঠকের মতামত:
- সিএসই-৩০ সূচকে ৪ কোম্পানির পরিবর্তন
- দুলামিয়া কটনের ৯৮% দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ কুইন সাউথ
- শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উত্থান
- দ্বিতীয় প্রান্তিকে ২০৪ কোটি টাকার উদ্বৃত্ত
- দ্বিতীয় প্রান্তিকে ৮ কোটি ১১ লাখ টাকার ঘাটতি
- রূপালি লাইফ ইন্স্যুরেন্সের ১২% লভ্যাংশ ঘোষনা
- শাহরুখ শেষ সুপারস্টার নন
- লুজারে বীমা কোম্পানির আধিপত্য
- গেইনারের শীর্ষে এল আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান
- ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- হাজার কোটির নিচে লেনদেন
- আর্থিক হিসাব প্রকাশ করবে ৭ কোম্পানি
- জীবন বিমা তহবিলে ৫২ কোটি ৯৩ লাখ টাকা বেড়েছে
- প্রগতি ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ
- সন্ধানি লাইফ ইন্স্যুরেন্সের ১২% লভ্যাংশ ঘোষনা
- শেয়ারপ্রতি ১৮.২৩ টাকার লোকসানকে দেখানো হয়েছে ১.১০ টাকা মুনাফা
- দুই কোম্পানির লভ্যাংশ বিতরণ
- লুজারে বীমা কোম্পানির আধিপত্য
- পতন দিয়ে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- গেইনারের শীর্ষে গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড
- শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম স্থগিত
- ফরচুন সুজের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ২০ শতাংশ
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ
- প্রথম পিরিয়ডে মনে হয়েছিল মৃত্যু নিশ্চিত
- ‘হাসলে মিষ্টি, না হাসলে আগুন’
- তৃতীয়ও হতে পারল না বিশ্বকাপ জয়ের শীর্ষ দাবিদার ফ্রান্স
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে
- একদিনে আইবিএমের ৮.৫০ লাখ কোটি টাকা পতন
- 'অন্যের কথায়' শেয়ার কেনেন অধিকাংশ খুচরা বিনিয়োগকারী: বিএসইসি চেয়ারম্যান
- বাজার শক্তিশালী হলে বিদেশিরা আগ্রহী হবেন
- মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৭ হাজার ৪৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- মার্জিন বিধিমালা এখনও চূড়ান্ত নয়, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বিএসইসির
- সাপ্তাহিক লুজারের শীর্ষে সান লাইফ ইন্স্যুরেন্স
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- অস্বাভাবিক দরবৃদ্ধি, আল-মদিনা ফার্মার শেয়ার তদন্তের নির্দেশ
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- শেয়ারবাজারে ৫ কার্যদিবস পর পতন
- লুজারের শীর্ষে উসমানিয়া গ্লাস
- ফরচুন সুজের অস্বাভাবিক দর বৃদ্ধি
- গেইনারের শীর্ষে টেকনো ড্রাগস
- দুই কোম্পানির লভ্যাংশ বিতরণ
- ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন
- মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে মহেশপুরে সচেতনতামূলক র্যালি
- লেনদেনের শীর্ষ টেকনো ড্রাগস
- বিআইএফসির লোকসান বেড়েছে ৪ শতাংশ
- সেনা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ২ শতাংশ
- উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের পর্ষদে ফেরাতে হাইকোর্টের অনুমতি চাইবে পিপলস লিজিং
- আল-আরাফাহ ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরল উদ্যোক্তা পরিচালকদের হাতে
- গোল্ডেন বুটের দৌড়ে এমবাপেকে টপকে শীর্ষে মেসি
- বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব, নজরে বন্দর ও লজিস্টিকস খাত
- আইপিও অনুমোদনে দীর্ঘসূত্রতা কমানোর দাবি
- আর্জেন্টিনা জেতায় বিয়ে করতে যাচ্ছেন পরীমণি!
- টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা
- লুজারের শীর্ষে জুট স্পিনার্স
- শেয়ারবাজারে টানা ৫ কার্যদিবস উত্থান
- গেইনারের শীর্ষে এসিআই ফর্মূলা
- ব্লক মার্কেটে ৪৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বিএসআরএম স্টিল
- প্রাইম ইসলামী লাইফের ঘাটতি কমেছে, বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স তহবিল
- প্রগতি লাইফের নেট প্রিমিয়াম বেড়েছে ২৪%
- এমএল ডাইংয়ের ৬২% দর বৃদ্ধি
- ডেনিম উৎপাদন সক্ষমতা ৬০ মিলিয়ন গজে উন্নীত করেছে এনভয় টেক্সটাইল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সিএসই-৩০ সূচকে ৪ কোম্পানির পরিবর্তন
- দুলামিয়া কটনের ৯৮% দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ কুইন সাউথ
- শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উত্থান
- দ্বিতীয় প্রান্তিকে ২০৪ কোটি টাকার উদ্বৃত্ত
- দ্বিতীয় প্রান্তিকে ৮ কোটি ১১ লাখ টাকার ঘাটতি
- রূপালি লাইফ ইন্স্যুরেন্সের ১২% লভ্যাংশ ঘোষনা














