ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

ভয়ে দেশে ফিরছেন না কমেডি জায়েদ

২০২৪ সেপ্টেম্বর ২৭ ১১:৪৯:৪৮
ভয়ে দেশে ফিরছেন না কমেডি জায়েদ

অর্থ বাণিজ্য ডেস্ক : কমেডিয়ান বা জোকার হিসেবে সমালোচিত ঢালিউড অভিনেতা জায়েদ খান শিগগির দেশে ফিরছেন না। দেশের পট পরিবর্তনে তিনি ভয় থেকে দেশে ফিরছেন না।

গত ২৮ জুন থেকে দেশের বাইরে অবস্থান করছেন জায়েদ খান। আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দিকে দিকে অনেকের নামে মামলা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অভিনেত্রী তানভীন আহমেদ সুইটি, অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়সহ যে ৫৬ জনের নামে মামলা হয়েছে, তাতে রয়েছে জায়েদ খানের নামও।

সে বিষয়ে অবগত আছেন জানিয়ে জায়েদ বলেন, ‘আমি রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নই। কোনো দুর্নীতি করিনি। একজন শিল্পী হিসেবে সবসময় মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। ছাত্র-জনতার আন্দোলনের প্রায় মাস খানেক আগে থেকে আমি অস্ট্রেলিয়া, কানাডা ও সর্বশেষ আমেরিকার শো নিয়ে ব্যস্ত ছিলাম। শো করে মানুষকে বিনোদিত করেছি। একজন বিনোদনকর্মী হিসেবে এটাই আমাদের কাজ। আমি সেটাই করেছি।’

বর্তমানে কানাডার একটি শহরে অবস্থান করছেন জায়েদ খান। তার পরবর্তী গন্তব্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস।

জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে এখনো আমার কিছু শো বাকি আছে। সেসব শেষ করেই ফিরব। আশা করি দেশে ফিরলে কোনো হয়রানির মুখে পড়তে হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা শিল্পী। কারও সঙ্গে কখনো অন্যায় করিনি, কারও কোনো ক্ষতি করিনি। দেশের মানুষকে ভালোবাসি। আমাকেও সবাই ভালোবাসেন। আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে। দেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূস সাহেব। তিনি ছাত্রদের নিয়ে দেশ সংস্কারের কাজ করছেন। আমার বিশ্বাস, এসব ভিত্তিহীন মামলার বিষয়েও তিনি দেখবেন।’

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন