নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন মার্টিনেজ
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার কাছে হারের পর মেজাজ হারিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এরপর তিনি আঘাত করে বসেন টিভি ক্যামেরায়, পরে সেই কলম্বিয়ান সাংবাদিক তাকে চড় মারারও অভিযোগ তুলেছিলেন। যার জন্য এমিকে শাস্তি দিয়েছে ফিফা। আর্জেন্টিনার জার্সিতে তিনি বাছাইয়ের পরবর্তী দুই ম্যাচ খেলতে পারবেন না। সেই নিষেধাজ্ঞার দিন তিনেক পর মুখ এই খুললেন আলবিসেলেস্তে তারকা।
অক্টোবরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা ভেনেজুয়েলা (১০ অক্টোবর) এবং বলিভিয়ার (১৫ অক্টোবর) বিপক্ষে খেলবে। কলম্বিয়ার বিপক্ষে হারের পর দীর্ঘদিনের ছন্দে ছোট হোঁচট খেয়েছে লিওনেল স্কালোনির দলটি। এরসঙ্গে যুক্ত হয়েছে পরবর্তী দুই ম্যাচে গোলবারে মার্টিনেজের অনুপস্থিতি। শাস্তি পাওয়ার পর নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। একইসঙ্গে তিনি ভবিষ্যতে কারও সঙ্গে ‘আক্রমণাত্মক’ কিছু না করার কথাও ব্যক্ত করেন।
নিজের ইন্সটাগ্রাম একাউন্টে দেওয়া পোস্টে এমি মার্টিনেজ বলেছেন, ‘আমি আমার নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি এবং কাউকে আঘাত করে থাকলে সেজন্য ক্ষমা প্রার্থনা করছি। উদযাপনের ভঙ্গি অনেকের মুখে হাসি ফোটায় এবং সেখানে কাউকে আঘাত বা অসম্মান করার ইচ্ছা থাকে না।’ মার্টিনেজে উদযাপনের জন্য আগেও কম বিতর্ক হয়নি। পুরস্কার কিংবা বিশ্বকাপ/কোপা আমেরিকার ট্রফি নিয়ে তার অশালীন অঙ্গভঙ্গিতে বরং অনেকেই বিব্রত। যা নিয়ে আগে কখনও কথা বলতে দেখা যায়নি এমিকে।
নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থেকে সতীর্থদের সমর্থন দেওয়ার কথাও জানালেন একটি বিশ্বকাপ এবং দুটি কোপাজয়ী এই গোলরক্ষক, ‘ফিফা উইন্ডোতে আমি আমার বন্ধুদের সমর্থন দেবো, যদিও নিজে খেলতে না পারার আক্ষেপ থাকবে। কাউকে অসম্মান করার কোনো ইচ্ছা কখনোই আমার ছিল না, এমনকি কোন ধরনের অঙ্গভঙ্গি তাদের কাছে অনাকাঙ্ক্ষিত মনে হয় সেটাও আমি জানি না। তবে আমি চেষ্টা করব আমার আচরণে যেন আর কেউ ব্যথিত না হয় এবং আমার পুরো মনোযোগ থাকবে আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলার হয়ে শিরোপা জয়ের দিকে।’
এদিকে মার্টিনেজের অনুপস্থিতিতে আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচে তার বিকল্প কে হবেন, তা নিয়ে আলোচনা চলছে। সেক্ষেত্রে সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস বলছে অলিম্পিক গেমসে আলবিসেলেস্তেদের গোলবার সামলানো জেরোনিমো রুলির কথা। অবশ্য টুর্নামেন্টটিতে তিনি ভালো পারফর্ম করলেও, কাঙ্ক্ষিত সাফল্য পায়নি হাভিয়ের মাশচেরানোর আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে।
নিজেদের সর্বশেষ ম্যাচে চলতি বছরের প্রথম হার দেখলেও লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষেই আছে স্কালোনির শিষ্যরা। ৮ ম্যাচে তাদের সর্বোচ্চ ১৮ পয়েন্ট। সমান ম্যাচ শেষে দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৬ পয়েন্ট। এরপর যথাক্রমে অবস্থান উরুগুয়ে (১৫), ইকুয়েডর (১১) এবং ব্রাজিলের (১০)।
পাঠকের মতামত:
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- প্রাইম ব্যাংকের দুই পরিচালক কিনবে ১৪ কোটি টাকার শেয়ার
- উত্থানে ফিরেছে শেয়ারবাজার
- দুই ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- মঙ্গলবারও শেয়ারবাজারে পতন
- বিনিয়োগকারী ক্ষতিপূরণে নতুন সূত্রপাত: ডিএসই পরিচালক ইমন
- ১৭ হাজারের বেশি বিনিয়োগকারীর ক্ষতিপূরণে আইপিএফের বড় উদ্যোগ
- শেয়ারবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তনের প্রস্তুতি ডিএসইর
- ওরিয়ন ইনফিউশনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ভারতের শেয়ারবাজারে বাড়ছে উদ্বেগ
- ‘ওকে প্রতিদিন চুমু খেতে পারি’
- মেয়ে সুপারস্টার : বিদ্যুৎহীন গ্রামে কেন থাকেন ক্যাটরিনার মা
- বিশ্বজুড়ে জ্বালানির দামে তীব্র অস্থিরতা: বাংলাদেশে বড় ধরনের প্রভাব
- ডিজেল সংকটে ব্যাহত নির্মাণকাজ, মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ছে ৬ মাস
- ১২ বছরে অনিয়ম-জালিয়াতিতে খেলাপি বেড়েছে ১৬ হাজার কোটি টাকা
- ২৫ শতাংশ সীমা ছাড়িয়ে শেয়ার ধারণ, ব্লকে ১৭ লাখের বেশি
- আইপিডিসির ঋণ–আমানত ব্যবস্থাপনায় একাধিক ঝুঁকির ইঙ্গিত
- চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগে হস্তক্ষেপ করেনি ব্যাংক
- লুজারের শীর্ষে আনলিমা ইয়ার্ন
- গেইনারের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- পাঠ্যবইয়ে হৃতিক রোশনের নাম!
- ‘প্রয়োজন না থাকলে সাহসী দৃশ্যে রাজি নই’
- ওয়ালমার্টের বার্ষিক আয় ৮৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
- মিরসরাইয়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের খোঁচা, জবাব দিলেন না কেইন
- ‘কিছুই জানলে না, অধিনায়ক হয়ে কী করছিলে?’ বাবরকে আকরাম
- লুজারের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান
- কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণের পেস্ট
- শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
- নবম পে স্কেলের বাইরে যারা
- উচ্চ সুদে বিনিয়োগে ধাক্কা, আস্থার সংকটে শেয়ারবাজার
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- সালমান শাহ, যাঁর জন্য সময় থমকে আছে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বিনিয়োগকারীরা হারালো ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- ‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি
- ‘সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’, বাদশাকে নিয়ে ঈশা
- সনদ নবায়ন হয়নি, আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














