ইভার নামে ৫০০ কোটির মামলা: স্বামীর দাবি বাড়ি দখলের ষড়যন্ত্র
কণ্ঠশিল্পী ইভা আরমানের বিরুদ্ধে ৫শ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। শান্তিভঙ্গের মিথ্যা অভিযোগে মামলা করে সম্মানহানি করায় ঢাকার ৫ম যুগ্ম জেলা জজ আদালতে শিল্পী ও তার স্বামীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন ফকির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা সিআইপি ফকির আক্তারুজ্জামান।
মামলার বিবরণী থেকে জানা যায়, গুলশান-২-এর ৪৪ নম্বর রোডের ৬/বি, ব্লক সিডব্লিউএন (বি) প্লটে ‘ইভা রোজ’ নামে একটি বহুতল আবাসিক ভবনে ৪৫০০ বর্গফুটের দুটি অ্যাপার্টমেন্ট কেনার জন্য ডিজনী প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে চুক্তি করেন বাদীর দুই ছেলে। ২০১৬ সালের ২৮ মার্চ চুক্তিটি করেন শিল্পপ্রতিষ্ঠান ফকির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ফকির মাসরিকুজ্জামান ও পরিচালক ফকির মাসফিকুজ্জামান। ওই জমির মালিক শেখ উর্মী আরমান (যিনি ইভা রহমান নামে পরিচিত) জমিটি পেয়েছিলেন সাবেক স্বামী এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের কাছ থেকে। ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি ডেভেলপার প্রতিষ্ঠান ডিজনী প্রপার্টিজ লিমিটেডকে ওই জমিতে বাড়ি বানানোর রেজিস্ট্রার্ড পাওয়ার দেন ইভা।
ডেভেলপারের সঙ্গে ইভার বিবাদ শুরু হলে তিনি নিজেই ভবন নির্মাণের দায়িত্ব নেন। ২০১৭ সালের ৩ ডিসেম্বর ফকির মাসফিকুজ্জামান (ফাবি) ও ফকির মাসরিকুজ্জামানের সঙ্গে ফ্ল্যাটদুটি নিয়ে রেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি (চুক্তি নং ৮৫৩৬ ও ৮৫৩৭) হয়। চুক্তি অনুযায়ী ইভা ওই ভবনের নির্মাণকাজ শেষ করে ফ্ল্যাটদুটি ফকির মাসফিকুজ্জামান ও ফকির মাসরিকুজ্জামানকে রেজিস্ট্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অ্যাপার্টমেন্টের দাম বাবদ সব টাকাও পরিশোধ করেন ফকির আক্তারুজ্জামানের দুই ছেলে। চুক্তিতে উল্লেখ ছিল, ইভা নিজ দায়িত্বে ছয় মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করে ক্রেতাকে সাফ কওলা রেজিস্ট্রি করে দেবেন। অথচ চুক্তির শর্ত না মেনে অসম্পূর্ণ অবস্থাতেই ফ্ল্যাটদুটির দখল দুই ক্রেতাকে বুঝিয়ে দেওয়া হয়।
ডেভেলপার প্রতিষ্ঠানের করার কথা থাকলেও নিজেরা কেন এতে যুক্ত হলেন? জানতে যোগাযোগ করা হলে মামলার অন্যতম বিবাদী সোহেল আরমান জাগো নিউজকে বলেন, ‘ডেভেলপার পিলার, বিম ও চারতলা পর্যন্ত করে চলে গিয়েছিল। এ কারণে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। তবে নিজেরা করেছি বলে ছয় মাসের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। তবে আমরা তাদের ফ্ল্যাট সম্পূর্ণ করে বুঝিয়ে দিয়েছি। তারা সেখানে বসবাসও করছেন।’
ফকির গ্রুপের আইনজীবী জাফর শরীফ বলেন, ‘ইভা আরমান রেজিস্ট্রি করা বিক্রয়চুক্তিপত্রের শর্ত মানতে রাজী হননি। বরং ওই ফ্ল্যাটদুটি তিনি বিক্রি করেননি বলে মিথ্যাচার করছেন। পরবর্তীতে ইভা ওই ফ্ল্যাটদুটি নিয়ে ১ম যুগ্ম জেলা জজ আদালতে দেওয়ানী মামলা (নং ২৪৫/২০২৩) করেন। আদালত উভয়কে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন এবং বর্তমানে মামলাটি চলমান রয়েছে।’ এ প্রসঙ্গে জানতে চাইলে সোহেল আরমান বলেন, ‘আমরা অবশ্যই ফ্ল্যাটদুটি বিক্রি করেছি, প্রতিটির দাম বাবদ ৪৬ লাখ টাকা করে বুঝেও নিয়েছি। মামলা করার কারণ, তারা ২০২২ সালের ২৫ এপ্রিল ছাত্রলীগ ও দলীয় লোকজন নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়েছিল। এ বিষয়ে আমরা মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। বাধ্য হয়ে আমরা আদালতে মামলা করি।’
মানহানির মামলার নেপথ্যের কারণ কী? জানতে চাইলে সোহেল বলেন, ‘তারা আমাদের বাড়িটি দখলের ষড়যন্ত্র করছে। এরই মধ্যে একটি পত্রিকার সম্পাদক বাড়ির দোতলা দখলে নিয়েছেন। তিনি ডিবি হারুণের ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদাও নিয়েছেন। বাড়িতে হামলার পর ভয়ে আমরা ৩ মাস হোটেল সেরিনায় ছিলাম, গাড়িতে ঘুমিয়েছি।’
ইভা ফ্ল্যাটদুটি নিয়ে শান্তি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে ফকির আক্তারুজ্জামানের বিরুদ্ধে পিটিশন মামলা (নং ৮৩/২০২২) দায়ের করেন। পরবর্তীতে আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন। পরে ইভার বিরুদ্ধে ৫০০ কোটি টাকা মানহানির মামলা করা হল। এ প্রসঙ্গে সোহেল আরমান বলেন, ‘আমরা যাতে কোনো আইনগত পদক্ষেপ নিতে না পারি, সে জন্যই আমাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।’
পাঠকের মতামত:
- ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল
- ১২ রানের লক্ষ্য দিয়ে ৯ উইকেটে হারল বাংলাদেশ
- লর্ডসে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
- লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- উৎপাদন বন্ধ, এমএল ডাইংয়ের হিসাবে প্রশ্ন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
- মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
- ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
- নাতি-নাতনিদের নিয়ে গ্রিসে ছুটিতে রজনীকান্ত
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস
- ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
- ব্রাজিলের হয়ে গোলের পর সুখবর দিলেন এনদ্রিক
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- বন্ধ সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- কর ছাড়ে তিন মাসে আদায় ১,৩০৪ কোটি টাকা
- লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
- লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে দেশের অধিকাংশ ব্যাংক
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও
- ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ার
- শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে আগ্রহী এডিবি
- লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লোকসান থেকে বেরোতে পারেনি আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার মুনাফা কমেছে ৪০ শতাংশ
- বিডি পেইন্টসের ‘নো’ ডিভিডেন্ড
- ভিএফএস থ্রেডের মুনাফা কমেছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে এগোচ্ছে বিশ্ব, ব্যর্থ বাংলাদেশ
- লোকসান থেকে বেরোতে পারেনি ওরিয়ন ফার্মা
- লোকসানে ওরিয়ন ইনফিউশন
- বেস্ট হোল্ডিংসের মুনাফা কমেছে ৪৮ শতাংশ
- লোকসান থেকে বেরোতে পারেনি একমি পেস্টিসাইডস
- ব্যাটের সঙ্গে ৪৯ বছরের বন্ধন শচীন টেন্ডুলকারের
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














