ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

মেঘনা পেট্রোলিয়ামের মুনাফা বেড়েছে ৫১ শতাংশ

২০২৪ নভেম্বর ১২ ১০:০৭:০২
মেঘনা পেট্রোলিয়ামের মুনাফা বেড়েছে ৫১ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়ামের চলতি অর্থবছরের ৩ মাসের (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) ব্যবসায় ৫১ শতাংশ মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ১ম প্রান্তিকে বা ৩ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১২.৭৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৮.৪২ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ৪.৩১ টাকা বা ৫১ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪৬.৮৫ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন