ওয়েবে বাড়ছে নারীকেন্দ্রিক গল্প
রণার গল্পগুলো পর্দায় সেভাবে উঠে আসে না। শেষ ‘রেহানা মরিয়ম নূর’ ছিল উজ্জ্বল ব্যতিক্রম। তবে চলচ্চিত্রে না হলেও ওয়েবে বাড়ছে নারীকেন্দ্রিক কাজ।
নারীদের কেউ হাজারো সংকট পেরিয়ে পরিবারের হাল ধরেছেন, কেউ প্রতিশোধের জন্য মরিয়া, কেউ বা নির্যাতনের প্রতিবাদ করছেন—এমন সব বৈচিত্র্যময় গল্প উঠে আসছে ওয়েব ফিল্ম ও সিরিজে। এসব কাজ নিয়ে দর্শকের আগ্রহও দেখা গেছে। ওয়েবে আলোচিত নারীকেন্দ্রিক কাজগুলোর মধ্যে রয়েছে ‘সাবরিনা’, ‘গুটি’, ‘সাহসিকা’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘মারকিউলিস’, ‘পরী’, ‘নিকষ’, ‘ফ্রাইডে’ ইত্যাদি। এসব গল্পে অভিনয় করে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, তমা মির্জা, সাবিলা নূর, পূজা চেরি, তাসনিয়া ফারিণরা।
চলতি বছরের শুরুতে চরকিতে মুক্তি পায় শঙ্খ দাসগুপ্তের ওয়েব সিরিজ ‘গুটি’। এতে উঠে আসে সুলতানার গল্প, যার কাছে জীবন একটি সংগ্রামের নাম। পরিবারের জন্য এই সংগ্রামে শামিল হয় মাদক বহনকারী সুলতানা। আমাদের সমাজেরই চেনা মুখ সে, যে জীবনের গোলকধাঁধায় পা রেখে ফেরার পথ খুঁজে পায় না। পর্দার সুলতানা চরিত্রে আজমেরী হক বাঁধন এতটাই মানিয়ে গিয়েছেন যে ভক্তদের কাছে শুনতে হয়েছে, ‘এ কোন বাঁধন?’দেশে এই সময়ে এসেও নারীকেন্দ্রিক কাজের সংখ্যা নিয়ে সন্তুষ্ট নন বাঁধন। বিভিন্ন গল্পে অনেক পুরুষ চরিত্র দেখানো হয়, কিন্তু নারীদের ভিন্ন ধরনের চরিত্র তেমন একটা গুরুত্ব পায় না। তিনি বলেন, ‘গল্পগুলো আরও বেশি বাড়ানোর জন্য পৃষ্ঠপোষক, নারী নির্মাতা, নারী গল্পকারদের বেশি সুযোগ দিতে হবে। নারীদের গল্পগুলো নারীদের দিক থেকে দেখাটাই জরুরি। কিন্তু আমাদের এখানে মনে করা হয়, নারীদের গল্প দর্শক দেখেন না। ভারতের বিভিন্ন প্ল্যাটফর্ম এখন সচেতনভাবে নারীদের গল্পকে প্রাধান্য দিচ্ছে, সেগুলো দর্শক দেখছেন। তারা বুঝেছে, সমাজের পরিবর্তনের জন্য নারীদের গুরুত্ব দেওয়াটা জরুরি। কিন্তু, আমরা নারীদের সুযোগ দেব কি দেব না, সেটা নিয়েই হয়তো দোটানায় রয়েছি। দেরিতে হলেও যে এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি, এটা ইতিবাচক।’
তারিন পুলিশ, মিথিলা আইনজীবী, তানজিন তিশা আসামি—তিন অভিনেত্রীকে নিয়ে প্রচারিত হয় তানিম রহমান অংশুর ‘সাহসিকা’। এটি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে প্রচারিত হয়। চলতি বছর ‘সাহসিকা ২’ নামে এটির সিকুয়েলও তৈরি হয়েছে। ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের গল্প উঠে আসে এতে।অন্যদিকে রুবেল হাসানের ‘নিকষ’-এর গল্প এগিয়েছে দুই বোনকে কেন্দ্র করে। হঠাৎ একটা ঘটনায় দুই বোনের জীবনেই নেমে আসে নিকষ অন্ধকার। গত ঈদে দীপ্ত প্লেতে প্রচারিত ওয়েব ফিল্মটি দর্শক পছন্দ করেছেন। এতে তাসনিয়া ফারিণের লুক প্রশংসিত হয়।
গত ঈদে চরকিতে আবু শাহেদ ইমনের ওয়েব সিরিজ ‘মারকিউলিস’ দিয়ে ব্যাপক আলোচনায় ছিলেন সাবিলা নূর। সিরিজটিতে ‘জয়িতা’ চরিত্রে অভিনয় করেন তিনি। পর্দায় তিনি যেভাবের জয়িতার অসহায়ত্ব, আবেগ আর হার না মানা মানসিকতা ফুটিয়ে তুলেছেন, তাতে চমকে গেছেন তাঁর ভক্তরাও। সিরিজটি নিয়ে সাবিলা বলেন, ‘এতটা প্রশংসা পাব, ভাবিনি। আরও বেশি নারীদের নিয়ে গল্প হলে কাজের পরিসর বাড়বে, কাজে বৈচিত্র্য আসবে।’
ওয়েবে নারীকেন্দ্রিক কাজ নিয়ে জানতে চাওয়া হয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনির কাছে। এ প্রসঙ্গে তিনি গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় চরিত্র নারী না পুরুষ, সেটা আমরা দেখি না। চরিত্রকে চরিত্র হিসেবে দেখি। চরিত্রটা কত যত্ন নিয়ে তৈরি করা হয়েছে, সেটাই ব্যাপার। যে কারণে নারীপ্রধান চরিত্র চলবে না, সেই ভাবনা থেকেই আমরা সরে আসছি। যখন নারীপ্রধান চরিত্র খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন আমরা লিঙ্গভেদ না করেই প্রযোজনা করি।
পাঠকের মতামত:
- ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল
- ১২ রানের লক্ষ্য দিয়ে ৯ উইকেটে হারল বাংলাদেশ
- লর্ডসে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
- লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- উৎপাদন বন্ধ, এমএল ডাইংয়ের হিসাবে প্রশ্ন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
- মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
- ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
- নাতি-নাতনিদের নিয়ে গ্রিসে ছুটিতে রজনীকান্ত
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস
- ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
- ব্রাজিলের হয়ে গোলের পর সুখবর দিলেন এনদ্রিক
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- বন্ধ সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- কর ছাড়ে তিন মাসে আদায় ১,৩০৪ কোটি টাকা
- লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
- লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে দেশের অধিকাংশ ব্যাংক
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও
- ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ার
- শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে আগ্রহী এডিবি
- লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লোকসান থেকে বেরোতে পারেনি আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার মুনাফা কমেছে ৪০ শতাংশ
- বিডি পেইন্টসের ‘নো’ ডিভিডেন্ড
- ভিএফএস থ্রেডের মুনাফা কমেছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে এগোচ্ছে বিশ্ব, ব্যর্থ বাংলাদেশ
- লোকসান থেকে বেরোতে পারেনি ওরিয়ন ফার্মা
- লোকসানে ওরিয়ন ইনফিউশন
- বেস্ট হোল্ডিংসের মুনাফা কমেছে ৪৮ শতাংশ
- লোকসান থেকে বেরোতে পারেনি একমি পেস্টিসাইডস
- ব্যাটের সঙ্গে ৪৯ বছরের বন্ধন শচীন টেন্ডুলকারের
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














