ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

জিবিবি পাওয়ারের ব্যবসা চালানো নিয়ে শঙ্কা

২০২৪ নভেম্বর ১৭ ০৯:০০:২১
জিবিবি পাওয়ারের ব্যবসা চালানো নিয়ে শঙ্কা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ারের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন।

নিরীক্ষক জানিয়েছেন, বাংলাদেশ পাওয়ার ডেভেলোপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে জিবিবি পাওয়ারের জয়েন্ট ভেঞ্চার চুক্তি গত বছরের ১৭ জুন শেষ হয়েছে। এরপরে ওই চুক্তি নবায়ন করেনি সরকার।

এদিকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও সাপ্লাই ইনস্টলেশনে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি কালাডোনিয়ান পাওয়ার লিমিটেড ও জিবিবির ১৫ বছরের জয়েন্ট ভেঞ্চার চুক্তি হয়েছিল। যার মেয়াদ ২০২৩ সালের ১৭ জুন শেষ হয়েছে। এই মেয়াদ নবায়ন করেনি সরকার। এমনকি সেটা ‘নো পাওয়ার, নো পে’ ভিত্তিতে’ও করেনি সরকার।

উল্লেখ্য, জিবিবি পাওয়ারের ১০১ কোটি ৮০ লাখ টাকা পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) মালিকানা রয়েছে ৬৭.৯৯ শতাংশ। কোম্পানিটির শনিবার (১৬ নভেম্বর) শেয়ার দর রয়েছে ৬.৯০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন